নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য শিপু ইসলাম।
তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
অভিনন্দন বার্তায় শিপু ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য জোরদার করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় মানুষের প্রত্যাশা, এলাকার সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও প্রেসক্লাবের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নবনির্বাচিত কমিটির সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন এবং কমিটির সকল সদস্যের সার্বিক সাফল্য কামনা করেন।
বিভাগঃ
কুশিয়ারা নিউজ,
গোলাপগঞ্জ,
বিজ্ঞপ্তি
