Saturday, 19 June 2021

শফি চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

শফি চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৩ আসন উপনির্বাচনে স্ব'তন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কা'র করা হয়েছে। দলীয় শৃ'ঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকা'ণ্ডের অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

শনিবার (১৯ জুন) রাতে বিএনপির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ'প্তিতে এ তথ্য জানানো হয়ে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দফতরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রি'ন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞ'প্তিতে বলা হয়, দলীয় শৃ'ঙ্খলা ভঙ্গ ও দলের স্বা'র্থবিরোধী কর্মকা'ণ্ডে লিপ্ত থাকার সুস্প'ষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

দলের সিদ্ধা'ন্ত ও শৃ'ঙ্খলা অমান্য করার পরিপ্রে'ক্ষিতে গেল ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক না হওয়ায় বহিষ্কা'রের এ সিদ্ধা'ন্ত নেওয়া হয় বলে বিজ্ঞ'প্তিতে জানানো হয়।

গোলাপগঞ্জে কটলীপাড়া-বসন্তপুর রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জে কটলীপাড়া-বসন্তপুর রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন



নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা-শরীফগঞ্জ ইউনিয়নবাসীর হাজারো মানুুুষের চলাচলের একমাত্র যাতায়াতের মাধ্যম কটলীপাড়া-বসন্তপুর সড়ক। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এই সড়কটিতে উন্নয়নের ছোঁয়া না লাগায় বেহাল দশার সৃষ্টি হয়েছে।


এমন বেহাল দশা থেকে প্রতিকার পেতে মানববন্ধন করেছে কুশিয়ারাবাসী। শুক্রবার বিকেলে বাগলা উত্তর পাড়া গ্রামে এ মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে স্পেন আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম লুৎফুরের সভাপতিত্বে ও সামজসেবী মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, বুলবুল ইসলাম, রশিদ আহমদ, দেলোয়ার হোসেন, মাহিন আহমদ।


মানববন্ধনে উপস্থিত ছিলেন মাসুদ আহমদ, জাবেদ আহমদ, তারেকুর রহমান, সিদ্দিকুর রহমান, আয়ান আহমদ, যুবলীগ নেতা এনু মিয়া, রুবেল আহমদ, নাহিদ আহমদ, নূর মিয়া, সাইদুল ইসলাম প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, কুশিয়ারা পারের দুটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা হচ্ছে কটলিপাড়া-বসন্তপুর সড়ক।এছাড়াও বিয়ানীবাজার, বড়লেখা ও ফেঞ্চুগঞ্জের সাথে গোলাপগঞ্জের সংযোগও স্থাপন করেছে এই রাস্তাটি। বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রাম থেকে শুরু করে শরীফগঞ্জের বসন্তপুর পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার এই সড়কটি কাদা মাটিতে একেবারে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কুশিয়ার অঞ্চলের লোকজন। এ রাস্তাটি পাকাকরণে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।


বক্তারা বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বাদেপাশা-শরীফগঞ্জ ইউনিয়নে অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছেন। এই রাস্তাটি হয়ে গেলে এলাকাবাসীর আর কোন দাবি থাকবেনা। এলাকাবাসী এই রাস্তাটির উন্নয়নে নুরুল ইসলাম নাহিদ এমপির সুদৃষ্টি কামনা করেছেন।
রোটারী ক্লাব অব সিলেট সিটির তিনটি প্রজেক্ট সম্পন্ন

রোটারী ক্লাব অব সিলেট সিটির তিনটি প্রজেক্ট সম্পন্ন


রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে তিনটি প্রজেক্ট সম্পন্ন করা হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর বাগবাড়ীস্থ রোটারী হাউজ প্রাঙ্গনে রোটারী ডিষ্টিক্ট গভর্নর ডক্টর বেলাল উদ্দিন আহমদ এর উপস্থিতিতে এ প্রজেক্ট সমূহ বাস্তবায়ন করা হয়।

রোটারী ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় এ সময় মদিনা মার্কেট এলাকার পরিস্কার পরিছন্নতা বজায় রাখার লক্ষ্যে একটি ময়লা বহনকারী ভ্যান, চাদনীঘাট এলাকায় আত্ত্বকর্মসংস্থানের লক্ষ্যে অসহায় এক ব্যক্তিকে একটি ভ্যান এবং এক অসহায় ব্যক্তিকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রোটারী ডিষ্ট্রিক্ট 3282 এর প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ জাকারিয়া চৌধুরী, জোনাল কোঅর্ডিনেটর কবির উদ্দিন, রোটারী ক্লাব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নুরুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এস এ শফি, রোটারিয়ান তাসলিমা বেগম, রোটারিয়ান আনিসুর রহমান, রোটারিয়ান আব্দুল্লাহ আল মাহমুদ এবং এডভোকেট আশরাফ খান পারভেজ। 

Friday, 18 June 2021

যে কারণে আত্মগোপনে গিয়েছিলেন, জানালেন ত্ব-হা আদনান

যে কারণে আত্মগোপনে গিয়েছিলেন, জানালেন ত্ব-হা আদনান



নিখোঁজের আট দিন পর অবশেষে রংপুরে বাড়িতে ফিরেছেন আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়।

পুলিশ প্রাথমিকভাবে দাবি করে ব্যক্তিগত কারণে ত্ব-হা ও তার সঙ্গীরা আত্মগোপনে ছিলেন।  তবে ব্যক্তিগত কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায় এই মুহূর্তে তারা বলতে পারবেন না। সেটা ভেরিফাই করতে হবে। তাদের তথ্য যাচাই-বাছাই করব। আসলে সব ব্যক্তিগত কারণ তো বলা যায় না।

পরে ডিবি পুলিশ জানায়, দাম্পত্য কলহে অতিষ্ঠ হয়ে ত্ব-হা আদনান স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধারের পর শুক্রবার বিকালে রংপুর নগরীর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, পারিবারিক কারণে গাইবান্ধার ত্রিমোহনীতে বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ত্ব-হা আদনান।

আলোচিত এই ধর্মীয় বক্তা ও তার সঙ্গীরা ঢাকা থেকে ফিরে তার এক বন্ধুর বাসায় আত্মগোপন করেছিলেন। তার বন্ধুর নাম সিয়াম। 

পুলিশ জানায়, তার বন্ধু (সিয়াম) বাসায় ছিলেন না। তার মা বাসায় ছিলেন। তারা একটি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তারা ওই রাতেই ঢাকা থেকে ফিরেছে অন্য কোথাও অবস্থান করেনি।  

এদিকে প্রতক্ষদর্শীরা জানায়, ত্ব-হা আদনান তার শ্বশুর বাড়িতে এসে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে স্বাভাবিক কথা বলেন। সুস্থ ও স্বাভাবিক ছিলেন তিনি। এলাকাবাসীর সঙ্গেও কুশল বিনিময় করেন। এ সময় হাসিমুখেই কথা বলছিলেন এই ধর্মীয় বক্তা।

৩১ বছর বয়সী এই ইসলামি বক্তার নাম মো. আফছানুল আদনান ত্ব-হা। তবে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নামেই পরিচিত। বাড়ি রংপুরে। রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ-সংলগ্ন গলিতে তার পৈতৃক বাসা। বিয়ের পর স্ত্রী-সন্তানদের নিয়ে শালবন এলাকার চেয়ারম্যানের গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। 

আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর নাম আবিদা নুর, দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার। প্রথম স্ত্রীর ঘরে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

‘মানুষ কাটিনি, মাছ কাটছি’, সিলেটে তিন খুনে হিফজুরকে ঘিরে সন্দেহ

‘মানুষ কাটিনি, মাছ কাটছি’, সিলেটে তিন খুনে হিফজুরকে ঘিরে সন্দেহ



স্ত্রী’ ও দুই সন্তানের ঘাত হিফজুর নিজেই- এমনটি ধারণা করছে পুলিশ। ৩ জনেরই ছিল গলাকাটা। শরীরে কোপানোর চিহ্ন। কিন্তু শিশুদের পিতা হিফজুরের শুধু পায়ে আঘাত ছিল। সেই আঘাতও ততটা গুরুতর নয়। ঘটনার পর থেকে হিফজুর নিজেও অজ্ঞান হওয়ার ভান করছিল। এরই মধ্যে পুলিশ তাকে হাসপাতালের বেডে কয়েক দফা জিজ্ঞাসাবাদের চেষ্টা চালায়। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদেও হিফজুরের কথাবার্তা ছিল অগোছালো।

‘মানুষ কাটিনি, মাছ কাটছি’- এ ধরনের কথাবার্তা আওড়াচ্ছিলেন তিনি। সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামের বসতঘর থেকে গত বুধবার সকালে হিফজুরকে আ’হত অবস্থায় উ’দ্ধার করে হাসপাতা’লে পাঠিয়েছিলেন স্থানীয়রা। একই সময় তার ঘরের খাটের উপর স্ত্রী আলেয়া, ছেলে মিজান ও মেয়ে তাহসিনার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে এই ৩ খুন- এ নিয়ে লাশ উদ্ধারের পর থেকেই তদন্তে নামে পুলিশ। সিলেটের পু’লিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ঘটনার দিনই সাংবাদিকদের বলেছিলেন, পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড হতে পারে।

হিফজুরও সন্দেহের বাইরে নয়। এর বাইরে পুলিশ মামাদের সঙ্গে বিরোধসহ আরো কয়েকটি বিষয়ে ব্যাপক অনুসন্ধান করে। কিন্তু কোনো অনুসন্ধানই ঘটনার কাছাকাছি যায়নি। পারিবারিক বিরোধের বিষয়টি পু’লিশের ত’দন্তে উঠে আসে। পু’লিশ জানায়, হিফজুর ও তার স্ত্রী’র মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। এসব ঝগড়ার বিষয় আশপাশের লোকজনও জানতেন।

এ নিয়ে সালিশও হয়েছিল। শুক্রবার ছিল হিফজুরের শ্যালিকার বিয়ে। এই বিয়েতে যাওয়া-না যাওয়া নিয়ে হিফজুর ও আলেয়ার মধ্যে মনোমানিল্য হয়। আর এই মনোমানিল্যের জের ধরে হিফজুর খু’ন করতে পারে স্ত্রী’ ও সন্তানদের- এমন ধারণা পুলিশের। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন রয়েছেন হিফজুর রহমান। পুলিশ পাহারায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল বিকাল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়নি।


হাসপাতালে থাকা হিফজুর রহমানকে গতকাল পর্যন্ত আ’ট’ক করা হয়নি বলে জানিয়েছেন সিলেট জে’লা পু’লিশের অ’তিরিক্ত পু’লিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানিয়েছেন, হিফজুর এখনো চিকিৎসাধীন। ঘটনার সময়ে ওই ঘরে ছিলেন হিফজুর রহমান। একমাত্র তিনি বলতে পারেন কী’ ঘটেছে। আলেয়া ও দুই সন্তানের গলাকা’টা ও শরীরে আ’ঘাতের চিহ্ন থাকলেও হিফজুরের আ’ঘাত বেশি নয়। এ কারণে পু’লিশ হাসপাতা’লের বেডে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছে। তিনি বলেন, হিফজুর স’ন্দেহ’জনক কথা বলছেন। পাগলের মতো আচরণ করছেন। এ কারণে পু’লিশের স’ন্দেহ গভীর হয়েছে।

ঘটনার সঙ্গে হিফজুরের সংশ্লিষ্টতার বিষয়টি পু’লিশ উড়িয়ে দিচ্ছে না। সুস্থ হলে হিফজুরকে আ’ট’ক করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান। ঘটনার পর বুধবার সকালে পু’লিশ হিফজুরের ঘর থেকে একটি বটি উ’দ্ধার করেছে। ওই বটি র’ক্তমাখা ছিল। এদিকে, মা ও দুই সন্তান হ’ত্যার ঘটনায় বুধবার রাতে সিলেটের গোয়াইনঘাট থানায় মা’মলা করেছেন নি’হত আলেয়া বেগমের পিতা আইয়ুব আলী।

গোয়াইনঘাট থা’নার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, মা’মলায় অ’জ্ঞাত আ’সামি করা হয়েছে। ঘটনাটি পু’লিশ ত’দন্ত করছে। হ’ত্যাকারীদের গ্রে’প্তার করা হলে পু’লিশ ত’দন্ত রিপোর্টে আ’সামিদের নাম সংযু’ক্ত করবে। ঘটনাটিকে পু’লিশ গুরুত্ব সহকারে ত’দন্ত করছে বলে জানান তিনি। বেঁচে গেছে আফসান: মামা’র বাড়িতে থাকায় বেঁচে গেছে হিফজুর রহমানের মেজো ছে’লে আফছান। সে এখনো জানে না তার মা ও ভাইবোন জীবিত নেই। আফছানের নানা আইয়ুব আলী জানিয়েছেন, আফছান বর্তমানে আমাদের বা?ড়ি?তে আছে। তাকে মা ও ভাইবোনের মৃ’ত্যুর খবর জানা?নো হয়?নি। সে এই বা?ড়ি?তে থাক?লে জীবিত থাকতো না

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ত্ব-হা: রংপুর ডিবি

ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন ত্ব-হা: রংপুর ডিবি


আলোচিত ধর্মীয় বক্তা ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধারের শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা থেকে ফিরে বন্ধুর বাসায় ছিলেন ত্ব-হা ও সঙ্গীরা তার বন্ধুর নাম সিয়াম। 

পুলিশ জানায়, তার বন্ধু বাসায় ছিলেন না। তার মা বাসায় ছিলেন। তারা একটি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তারা ওই রাতেই ঢাকা থেকে ফিরেছে অন্য কোথাও অবস্থান করেনি।  

পুলিশ দাবি করে ব্যক্তিগত কারণে তারা আত্মগোপনে ছিলেন।  তবে ব্যক্তিগত কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায় এই মুহূর্তে তারা বলতে পারবেন না। সেটা ভেরিফাই করতে হবে। তাদের তথ্য যাচাই-বাছাই করব। আসলে সব ব্যক্তিগত কারণ তো বলা যায় না।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।  ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকাল ৩টার দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

যেভাবে উদ্ধার হলেন ইসলামি বক্তা আবু ত্ব-হা

যেভাবে উদ্ধার হলেন ইসলামি বক্তা আবু ত্ব-হা



নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার রংপুরের বাসায় ফিরে এসেছেন।

কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ গণমা'ধ্যমকে এ তথ্য নিশ্চি'ত করেছেন।

ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন গণমা'ধ্যমকে বলেন, আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছেন।

এতদিন আবু-ত্বহা কোথায় ছিলেন, কীভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষ'ণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। 

তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন যুগান্তরকে জানিয়েছেন, ত্ব-হা রংপুর নগরীরর কলেজ রোডে চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে থানায় নেয়া হয়। থানায় এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞা'সাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান আবু মারুফ। 

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। 

ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।


সূত্রঃ যুগান্তর