Monday, 19 October 2026
Saturday, 17 October 2026
ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি কামাল সম্পাদক ছাদিক
এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জের স্থানীয় একটি কনভেনশন হলে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আমার শহর, আমার দায়িত্ব’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম।
সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক এবং সাংগঠনিক সম্পাদক তাজির আলী।
আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরেন সহ-সভাপতি ছাইফ খান।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি ছাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও রেজাউল হক রনি, সাংগঠনিক সম্পাদক তাজির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ ও ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক, সহ-কোষাধ্যক্ষ জিবার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাবুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন জাহিদ, সহ-দপ্তর সম্পাদক মো. এমরান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক তাহের আহমদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. তারেক আহমদ।
এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না খাতুন, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহাদ আহমদ, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয়নুল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবিদ আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমেল আহমদ এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়া উদ্দিন, মো. সুমন আহমদ চৌধুরী, মো. সাহেল আহমদ, মুমিন আহমদ, কয়েছ আহমদ ও কুটাই আলী।
নবগঠিত এ কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Friday, 16 October 2026
গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে নির্বাচন কমিশনের দায়িত্ব হস্তান্তর
Wednesday, 14 October 2026
যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন গোলাপগঞ্জের হাদি দীপু
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবদল শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।
হাদি দিপু এর আগে লন্ডন সিটি যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন তিনি। এছাড়া বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
Monday, 12 October 2026
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
ডেস্ক নিউজঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ইসি। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে ২৭ মে। নির্বাচনের ধাপভিত্তিক সময়সূচি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, জানুয়ারিতে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে বাকি চার ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে নির্বাচনের বিস্তারিত তফসিল, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সূচি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা যাবে।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতিকুর রহমানের শুভেচ্ছা
Sunday, 11 October 2026
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সোহেল আহমদের অভিনন্দন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তানজিম আহাদের শুভেচ্ছা
Saturday, 10 October 2026
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের সিনিয়র শিক্ষক (আইসিটি) মোহাম্মদ আব্দুল হামিদ।
এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মোহাম্মদ আব্দুল হামিদ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার শিক্ষা, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও প্রত্যাশা করেন, নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রেসক্লাব ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।
তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শিপু ইসলামের শুভেচ্ছা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গোলাপগঞ্জের ধারাবহরে বিশাল মানববন্ধন
Friday, 9 October 2026
সিলেট-জকিগঞ্জ সড়কে তীব্র যানজট, হাজারো মানুষের ভোগান্তি
কে. এম. সুহেল আহমদ: সিলেট-জকিগঞ্জ সড়ক সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে প্রবেশ করে গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও বিয়ানীবাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করে এ সড়ক দিয়ে।
কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কে গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়। সিলেট নগরীতে প্রবেশ ও নগরী থেকে বের হওয়ার অন্যতম এ সড়কে যানজট যেন নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে।
সরেজমিনে জানা যায়, সিলেট-গোলাপগঞ্জ সড়কের হেতিমগঞ্জ বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে বৃহস্পতিবার সকালে একটি মালবাহী ট্রাকের এক্সেল ভেঙে সড়কের ওপর আটকে পড়ে। এতে সড়কের উভয় পাশে কুচাই এলাকা থেকে গোলাপগঞ্জ পৌর শহর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে প্রতিবেদক সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ফোন করে বিষয়টি অবহিত করেন। জবাবে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়, বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হওয়া জরুরি। তবে তারাও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।
এদিকে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলীর কাছে ওই দিনের যানজট নিরসনে পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
অবশেষে প্রশাসনের সহায়তায় রাত ৯টার দিকে সড়কে আটকে থাকা ট্রাকটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট-জকিগঞ্জ সড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং সড়কটি ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কের ওপর অবৈধভাবে যানবাহন দাঁড় করানো বন্ধ করা এবং দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে কোনো যানবাহন বিকল হলে দ্রুত তা সরিয়ে নেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে এ গুরুত্বপূর্ণ সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এখন সময়ের দাবি।
Thursday, 8 October 2026
আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অলিদুর রহমানের সরকারি বৃত্তি অর্জন
নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর-এর শিক্ষার্থী অলিদুর রহমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে সাধারণ বৃত্তি অর্জন করেছে।
অলিদুর রহমান বনগ্রামের কুতুব উদ্দীন ও জাহানারা বেগমের পুত্র। এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ সে এ সরকারি বৃত্তি লাভ করে।
অলিদুর রহমানের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তার এ অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।
অলিদুর রহমান ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জন করে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা পরিবার-পরিজন, শিক্ষক ও এলাকাবাসীর।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের অধীনে এবার মোট ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ১০৯ জন মেধাবৃত্তি এবং ১ হাজার ৫৫ জন সাধারণ বৃত্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তির জন্য প্রতি মাসে ৬০০ টাকা এবং শিক্ষা উপকরণ বাবদ বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩৫০ টাকা এবং শিক্ষা উপকরণের জন্য বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। এ বৃত্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।
সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন, গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ৬১৪।
Wednesday, 7 October 2026
সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণের গোলাপগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রবাস ডেস্কঃ প্রবাসীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে মানবিক সংগঠন ‘সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ’-এর গোলাপগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফাজ উদ্দিন (ডানি) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সোহেল আহমদকে সভাপতি এবং ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে এবং উপদেষ্টা পরিষদে রয়েছেন মুফতি মো. হাবীবুর রহমান হাবীব, মাও. সাইফুদ্দিন আহমদ, মো. বাবর জোয়ারদার, মো. ওয়াহিদুর রহমান, মো. মোস্তাফিজ রহমান রপু ও মো. মুফিদ আহমদ।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. রিয়ান আহমদ, মো. মাজিদ আহমদ, মো. জবলু আহমদ ও দুলাল খাঁন রুমন। সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ ও একবার হুসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ।
সাংগঠনিক সম্পাদক তানবীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান ও মো. আবিদ হুসেন, অর্থ সম্পাদক আহসানুল হক, সহ-অর্থ সম্পাদক মো. সোহেল আহমদ, দপ্তর সম্পাদক মো. আব্দুল আল হানিফ, সহ-দপ্তর সম্পাদক তায়েফ আহমদ, প্রচার সম্পাদক মো. জাবের আহমদ ও সহ-প্রচার সম্পাদক মাহমুদ হাসান রুহেল দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক জসিম আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আল হাবিব (সুলাইমান), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক হামিমুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আমির আলী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জুয়েল আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মুরাদ খান, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. হাসান আহমদ, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আফজল হোসেন, সহ-মানব কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইয়াই ইয়া আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাছিক আহমদ, ক্রীড়া সম্পাদক মিজান আহমদ ও সহ-ক্রীড়া সম্পাদক সানজিদ আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবীর আহমদ, সায়েন আহমদ ফাহিম, মো. রাহি আহমদ, আব্দুল্লাহ আল মামুন, তানভীর আহমদ, এম. আর. রায়হান, মো. আশরাফ আহমদ, এমরান আহমেদ, সালাউদ্দিন সুফিয়ান, রেদোয়ান আহমেদ, আরিফ আহমদ, জুহিদ আহমদ, জাহেদ আহমদ ও তৌহিদুর রহমান।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ধারাবহরস্থ শাহজাহান এস্টেটে অবস্থিত প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, সহ-সভাপতি বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান, আব্দুল জলিল।
সভার সিদ্ধান্তসমূহ হলো-প্রেসক্লাবের ব্যাংক হিসাব সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই ৩ জনের মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের নামে পরিচালিত পূর্ববর্তী সকল ফেসবুক পেজ বন্ধ করে নতুন একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু ও পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নভেম্বর মাসের শেষের দিকে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের দাতা সদস্য ফি ৫০ হাজার টাকা ও আজীবন দাতা সদস্য ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়।
Sunday, 4 October 2026
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: প্রশিক্ষণ সম্পাদক পদে সালমান কাদের দিপু নির্বাচিত
ফলাফলঃ
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্নঃ সভাপতি এনাম, সম্পাদক মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ূন
ফলাফলঃ
Sunday, 20 September 2026
বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের মানুষের ন্যায্য দাবি, নাগরিক অধিকার ও স্থানীয় উন্নয়নকে সামনে রেখে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’ নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বালাগঞ্জের কালীবাড়ি বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সমাজকর্মী এনামুল ইসলাম রুহুলকে সভাপতি, সাংবাদিক আতাউর রহমান কাওছারকে সাধারণ সম্পাদক, ব্যবসায়ী রবিউল ইসলাম মাছুমকে কোষাধ্যক্ষ এবং দিপক লাল পুরকায়স্থ পলাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— আব্দুল আলীম, আবুল কালাম ও রাজু আহমদ সহ-সভাপতি; শুয়াইবুর রহমান খান শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক; মুহাম্মদ জাকির আহমদ সমাজকল্যাণ সম্পাদক; ছবুর আহমদ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক; গিয়াস উদ্দিন আহমদ কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক; শাহজাহান গাজী মানবাধিকার বিষয়ক সম্পাদক; রুমেল আহমদ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক; আব্দুল হাকিম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক; মাওলানা ফেরদৌস আলী দপ্তর সম্পাদক; রাজন আচার্য্য স্বাস্থ্য বিষয়ক সম্পাদক; তাজিদ হোসেন তারেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক; লিমন গাজী সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক; ফাহিমা বেগম নারী ও শিশু বিষয়ক সম্পাদক; জাবেদ আলী নির্বাহী সদস্য এবং লায়েক আহমদ সদস্য।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। উদ্যোক্তারা জানান, বোয়ালজুর ইউনিয়নের সাধারণ মানুষের ন্যায্য দাবি, নাগরিক অধিকার ও জনস্বার্থের বিষয়গুলো শান্তিপূর্ণ, আইনসম্মত ও দায়িত্বশীল উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ, ক্রীড়া, নারী ও শিশু কল্যাণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
তারা বলেন, বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের স্বার্থ ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে সংগঠনটি কাজ করবে।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম পরিচালনায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এবং শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতি অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন।