Sunday, 11 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, সমাজকর্মী ও শিক্ষানুরাগী রেজাউল কবির রেজা।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান।

বার্তায় রেজাউল কবির রেজা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।”

পরিশেষে তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন এবং গোলাপগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন