Saturday, 10 October 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন

 


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলু।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

ফজলুল হক ফজলু নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন