গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্সের অফিসে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশনের প্রধান এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সদস্য শহিদুর রহমান সুহেদ, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হোসাইন।
এসময় নির্বাচনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ ফান্ড তুলে দেওয়া হয় এবং আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
বিভাগঃ
কুশিয়ারা নিউজ,
গোলাপগঞ্জ
