মৌলভীবাজারে একদিন আগেই প্রায় শতাধিক পরিবারের মুসল্লি ঈদ উল আযহার নামায পড়েছেন। সৌদি আরবের সাথে মিল রেখে ১৪ বছর ধরেই তাদের এ রীতি চলে আসছে বলে জানান নামজের ইমামের আসনে থাকা আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার উঠানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয় বলে জানান, নামজের ইমাম আব্দুল মাওফিক চৌধুরী।
এসময় সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুসল্লিরা নামাজ শেষে কোলাকোলি করেন।
আব্দুল মাওফিক চৌধুরীর জানান, গত ১৪ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। প্রথমে তার বাসার ছাঁদে আর এখন তার উঠানে নামাজ আদায় করছেন।
বিভাগঃ
মৌলভীবাজার