Wednesday, 7 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

গোলাপগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ধারাবহরস্থ শাহজাহান এস্টেটে অবস্থিত প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, সহ-সভাপতি বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান, আব্দুল জলিল।


সভার সিদ্ধান্তসমূহ হলো-প্রেসক্লাবের ব্যাংক হিসাব সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই ৩ জনের মাধ্যমে পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের নামে পরিচালিত পূর্ববর্তী সকল ফেসবুক পেজ বন্ধ করে নতুন একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু ও পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নভেম্বর মাসের শেষের দিকে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের দাতা সদস্য ফি ৫০ হাজার টাকা ও আজীবন দাতা সদস্য ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়।


বিজ্ঞাপন