Showing posts with label গোলাপগঞ্জ. Show all posts
Showing posts with label গোলাপগঞ্জ. Show all posts

Monday, 12 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতিকুর রহমানের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতিকুর রহমানের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী ও যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আতিক।

তিনি এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

বার্তায় তিনি বলেন, সংবাদমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব এলাকার মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা আরও কার্যকরভাবে তুলে ধরতে সচেষ্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও প্রত্যাশা করেন, নবনির্বাচিত কমিটির হাত ধরে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বাড়বে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে প্রেসক্লাবের ভূমিকা আরও বিস্তৃত হবে।

নতুন কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করে তিনি গোলাপগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের সম্মিলিত উদ্যোগের সফলতা প্রত্যাশা করেন।

Sunday, 11 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সোহেল আহমদের অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সোহেল আহমদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের গোলাপগঞ্জ শাখার সভাপতি সোহেল আহমদ।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন

অভিনন্দন বার্তায় সোহেল আহমদ বলেন "গোলাপগঞ্জ প্রেসক্লাব আমাদের আবেগের জায়গা। আমরা যারা প্রবাসে থাকি, দেশের মাটি ও মানুষের খবর জানতে আমরা প্রেসক্লাবের সাংবাদিকদের লেখনীর দিকেই তাকিয়ে থাকি। আমি বিশ্বাস করি, সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন এই তরুণ ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত কমিটি গোলাপগঞ্জের উন্নয়ন, প্রবাসীদের সমস্যা এবং সাধারণ মানুষের অধিকারের কথা আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবে। তাদের হাত ধরে প্রেসক্লাব সত্য ও ন্যায়ের পক্ষে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।"

সোহেল আহমদ  নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, সমাজকর্মী ও শিক্ষানুরাগী রেজাউল কবির রেজা।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান।

বার্তায় রেজাউল কবির রেজা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।”

পরিশেষে তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন এবং গোলাপগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তানজিম আহাদের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তানজিম আহাদের শুভেচ্ছা

 

নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ। 

নবনির্বাচিত কমিটির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, গোলাপগঞ্জের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় আরও এগিয়ে যাবে।

একই সঙ্গে তিনি নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Saturday, 10 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের সিনিয়র শিক্ষক (আইসিটি) মোহাম্মদ আব্দুল হামিদ।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোহাম্মদ আব্দুল হামিদ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার শিক্ষা, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও প্রত্যাশা করেন, নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রেসক্লাব ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।


গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শিপু ইসলামের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শিপু ইসলামের শুভেচ্ছা



নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য শিপু ইসলাম।

তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

অভিনন্দন বার্তায় শিপু ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য জোরদার করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় মানুষের প্রত্যাশা, এলাকার সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও প্রেসক্লাবের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নবনির্বাচিত কমিটির সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন এবং কমিটির সকল সদস্যের সার্বিক সাফল্য কামনা করেন।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন

 


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলু।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

ফজলুল হক ফজলু নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গোলাপগঞ্জের ধারাবহরে বিশাল মানববন্ধন

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গোলাপগঞ্জের ধারাবহরে বিশাল মানববন্ধন


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একমাইল বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা অনুষ্ঠিত এ মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।

বিশেষ অতিথির বক্তব‌্য দেন, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, ইউপি সদস্য আব্দুল গফ্ফার কুটি ও হোসেন আহমদ খোকা, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান, গোলাপগঞ্জ জামেয়া ইসলা‌মিয়া উচ্চ বিদ‌্যালয় ও কলেজের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, জামেয়া ইসলামিয়া বারকোট মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শিব্বির আহমদ, ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুহেল আহমদ সাদী।

সাহান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন তরুণ সমাজসেবী ফখরুল ইসলাম শাকিল।

বক্তব্য রাখেন, প‌শ্চিম ধারাবহর গুলবাগ জা‌মে মস‌জি‌দের মোতায়া‌ল্লি ফখরুল ইসলাম, ক‌্যা‌শিয়ার ছয়ফুল ইসলাম, ইউনিয়ন বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মনসুর, সমাজসেবী কাওছার আহমদ, ইউপি সদস‌্য প্রার্থী ও সমাজ‌সেবী সু‌হেল আহমদ, সাজ‌সেবী জু‌য়েল আহমদ, শিপু লস্কর, সাংবা‌দিক রিপন আহমদ, রায়গড় একতা সমবায় সমিতির সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিনিয়র সহ সভাপতি ছালিম সিদ্দিকী রনি, তরুন সমাজ সেবী আহাদ আলী, মুহিবুর রহমান, দত্তরাইল ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠিতা সভাপতি রুহুল আমীন, ধারাবহর লম্বাগুলের তুরুন সমাজসেবী সাদিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলম, জয়েন্ট সেক্রেটারি মইজ আহমদ, আজাদ আহমদ, লাতু মিয়া,  সামিল হোসাইন, সেলিম, মজবুল, সাহেদ আহমদ, রিপন আহমদ, নজরুল ইসলাম, নানু, আব্দুর রহিম, মজা, সেবুল, সরফ, আবুল, পাখি, আলাউদ্দিন, বাবুল, ফইজ উদ্দিন, সাইম উদ্দিন, রুবেল, জিলাল, বাবুল, সা‌দিকুর রহমান, করিব আহমদ, ছানাউল হক ছানা, বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করে আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে মাদকসেবন, মাদক বিক্রি ও মাদকের বিস্তারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Friday, 9 October 2026

সিলেট-জকিগঞ্জ সড়কে তীব্র যানজট, হাজারো মানুষের ভোগান্তি

সিলেট-জকিগঞ্জ সড়কে তীব্র যানজট, হাজারো মানুষের ভোগান্তি

 

কে. এম. সুহেল আহমদ: সিলেট-জকিগঞ্জ সড়ক সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে প্রবেশ করে গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও বিয়ানীবাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করে এ সড়ক দিয়ে।

কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কে গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়। সিলেট নগরীতে প্রবেশ ও নগরী থেকে বের হওয়ার অন্যতম এ সড়কে যানজট যেন নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।

সরেজমিনে জানা যায়, সিলেট-গোলাপগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে বৃহস্পতিবার সকালে একটি মালবাহী ট্রাকের এক্সেল ভেঙে সড়কের ওপর আটকে পড়ে। এতে সড়কের উভয় পাশে কুচাই এলাকা থেকে গোলাপগঞ্জ পৌর শহর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে প্রতিবেদক সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ফোন করে বিষয়টি অবহিত করেন। জবাবে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়, বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হওয়া জরুরি। তবে তারাও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

এদিকে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলীর কাছে ওই দিনের যানজট নিরসনে পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

অবশেষে প্রশাসনের সহায়তায় রাত ৯টার দিকে সড়কে আটকে থাকা ট্রাকটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিলেট-জকিগঞ্জ সড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং সড়কটি ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে যানবাহন দাঁড় করানো বন্ধ করা এবং দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে কোনো যানবাহন বিকল হলে দ্রুত তা সরিয়ে নেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে এ গুরুত্বপূর্ণ সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Thursday, 8 October 2026

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অলিদুর রহমানের সরকারি বৃত্তি অর্জন

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অলিদুর রহমানের সরকারি বৃত্তি অর্জন

 


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর-এর শিক্ষার্থী অলিদুর রহমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে সাধারণ বৃত্তি অর্জন করেছে।

অলিদুর রহমান বনগ্রামের কুতুব উদ্দীন ও জাহানারা বেগমের পুত্র। এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ সে এ সরকারি বৃত্তি লাভ করে।

অলিদুর রহমানের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তার এ অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

অলিদুর রহমান ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জন করে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা পরিবার-পরিজন, শিক্ষক ও এলাকাবাসীর।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের অধীনে এবার মোট ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ১০৯ জন মেধাবৃত্তি এবং ১ হাজার ৫৫ জন সাধারণ বৃত্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির জন্য প্রতি মাসে ৬০০ টাকা এবং শিক্ষা উপকরণ বাবদ বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩৫০ টাকা এবং শিক্ষা উপকরণের জন্য বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। এ বৃত্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।

সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন, গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৬১৪।

Wednesday, 7 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

গোলাপগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ধারাবহরস্থ শাহজাহান এস্টেটে অবস্থিত প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, সহ-সভাপতি বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান, আব্দুল জলিল।


সভার সিদ্ধান্তসমূহ হলো-প্রেসক্লাবের ব্যাংক হিসাব সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই ৩ জনের মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের নামে পরিচালিত পূর্ববর্তী সকল ফেসবুক পেজ বন্ধ করে নতুন একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু ও পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নভেম্বর মাসের শেষের দিকে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের দাতা সদস্য ফি ৫০ হাজার টাকা ও আজীবন দাতা সদস্য ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়।

Sunday, 4 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: প্রশিক্ষণ সম্পাদক পদে সালমান কাদের দিপু নির্বাচিত

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: প্রশিক্ষণ সম্পাদক পদে সালমান কাদের দিপু নির্বাচিত

 
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ  উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ প্রায় দুই দশক পর অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিক্ষণের সাংবাদিক ও কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক সালমান কাদের দিপু।
 
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মাহবুব পেয়েছেন ২২ ভোট। এছাড়া হাফিজুল ইসলাম ১১ ভোট, ফারহান ইসলাম রাজু ৫ ভোট এবং হাবিবুর রহমান পেয়েছেন ৫ ভোট।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত সালমান কাদের দিপু সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জ্ঞানচর্চা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
 
দীর্ঘদিন পর অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ১৭টি পদে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়।

পরে বিকেল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহান, আবুল কালাম, আব্দুল আহাদ ও শহীদুর রহমান সুহেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলঃ

সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট।

কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট।

এ ছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট, প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট, প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট, দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট এবং এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ভোটকেন্দ্র ও নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট মিররের সম্পাদক জিয়া উস শামস শাহীন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্নঃ সভাপতি এনাম, সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ূন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্নঃ সভাপতি এনাম, সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ূন



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ২০ বছর পর দুই প্যানেলের বিরোধের অবসান ঘটিয়ে ঐকমত্যের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। শনিবার গোলাপগঞ্জের ধারাবহর একমাইল এলাকার শাহজাহান এস্টেটে প্রেসক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক উত্তরপূর্বের গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সিলেট মিররের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে আমাদের প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আনোয়ার হুমায়ুন নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৭টি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে বিকেল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার আনোয়ার শাহজাহান, আবুল কালাম, আব্দুল আহাদ ও শহীদুর রহমান সুহেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলঃ

সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট।

কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট।

এ ছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট, প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট, প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট, দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৬ ভোট, বাবর জোয়ারদার ৪৫ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট এবং এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ভোটকেন্দ্র ও নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, দৈনিক সিলেট মিররের সম্পাদক জিয়া উস শামস শাহীন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ দুই দশক পর বিরোধ নিরসন করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচিত নতুন কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Saturday, 19 September 2026

জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: ১৭ পদে ৪৭ প্রার্থী

জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: ১৭ পদে ৪৭ প্রার্থী


গোলাপগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিকদের ঐক্য, নেতৃত্ব ও প্রত্যাশাকে ঘিরে আসন্ন নির্বাচন নিয়ে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। ১৭টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়নপত্র গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জমে উঠেছে নির্বাচনী মাঠ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাপগঞ্জের জিবি টেলিভিশন হলরুমে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। প্রার্থী ও সাংবাদিকদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কুশল বিনিময়, মতবিনিময় ও নির্বাচনী আলোচনা—সব মিলিয়ে দীর্ঘদিন পর প্রেসক্লাব নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, এম. শহিদুর রহমান ও আবুল কালাম।


কোন পদে কতজন প্রার্থী?

সভাপতি: সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, এনামুল হক এনাম, আবুল কাশেম রুমেল ও মাহফুজ আহমদ চৌধুরী।

সিনিয়র সহ-সভাপতি: আজিজুর রহমান খান, গোলাম দস্তগীর ছামিন, মো. জহিরুল ইসলাম ও এমজি মোস্তফা।

সহ-সভাপতি: আব্দুল খালিক ও মো. বদরুল আলম।

সাধারণ সম্পাদক: মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদ।

সহ-সাধারণ সম্পাদক: আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন।

কোষাধ্যক্ষ: আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ।

ক্রীড়া সম্পাদক: মো. তামিম আহমদ ও সাজু মিয়া।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ফাহাদ হোসেইন ও রুহূল আমিন।

প্রচার সম্পাদক: মোহাম্মদ জাকির হোসেন, জালাল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ।

প্রকাশনা সম্পাদক: শাকেল উদ্দিন ও সাইম ইবনে আব্বাস।

দপ্তর সম্পাদক: রিমন আহমদ, ওলিউর রহমান তামিম ও রুবেল আহমদ তালুকদার।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক: জাবের আহমদ ও সামিল হোসেন।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: হাফিজুল ইসলাম, জাবেদ মাহবুব, হাবিবুর রহমান, ফারহান ইসলাম রাজু ও সালমান কাদের দিপু।

কার্যকরী সদস্য: জাবেদ আহমদ, বাবর জোয়ারদার, আব্দুল্লা আল মাসুদ, আব্দুল্লা আহমদ, মোহাম্মদ মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, ফখরুল ইসলাম, মীর কাওছার, আরিফ আহমদ জিলু, দীনেশ দেবনাথ ও এম. আব্দুল জলিল।


২১ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার, ২২ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকাঃ

নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর ২২ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

সবশেষে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন বিকাল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।


চূড়ান্ত তালিকার অপেক্ষায় প্রার্থীরাঃ

দীর্ঘদিন পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মনোনয়নপত্র গ্রহণের দিন থেকেই শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন চাওয়ার পর্ব।

কারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকছেন, কোন পদে প্রতিদ্বন্দ্বিতা কতটা জমে উঠছে—এসব প্রশ্নের উত্তর মিলবে ২২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর।

গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত স্বার্থকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে এখন সবার নজর ৩ অক্টোবরের ভোটের দিকে।

Tuesday, 15 September 2026

গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রাম থেকে নিজ বাড়ির পাশের একটি ক্ষেতের জমি থেকে আসিদ আলী (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে ওই বৃদ্ধ নিখোঁজ ছিলেন। স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। সন্ধান না পেয়ে আজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজ পেতে সহযোগিতা চাওয়া হয়েছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই সজল চন্দ্র দাশ ও স্থানীয় চেয়ারম্যান হেলাল উদ্দিন বৃদ্ধের বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

কোথাও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে বিকেলের দিকে বাড়ির পাশের ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিখোঁজ বৃদ্ধের লাশ পাওয়ার খবরে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জানান, বৃদ্ধকে হত্যা করে ক্ষেতের জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। বিভিন্ন আলামত এই ঘটনাকে হত্যাকাণ্ডের দিকেই নির্দেশ করছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Thursday, 10 September 2026

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় প্রতিবছরের ধারাবাহিকতায় এবার ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি এ পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন আয়োজক কমিটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক বিশেষ ফেসবুক লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করা হয়। প্রকাশিত তারিখ অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরস্থ আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শফিক উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হামিদ, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এবং মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি উচ্চ বিদ্যালয়সহ পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার কিছু বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ অক্টোবর

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ অক্টোবর

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জিবি টেলিভিশনের হলরুমে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোওয়ার হোসেন দিলু।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই, ২০ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ২২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ অক্টোবর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের এই উদ্যোগে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার শাহজাহান, আব্দুল আহাদ, শহিদুর রহমান সুহেদ ও আবুল কালামসহ গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন।

Sunday, 6 September 2026

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ ২০০৮ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আগামী দুই বছরের জন্য ২০২৬-২৮ সালের কমিটি গঠন করা হয়েছে। এটি সমিতির ৬ষ্ঠতম কমিটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের মর্তুজা মার্কেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে দেলোয়ার হোসেন মাহমুদকে সভাপতি (দৈনিক পূণ্যভূমি) ও ফাহাদ হোসাইনকে সাধারণ সম্পাদক (দৈনিক সিলেটের সংবাদ) এবং সাকেল উদ্দিনকে (এশিয়া বাণী) কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ (দৈনিক ভোরের আওয়াজ), সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি দেলওয়ার হোসেন মান্না (ইনকিলাব), সহ-সাধারণ সম্পাদক ওলিউর রহমান তামিম (আরটিভি), সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ (দৈনিক সচিত্র সিলেট), দপ্তর সম্পাদক তামিম আহমদ (আমার কুলাউড়া), প্রচার সম্পাদক জাবেদ আহমদ (জিবি সময়), নির্বাহী সদস্য সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), ইমন আহমদ (সাপ্তাহিক হলি সিলেট) ও শিপন আহমদ (ফটো সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিদিন)।

Tuesday, 1 September 2026

গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিই-কে বর্ণাঢ্য সংবর্ধনা

গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিই-কে বর্ণাঢ্য সংবর্ধনা


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানসূচক MBE (Member of the Order of the British Empire) খেতাবে ভূষিত চন্দরপুরের কৃতিসন্তান ও আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু তাহের এমবিই-কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও বৃহত্তর চন্দরপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং বাংলা বিষয়ের শিক্ষক রাসেল বিশ্বাস ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-এমদাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম চৌধুরী, ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল মুতলিব এবং লালনগীতি শিল্পী ও সঙ্গীত শিক্ষক মিতা তাহের।

অনুষ্ঠানের শুরুতে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আবু মুসা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আবু তাহের এমবিই-এর জীবন, শিক্ষা, কর্ম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। বক্তারা তাঁর দীর্ঘদিনের সমাজসেবা, মানবকল্যাণ ও শিক্ষা-সহায়ক বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং MBE সম্মাননা অর্জনের মধ্য দিয়ে চন্দরপুর তথা বৃহত্তর এলাকার জন্য যে গৌরব বয়ে এনেছেন, তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ডাঃ ফারুক উদ্দিন, আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য সিফত আলী, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য উস্তার আলী, সমাজসেবী নুরুল হুদা, চন্দরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়সল, সমাজসেবী আব্দুল কুদ্দুছ, ছলফু মিয়া, সাইফুল হক, ফয়ছল আহমদ, সাইদুল ইসলাম লালসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বক্তব্য পর্বে অতিথিবৃন্দ আবু তাহের এমবিই-এর কর্মময় জীবন ও অবদানের প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়; এটি চন্দরপুর ও বৃহত্তর এলাকার জন্যও গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

পরে আবু তাহের এমবিই তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং শৈশব, শিক্ষা ও চন্দরপুরের সঙ্গে তাঁর স্মৃতিময় সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময় তিনি তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আবু তাহের এমবিই-কে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সংবর্ধিত অতিথির প্রতি শুভকামনা জানান। তিনি বলেন, একজন প্রাক্তন শিক্ষার্থীর এমন সম্মাননা অর্জন বিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।

সবশেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বৃহত্তর চন্দরপুর এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Wednesday, 19 August 2026

সাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠক

সাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠক



গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে হেনস্তা, অশালীন ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ছবেদ আলীর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ এবং দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাধা বা হেনস্তার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে আলোচনা হয়।

এর আগে একই ঘটনায় মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন। তিনি দৈনিক সকালের দিগন্তের সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাতে তথ্য সংগ্রহের জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাংবাদিক স্বপন। পরে সহযোগী মাহদি রহমানকে সঙ্গে নিয়ে ফেরার পথে খালেদ আহমেদ নামের এক ব্যক্তি তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি নিজেকে ‘তালাশ টিভি’র সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে স্বপনের সঙ্গে অশোভন ও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে অশালীন ভাষায় গালাগাল, হেনস্তা এবং ভিডিও ধারণের চেষ্টা করা হয়। একই সঙ্গে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক স্বপন ভবিষ্যতে নিজের ও সহযোগীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা চেয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বৈঠকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো:ছবেদ আলী বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় কর্মরত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হেনস্তা কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, দৈনিক সিলেটের পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক দিনকালের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, দৈনিক যায়যায়দিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রিপোর্টার রিমন আহমদ, দৈনিক এদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তামিম আহমদ, হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি ইমন আহমদ এবং সচিত্র সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহদি রহমান প্রমুখ।