Tuesday, 20 July 2021

এবার কানাডায় মসজিদে ইসলামবিদ্বেষীদের ভয়াবহ হামলা

এবার কানাডায় মসজিদে ইসলামবিদ্বেষীদের ভয়াবহ হামলা



কানাডার ক্যামব্রিজ এলাকায় ইসলামবিদ্বেষীরা একটি মসজিদে ভয়াবহ হামলা চালিয়েছে।

এতে হাতাহতের কোনো ঘটনা না ঘটলেও মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আরব নিউজ ও সিবিসি নিউজের।

শান্তির দেশ হিসেবে পরিচিত কানাডায় এ ধরণের ঘৃণা সন্ত্রাস ও ধর্মীয় উগ্রবাদীদের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে চলছে।

বাইতুল করিম নামে কানাডার ওই মসজিদের হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির আহমেদিয়া মুসলিম জামাত নামে একটি ইসলামি সংগঠন জানিয়েছে।   

কানাডার আহমেদিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট লাল খান মালিক ওই বিবৃতিতে বলেছেন, মসজিদে এ ধরণের হামলায় আমরা শঙ্কিত।

মসজিদ হলো শান্তির প্রতীক। এখান থেকে শান্তির বাণী প্রচার করা করা। কিন্তু এখানেও হামলা চালাচ্ছে ইসলামবিদ্বেষী অপশক্তি।

এটাকে কাপুরুষোচিত হামলা বলে তিনি উল্লেখ করেন। এটি সংস্কার করতে কয়েক লাখ ডলার প্রয়োজন বলে তিনি জানান।

এমন সময় মসজিদে এ হামলার ঘটনা ঘটলো, যখন ইসলামভীতি দূর করতে কানাডায় সর্ব ধর্মীয় সম্মেলনের প্রস্তুতি চলছিল।

গত বুধবার যোহর নামাজের সময় ওই মসজিদে ইসলামবিদ্বেষীরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন এবং লুটপাট করে।

দুই মাস আগেও এক ধর্মবিদ্বেষী গাড়ি চালক মুসলিম একটি পরিবারের ৪ সদস্যকে ট্রাক চাপা দিয়ে হত্যা করে।

পরে সেই ঘাতক পুলিশের কাছে শিকারও করে যে, তাদের পোশাক দেখে তার মনে হয়েছিল এরা সবাই মুসলিম- এ কারণেই তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করে ওই বর্ণবাদী শ্বেতাঙ্গ যুবক। 

আতাউর রহমান আফতাব'র একটি ছড়াঃ ঈদের খুশি

আতাউর রহমান আফতাব'র একটি ছড়াঃ ঈদের খুশি



ঈদের খুশি
আতাউর রহমান আফতাব


ঈদ এসেছে ঈদ এসেছে শৈশবের খবর
স্মৃতিগুলি ভেসে ওঠে যখন তখন জব্বর। 


ঈদ এসেছে ঈদ এসেছে কোরবানীর ঈদ,
মসজিদেতে পড়বো নামাজ
চোখে যে নেই নীদ।


ঈদের খুশি নিয়ে এলো
হাজার পাখির গানে,
জাগলো সাঁড়া ঘরে ঘরে
নীল আকাশের পানে। 


ঈদ এসেছে ঈদ এসেছে
ঢেউ উঠেছে ঢেউ উঠেছে
কুশিয়ারার জলে,
খাল-নালা আর সাগর নদী
মিলায় গলে গলে।  

মৌলভীবাজারে একদিন আগেই ঈদের নামাজ পড়লেন শতাধিক পরিবার

মৌলভীবাজারে একদিন আগেই ঈদের নামাজ পড়লেন শতাধিক পরিবার



মৌলভীবাজারে একদিন আগেই প্রায় শতাধিক পরিবারের মুসল্লি ঈদ উল আযহার নামায পড়েছেন। সৌদি আরবের সাথে মিল রেখে ১৪ বছর ধরেই তাদের এ রীতি চলে আসছে বলে জানান নামজের ইমামের আসনে থাকা আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার উঠানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয় বলে জানান, নামজের ইমাম আব্দুল মাওফিক চৌধুরী।

এসময় সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুসল্লিরা নামাজ শেষে কোলাকোলি করেন।

আব্দুল মাওফিক চৌধুরীর জানান, গত ১৪ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। প্রথমে তার বাসার ছাঁদে আর এখন তার উঠানে নামাজ আদায় করছেন।

Monday, 19 July 2021

ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেনের ঈদ শুভেচ্ছা

ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেনের ঈদ শুভেচ্ছা



পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন।

ঈদুল আজহা উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এমরান হোসেন বলেন, বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে বাস্তব জীবনের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে।

এসময় তিনি দেশে-বিদেশে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী-সমর্থকদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিজ্ঞপ্তি

দীর্ঘদিন অসুস্থতার পর বিশ্বনবীকে ব্যঙ্গ করা সেই কার্টুনিস্টের মৃত্যু

দীর্ঘদিন অসুস্থতার পর বিশ্বনবীকে ব্যঙ্গ করা সেই কার্টুনিস্টের মৃত্যু

বিঃদ্রঃ পুরোটা নিউজে তাকে কোনো সম্মাজনক সম্বোধন করা হয়নি, যেমন তিনি,তাঁর ইত্যাদি। আর এতে কুশিয়ারা নিউজবোর্ড কোনো দুঃখপ্রকাশও করছে না, বরং গর্ব হচ্ছে।


কুশিয়ারা নিউজ ডেস্কঃ দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে বিশ্বনবীকে ব্যঙ্গ করা সেই সমালোচিত কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডের। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। কুর্টের পরিবারের বরাত দিয়ে সোমবার (১৯ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০০৫ সালে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছিলো ড্যানিশ এই কার্টুনিস্ট। 

ওই প্রতিবেদনে বিবিসি বলেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৪ জুলাই (বুধবার) মৃত্যুবরণ করে কুর্ট ওয়েস্টারগার্ড। সে ১৯৮০ সাল থেকে ইসলাম বিদ্বেষী হিসেবে সমালোচিত ড্যানিশ পত্রিকা জাইল্যান্ডস পোস্টেনে কার্টুনিস্ট হিসেবে কাজ করতো। ২০০৫ সালে জাইল্যান্ডস পোস্টেনের সম্পাদকীয়তে ১২টি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল। এই ১২টি ব্যঙ্গচিত্রের মধ্যে কুর্ট ওয়েস্টারগার্ডের আঁকা ব্যঙ্গচিত্রটিও ছিল। ব্যঙ্গচিত্রগুলো অধিকাংশই ছিল ইসলামের শ্রেষ্ঠ পয়গম্বরদের ইঙ্গিত করে আঁকা। ২০০৫ সালে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকার পর বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভের মুখে পড়েছিল সে। ছবিগুলো প্রকাশের সাথে সাথে বিশ্বব্যাপী মুসলিমরা ধর্মীয় অবমাননার অভিযোগ তুলেন। খোদ ডেনমার্কেও বিক্ষোভ শুরু হয়েছিল। 

মুসলিম প্রধান দেশগুলোর পক্ষ থেকে ডেনমার্ক সরকারের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল। পরবর্তীতে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে বিক্ষোভ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ডেনমার্কের দূতাবাসগুলোতে হামলার ঘটনাও ঘটে। বিভিন্ন স্থানে সহিংসতায় প্রায় ডজনখানেক মানুষ নিহত হয়েছিলেন।

যদিও প্রকাশিত ওই ছবিগুলো নিয়ে ২০০৮ সালে রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে কুর্ট ওয়েস্টারবার্গ জানিয়েছিলো, তার কোনো অনুশোচনা নেই।

এ ঘটনার পর থেকেই কুর্ট ওয়েস্টারবার্গকে লাগাতার হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। একই বছরে কুর্টকে হত্যার পরিকল্পনাকারী তিন ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছিল ড্যানিশ গোয়েন্দা সংস্থা। পরবর্তী বছরগুলোতে ওয়েস্টারগার্ড নিরাপত্তারক্ষীসহ গোপন ঠিকানায় থাকতে শুরু করে।

প্রসঙ্গত, ওয়েস্টগার্ডের বাড়ি থেকে ২৮ বছর বয়সী এক সোমালি যুবককে ছুরিসহ গ্রেফতার করেছিল পুলিশ। হত্যাচেষ্টা ও জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ২০১১ সালে ওই যুবককে  নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

গোলাপগঞ্জে নতুন আরও ১১জনের দেহে করোনা শনাক্ত

গোলাপগঞ্জে নতুন আরও ১১জনের দেহে করোনা শনাক্ত



গোলাপগঞ্জ উপজেলাজুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এখানে নতুন করে আরও ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। 

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

এনিয়ে উপজেলাজুড়ে করোনা আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ৫৮৯জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫২১জন। আইসোলেশনে আছেন ৫২জন এবং মৃত্যুবরণ করেছেন ১৬জন।

এদিকে রোববার পর্যন্ত গোলাপগঞ্জে ৩৯৩জন ব্যক্তি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। এনিয়ে উপজেলায় মোট ১৭৮৫জন করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

দক্ষিণ সুরমার সিলামে কাইয়ুম চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার সিলামে কাইয়ুম চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ


বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিএনপির মানবিক কর্মসূচীর অংশ হিসেবে ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি কাইয়ূম চৌধুরী।

১৮ জুলাই রবিবার সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পশ্চিম পাড়ায় বিএনপি নেতা কাইয়ূম চৌধুরীর সার্বিক সহযোগিতায় এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের তত্বাবধানে দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম, দক্ষিণ সুরমা কৃষক দলের সাবেক সভাপতি শাহ মোজাম্মেল আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা ওবায়দুর রহমান বাদশা, নিজাম উদ্দিন,  ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজির উদ্দিন মজন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ,  সিলেট জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক ইলাছ মিয়া, সাব্বির আহমেদ,  ছাত্রদল নেতা মাহের আলম, মশিউর রহমান ঈসা সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দক্ষিন সুরমার প্রত্যেক এলাকায় ধারাবাহিক ভাবে প্রতিদিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত কাইয়ূম চৌধুরীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।