Saturday, 10 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের সিনিয়র শিক্ষক (আইসিটি) মোহাম্মদ আব্দুল হামিদ।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোহাম্মদ আব্দুল হামিদ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার শিক্ষা, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও প্রত্যাশা করেন, নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রেসক্লাব ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।



বিজ্ঞাপন