Showing posts with label বালাগঞ্জ. Show all posts
Showing posts with label বালাগঞ্জ. Show all posts

Sunday, 20 September 2026

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের মানুষের ন্যায্য দাবি, নাগরিক অধিকার ও স্থানীয় উন্নয়নকে সামনে রেখে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’ নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বালাগঞ্জের কালীবাড়ি বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সমাজকর্মী এনামুল ইসলাম রুহুলকে সভাপতি, সাংবাদিক আতাউর রহমান কাওছারকে সাধারণ সম্পাদক, ব্যবসায়ী রবিউল ইসলাম মাছুমকে কোষাধ্যক্ষ এবং দিপক লাল পুরকায়স্থ পলাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— আব্দুল আলীম, আবুল কালাম ও রাজু আহমদ সহ-সভাপতি; শুয়াইবুর রহমান খান শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক; মুহাম্মদ জাকির আহমদ সমাজকল্যাণ সম্পাদক; ছবুর আহমদ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক; গিয়াস উদ্দিন আহমদ কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক; শাহজাহান গাজী মানবাধিকার বিষয়ক সম্পাদক; রুমেল আহমদ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক; আব্দুল হাকিম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক; মাওলানা ফেরদৌস আলী দপ্তর সম্পাদক; রাজন আচার্য্য স্বাস্থ্য বিষয়ক সম্পাদক; তাজিদ হোসেন তারেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক; লিমন গাজী সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক; ফাহিমা বেগম নারী ও শিশু বিষয়ক সম্পাদক; জাবেদ আলী নির্বাহী সদস্য এবং লায়েক আহমদ সদস্য।

সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। উদ্যোক্তারা জানান, বোয়ালজুর ইউনিয়নের সাধারণ মানুষের ন্যায্য দাবি, নাগরিক অধিকার ও জনস্বার্থের বিষয়গুলো শান্তিপূর্ণ, আইনসম্মত ও দায়িত্বশীল উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ, ক্রীড়া, নারী ও শিশু কল্যাণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

তারা বলেন, বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের স্বার্থ ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে সংগঠনটি কাজ করবে।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম পরিচালনায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এবং শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতি অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Friday, 24 September 2021

বালাগঞ্জে ডাঃ বদরুল জয়নাল ওয়েল ফেয়ার ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

বালাগঞ্জে ডাঃ বদরুল জয়নাল ওয়েল ফেয়ার ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত



বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধিঃ সিলেটের  বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন  ভট্রপাতন গ্রামে দানশীলদের নিয়ে গঠিত "ডাঃ মোঃ বদরুল জয়নাল  ওয়েল ফেয়ার ট্রাষ্ট'র উদ্যোগে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় মিনহাজুল হক মিনহাজের সঞ্চালনায় ও ডাক্তার হারুন উর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ বদরুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া, ৯নং ওয়ার্ডের
সাবেক মেম্বার জিয়া উদ্দিন, হাফেজ আবুল কালাম, ছাত্রনেতা জাকির হুসেন শাহি,রফিকুল ইসলাম শিবলু,আবুল হাসান,সুফিয়ান,আমিনুল ইসলাম,প্রমুখ।


সভায় বক্তারা বলেন, ভট্রপাতন গ্রামে  ডাঃ মোঃ বদরুল জয়নাল ওয়েল ফেয়ার ট্রাষ্ট দীর্ঘ দিন থেকে এলাকার গরিব অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার পাশাপাশি সামাজিক কাজ করে আসছে। এছাড়াও ভবিষ্যতে এই ট্রাস্টের মূল লক্ষ এলাকার মানুষের সহযোগিতা নিয়ে মাদক নিয়ন্ত্রণ করা,গরীব অসহায় লোকদের সাহায্য করা,বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহায়তা করা। 

ট্রাস্টের প্রতিষ্ঠা ডাঃ বদরুল ইসলাম বলেন সমাজের বিত্তবানদের সাথে নিয়ে এ ট্রাস্ট গ্রামের একটি মডেল দাখিল মাদরাসা, হাফিজি মাদরাসা,  মা ও স্বাস্থ্য কেন্দ্র নির্মান করবে।