Friday, 18 June 2021

ইসলামী বক্তা ত্ব-হা ও তার ৩ সঙ্গী উদ্ধার

ইসলামী বক্তা ত্ব-হা ও তার ৩ সঙ্গী উদ্ধার


ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী'কে উদ্ধার করেছে পুলিশ। আবু ত্ব-হা মোহাম্মদ আদনান বর্তমানে রংপুরের কোতোয়ালি থানায় রয়েছেন।

শুক্রবার (১৮ জুন) সময় সংবাদকে বিষয়টি নি'শ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের এডিসি (ডিবি মিডিয়া) ফারুক আহমেদ।

এরআগে গত ১০ জুন রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে তিন সঙ্গীসহ নিখোঁজ হন ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তিন সঙ্গী।

এ ঘটনায় সন্তানের খোঁজ চেয়ে গত ১১ জুন রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা আজেদা বেগম।

জিডিতে তার মা বলেন, বৃহস্পতিবার (১০ জুন) বিকাল চারটার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে আদনান সাভারে যাচ্ছেন বলে তাকে জানান। এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী হাবিবা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের। এ সময় তিনি ঢাকার গাবতলীতে আছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

আজেদা বেগম আরও জানান, আদনানের ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা যায়নি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে শুক্র'বার সন্ধ্যায় রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়।

এরপর গত ১৬ জুন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সহযোগীকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন স্ত্রী।  

নিখোঁজ আদনান অনলাইনে ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত। আদনানের বাড়ি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকায়। তবে ত্ব-হা তার স্ত্রী এবং দেড় বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। আদনান অনলাইনে আরবি পড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে গিয়ে জুমার খুতবা দিতেন।

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ২০১৮ সালে একটি ইসলামি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় রানারআপ হন। এরপর ইসলামী শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল খোলেন। পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদে দেয়া জুমার খুদবা তার নিজের চ্যানেলে প্রচার করে জনপ্রিয়তা পান।


সূত্রঃ সময় সংবাদ

অনলাইনে জুয়াঃ গোলাপগঞ্জের ১জন-সহ ৪ জুয়াড়ি গ্রেফতার

অনলাইনে জুয়াঃ গোলাপগঞ্জের ১জন-সহ ৪ জুয়াড়ি গ্রেফতার


সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ব্যবহার করে অনলাইনে চলছে জুয়া খেলা।ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলার নম্বর সম্বলিত বার্তা আদান প্রদান হয় হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে। এবার এ খেলায় জড়িত থাকার অপরাধে গোলাপগঞ্জের ১জন-সহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট বিমানবন্দর থানা পুলিশ  

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে লাক্কাতুরা চা বাগানস্থ মান্ডপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪জনকে আটক করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, মোবাইলে সেট ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিমানবন্দর থানায় জুয়া আইনে মামলা দায়ের করেছে। 

শুক্রবার (১৮ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগানস্থ লোহার পাড়া এলাকার চামু লোহারের ছেলে অজিত লোহার (১৯), একই এলাকার সুনীল লোহারের ছেলে শ্রাবন লোহার (১৮) চাপাতলা এলাকার সেনাব চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী সাজন (২৬) ও গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকার মৃত মোহন মিয়ার ছেলে আনসার মিয়া (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির।

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ‘সিংকহোল’

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ‘সিংকহোল’


বিশ্বজুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে দানবাকৃতির ‘সিংকহোল’। গত এক মাসে ৫ দেশে দানবাকৃতির গর্ত তৈরির পর আলোচনায় এসেছে এই প্রাকৃতিক দুর্যোগের উৎপত্তি ও কারণ। সম্প্রতি ঝড়-বৃষ্টি, ভূমিধ্বসের মতোই বাড়ছে সিংকহোল।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকটের সরাসরি প্রভাব পড়ছে দানবীয় গর্ত তৈরিতে। তবে প্রকৃতিতে এমন দানবীয় গর্ত তৈরির ঘটনা নতুন নয়। যুগে যুগে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে বিভিন্ন দেশে। তবে সম্প্রতি অনেকটা বেড়েছে এর হার।

গেল বছর ডিসেম্বরে এক ভূমিকম্পের পর একশ’র বেশি সিংকহোল তৈরি হয় ক্রোয়েশিয়ায়। গত এক মাসে তুরস্ক, ইতালি, মেক্সিকো, ইসরায়েলের পর এবার ভারতেও তৈরি হয়েছে সিংকহোল।

বিজ্ঞানীরা বলছেন, কয়েক দশক এমনকি শতাব্দী লাগে একটি সিংকহোল তৈরি হতে। ইউএসজিএস বলছে, ভূগর্ভস্থ পানি অথবা খনিজ উত্তোলন করা হলে মাটির অভ্যন্তরে ফাঁপা জায়গা তৈরি হয়। নিচের স্তরের মাটি যখন ভূমির উপরের চাপ নিতে পারে না তখনই ধসে পড়ে আর তৈরি হয় বিশালাকার গর্ত।

প্রকৃতিতে হঠাৎ সিংকহোল তৈরির ঘটনা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধিতে বেড়েছে খরা।

কমেছে পানির স্তর। মাটি ক্ষয়, মিথেন গ্যাসের প্রভাব, অধিক হারে ভূগর্ভস্থ পানি ও খনিজ পদার্থ উত্তোলনও দায়ী। অপরিকল্পিত ভূগর্ভস্থ সুয়ারেজ লাইন বা মাটির নিচে নির্মাণ কাজকেই মনে করা হচ্ছে শহরে সিংকহোল বৃদ্ধির কারণ।

বিশ্বে সবচেয়ে বেশি সিংকহোল তৈরি হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এর পরের অবস্থানেই তুরস্কের কোনিয়া। মাত্র এক বছরেই দ্বিগুণ হয়েছে দেশটির দানবগর্ত। চলতি বছরই সন্ধান মিলেছে ৬ শতাধিক সিংকহোলের। চীন আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলেও বিশালাকার গর্ত আছে বেশ কিছু।

জানা গেছে, একেক এলাকায় সিংকহোলের আকার বা গভীরতা একেক রকম। এখন পর্যন্ত সবচেয়ে বড় সিংকহোলের সন্ধান পাওয়া গেছে সাইবেরিয়ায়। সেখানে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এমন দানবগর্ত।

Wednesday, 16 June 2021

উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিনঃ আতিকুর রহমান আতিক

উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিনঃ আতিকুর রহমান আতিক


জাতীয় পাটির প্রেসিড়িয়াম সদস্য, সিলেট ৩-(দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ) আসনের উপনিবার্চনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশকে আধুনিক উন্নয়নের জনক ছিলেন। উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিন। গ্রামগঞ্জকে পরিবর্তন করেছেন। 

তিনি বলেন, দেশেকে উন্নয়নেন ধারা অব্যাহত রাখতে ক্ষমতায় নিয়ে যেতে হবে। দলমত নির্বিশেষে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

আলহাজ্ব আতিকুর রহমান মঙ্গলবার(১৫) জুন রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে জাহানপুরস্ত নিজ বাড়িতে মোগলাবাজার ইউনিয়নবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জাপা নেতা সোনা মিয়া মেম্বার’র সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয়পাটির সদস্য আব্দুস শহিদ পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পাটির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সদস্য নিমার আলী, মোতাহির আলী,মতিউর রহমান, জেলা যুব সংহতি নেতা হেলাল আহমদ, জাপা নেতা মকবুল হোসেন,বদরুল ইসলাম, রমজান হোসেন সহ এলাকার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

মিডল্যান্ডস আ'লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল'র ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণা!

মিডল্যান্ডস আ'লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল'র ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণা!

 


যুক্তরাজ্যের মিডল্যান্ডস আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোড় ছাত্রনেতা নুরুল ইসলাম বেলাল-এর ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণা চালাচ্ছে কতিপয় অসাধু ব্যক্তি/চক্র।

সাবেক এ ছাত্রনেতার নিজস্ব আইডিকে হুবহু ক্লোন করে বিভিন্ন পরিচিত/অপরিচিতজনের কাছে আর্থিক লেনদেনের জন্য মেসেজ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

এব্যাপারে নুরুল ইসলাম বেলাল জানান, আমার নিজস্ব আইডির নাম Nurul Islam Belal এবং আইডির লিংক হচ্ছে https://www.facebook.com/mohammed.islam.961 । কিন্তু কতিপয় প্রতারক আমার আইডির হুবহু নাম (Nurul Islam Belal) ও প্রোফাইল ছবি লাগিয়ে মানুষজনকে বিভ্রান্ত করছে, যার ফেক প্রোফাইল লিংক হচ্ছে https://www.facebook.com/profile.php?id=100017057651019। এমতাবস্থায় কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি আরোও জানান, ইতোপূর্বেও আমার নামে ফেক একাউন্ট খুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কে বা কারা এর সাথে জড়িত তা খুব শীঘ্রই উদঘাটন হবে বলেও জানান তিনি।

এছাড়া সাবেক এ ছাত্রনেতা জানান, আমার একমাত্র ফেসবুক আইডি ছাড়া দ্বিতীয় কোনো আইডি নেই। তাই কোনো আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট কিংবা কোনো বার্তা গেলে তা এড়িয়ে চলার অনুরোধ জানান এবং ঐ আইডিতে রিপোর্ট করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নুরুল ইসলাম বেলাল-এর নিজস্ব আইডিঃ https://www.facebook.com/mohammed.islam.961

ফেক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100017057651019

Tuesday, 15 June 2021

সিলেট-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা

সিলেট-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা




সিলেট-৩ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৫ জন। মঙ্গলবার (১৫ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ ৫জন মনোনয়নপত্র জমা করেন বলে জানান সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের।

মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের আসনে লড়তে যাওয়া পাঁচ প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত দিনের বিভিন্ন সময় তারা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এসময় তাদের সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে

নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে


ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় সাতদিন করে এবং গ্রেপ্তার বাকী তিনজন নারীকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে এ দিন বিকাল ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।  এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। 

সোমবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

এর আগে পরীমণির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় অমি'র বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তাদের ৩ রক্ষিতাকে গ্রেফতার করে ডিবি।  অভিযানে অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।