Thursday, 10 September 2026

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় প্রতিবছরের ধারাবাহিকতায় এবার ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি এ পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন আয়োজক কমিটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক বিশেষ ফেসবুক লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করা হয়। প্রকাশিত তারিখ অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরস্থ আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শফিক উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হামিদ, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এবং মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি উচ্চ বিদ্যালয়সহ পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার কিছু বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

বিজ্ঞাপন