সর্বশেষ
Friday, 16 October 2026
Wednesday, 14 October 2026
যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন গোলাপগঞ্জের হাদি দীপু
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবদল শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।
হাদি দিপু এর আগে লন্ডন সিটি যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন তিনি। এছাড়া বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
Monday, 12 October 2026
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
ডেস্ক নিউজঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ইসি। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে ২৭ মে। নির্বাচনের ধাপভিত্তিক সময়সূচি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, জানুয়ারিতে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে বাকি চার ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে নির্বাচনের বিস্তারিত তফসিল, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সূচি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা যাবে।