Monday, 17 January 2022

আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে শাবিপ্রবি প্রশাসন

আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে শাবিপ্রবি প্রশাসন



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় আহতদের চিকিৎসা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ জানুয়ারি) ক্যাম্পাসের ভেতরে সংঘটিত দুঃখজনক ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে চিকিৎসাজনিত যাবতীয় ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

এর আগে গতকাল রোববার বিকেলে উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এমন ঘোষণার পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিনটি গ্রুপ তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে প্রথমে বঙ্গবন্ধু হলের সামনে ও পরে ক্যাম্পাসে বিক্ষোভ করে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানান।

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ তার বাসভবনে রাত সাড়ে ৮টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের কাল সোমবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রোববার (১৬ জানুয়ারি) চতুর্থ দিনের মতো আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তবে বিকেলের পর থেকে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রধান রাস্তা ‘কিলো সড়ক’ অবরোধ করে স্লোগান দিতে থাকেন। প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ চেয়ে প্ল্যাকার্ড হাতে অনেক ছাত্রী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক শ’ শিক্ষার্থী এ আন্দোলনে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন।
ফেসবুক-ইউটিউব থেকে মাসে কত আয় করেন হিরো আলম?

ফেসবুক-ইউটিউব থেকে মাসে কত আয় করেন হিরো আলম?



আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। জাতীয় নির্বাচনেও অংশ নিয়েছিলেন, আগামী নির্বাচনেও লড়বেন বলে জানিয়েছেন। বিভিন্ন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হিরো আলমকে।

বগুড়ার এই যুবক একাধারে প্রযোজক, অভিনেতা, গায়ক ও সমাজহিতৈষী। ডিসলাইনের (ক্যাবল অপারেটর) ব্যবসায়ী হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অনেকেই হিরো আলমের আয়ের উৎস জানতে চায়। তিনি কীভাবে সিনেমা প্রযোজনা করেন, সেটা জানতে চান।

এ ব্যাপারে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে আমার ১৯ লাখের একটি ফ্যান পেজ রয়েছে। আর ইউটিউবে Hero Alom Official-এ সাবস্ক্রাইবার এখন ১৩ লাখের বেশি। মূলত সোশ্যাল মিডিয়ার এই প্লাটফর্মগুলো ব্যবহার করেই আমার যত আয়।’

তিনি আরও বলেন, ‘এখন তো আমার গাওয়া গানও দর্শকশ্রোতারা গ্রহণ করছেন। তবে আয় স্থিতিশীল না- কখনো বাড়ে, কখনো কমে। কোনো মাসে ৩ লাখ, কোনো মাসে আবার ১ লাখ, আবার এমনও হয় ৫০ হাজার আয় হয়।’

সোশ্যাল মিডিয়া ব্যতীত স্টেজ-শো করেও আয় করেন হিরো আলম। তিনি জানান, ‘বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে কিছু টাকা আসে। এই আয়ের টাকা থেকে গরিবদের সাহায্য করি, সিনেমা নির্মাণ করি। টাকা তো জমাই না; যা আয়, তাই ব্যয়। তবে অর্থ বেশি হলে খুব ইচ্ছে ছিল বড় আয়োজনের আরও ভালো ভালো সিনেমা নির্মাণ করার।’

 
প্রসঙ্গত, হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ জামাইয়ের লড়াই’, ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 
খুলছে রাজাকারের তালিকা প্রণয়নের পথ

খুলছে রাজাকারের তালিকা প্রণয়নের পথ


রাজাকার, আল বদর, আল শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে সুপারিশ করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এই তালিকা তৈরির বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২-এর সংশোধিত খসড়া সরকারের সায় পেয়েছে। 

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের এই খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী একটি কাউন্সিল থাকবে। এর প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। কাউন্সিলে সদস্যসংখ্যা ৯ জনের পরিবর্তে ১১ জন হবে। আর কাউন্সিলের মহাপরিচালক সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

এই কাউন্সিলের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত পাঁচজন সদস্য মনোনয়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ফোর্স কমান্ডার, সাব সেক্টর কমান্ডার অথবা কমান্ডারসমূহের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এই বিষয়ক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট কোনো বিশিষ্ট ব্যক্তি বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের রাখার প্রস্তাব করা হয়েছে।

আইনের খসড়ার তথ্য বলতে গিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত হওয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব কাউন্সিলের কাছে দেওয়া হয়েছে। 

১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিল বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত থেকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বা খুন, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধ করেছে, তাদের তালিকা বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের তালিকা প্রণয়ন এবং গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে এই কাউন্সিলের কাজ। 

এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সব স্তরে সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করাও হবে এই কাউন্সিলের কাজ।

২০১৯ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের খসড়া তৈরি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ওই বছর ২৯ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় সুপারিশও নেওয়া হয়। ২০২০ সালের মার্চ মাসে আইনের ভাষা পরিমার্জনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষে পাঠানো হয়।

২০২০ সালের ডিসেম্বরে মন্ত্রিসভার বৈঠকে দুটি সংশোধনী দিয়ে ওই খসড়ার নীতিগত অনুমোদন করা হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য তা গত জুনে মন্ত্রিপরিষদ সভায় পাঠানো হয়।

এটি মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় নিয়ম অনুযায়ী এখন জাতীয় সংসদে পাসের জন্য তোলা হবে।
ভিসি পদত্যাগ না করা পর্যন্ত শাবিতে আন্দোলন

ভিসি পদত্যাগ না করা পর্যন্ত শাবিতে আন্দোলন



সোমবার নতুন করে কোন অঘটন না ঘটলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রীতিমতো উত্তাল। আন্দোলন চলছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

শাবিতে প্রথমে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

কিন্তু রোববার ভিসিকে অবরোধ করা এবং পুলিশী সহায়তায় তাকে মুক্ত করা, আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ গুলি টিয়ারশেল কাণ্ডের পর এখন তাদের দাবি, উপাচার্যের পদত্যাগ। এই দাবিতে সোমবার দিনভর তারা আন্দোলন করেছেন। তালা ঝুলিয়েছেন ভিসির কার্যালয় এবং প্রশাসনিক ভবনে।

এরপর বিকেলের দিকে আন্দোলনকারীরা ভিসি ফরিদ উদ্দিন আহমদের বাসভবন ঘেরাও করেন। এখনো তারা সেখানে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছেন। 

আন্দোলনকারীরা সোমবার বিকেলে ঘোষণাা দিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি আজ সোমবার রাতেও তারা ক্যাম্পাস ছাড়ছেন না। সারারাত গানবাজনা ও প্রতিবাদী শ্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা জাগিয়ে রাখবেন।

এদিকে, রোববার রাতে জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও আজ সোমবার দুপুরের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তারা ঘোষণা দিয়েছেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত তারা কিছুতেই আন্দোলন থামাবে না বা ক্যাম্পাসও ছাড়বে না। 

এদিকে, পরিস্থিতি সামাল দিতে শাবি ক্যাম্পাসে পুলিশের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেন্সপন্স টিম’ বা (সিআরটি) কে মোতায়েন করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ' ছাত্রী। 
চন্দরপুর বাজারে তালা ভেঙ্গে একাধিক দোকানে চুরি

চন্দরপুর বাজারে তালা ভেঙ্গে একাধিক দোকানে চুরি


গোলাপগঞ্জের চন্দরপুর বাজারে একাধিক দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ জানুয়ারি) গভীর রাতে বাজারের বন্ধুমহল এবং মীম এন্ড তামভীর ভেরাইটিজ স্টোরের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে সংঘবদ্ধ চুরের দল। এসময় তারা নগদ অর্থ-সহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।


এছাড়া চন্দরপুর-বিয়ানীবাজার সড়কের তিলপাড়া বাজারেও একই কায়দায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান দোকান চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তিনি বাজারের নিরাপত্তা রক্ষায় পাহারাদার নিয়োগের জন্য বণিক সমিতির প্রতি আহবান জানান।

এদিকে তালা ভেঙ্গে দোকান চুরির এমন ঘটনায় এলাকাজুড়ে ভীতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং বাজার বণিক সমিতিকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন সচেতন মহল।

Tuesday, 16 November 2021

গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য হলেন গোলাপগঞ্জের সামাদ খাঁন

গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য হলেন গোলাপগঞ্জের সামাদ খাঁন



কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জের সামাদ উদ্দিন খাঁন। রোববার গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ বিজ্ঞপ্তিতে আরো ৩জনকে সদস্য করা হয়, তারা হলেন, শাহাবুদ্দিন আহমেদ (শুভ),  এম এস এ মাহমুদ, মো: ইব্রাহিম হোসেন। 

এ ব্যাপারে নব নির্বাচিত সদস্য সামাদ উদ্দিন খাঁন
জানান, আমায় কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমি কমিটির আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নূরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি যেন ভালভাবে এই গুরু দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য, সামাদ খানের বাড়ি উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া ইসলাম টুল গ্রামে।

Monday, 15 November 2021

এবার স্পন্সর ছাড়াই যাওয়া যাবে লন্ডন

এবার স্পন্সর ছাড়াই যাওয়া যাবে লন্ডন


বাংলা‌দেশিসহ উচ্চ শি‌ক্ষিত ও পেশাগতভাবে দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন ভিসা চালু কর‌ছে ব্রিটেন। ‘স্কেল আপ’ না‌মে এই ভিসা আগামী বছর থে‌কে চালু করার ঘোষণা দি‌য়ে‌ছেন ব্রিটে‌নের চ্যান্সেলর রি‌সি সুনাক।


ব্রিটে‌নে ওয়ার্ক পার‌মিটসহ অন্যান্য পূর্ণকালীন কা‌জের ভিসার ক্ষে‌ত্রে স্পন্সরকারী প্রতিষ্ঠানের হোম অফি‌স থেকে স্পন্সরশিপ লাই‌সেন্স নেওয়া থাকতে হয়। ‘টি আর টু’ বা ব্রিটে‌নের বাই‌রে থে‌কে দক্ষ জনশ‌ক্তি আনার এই লাই‌সেন্স পাওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারী‌কে ক‌ঠিন শর্ত পূরণ কর‌তে হয়।
 
কিন্তু নতুন ‘স্কেল আপ’ ভিসার ক্ষে‌ত্রে নি‌য়োগকর্তার হোম অফি‌সের লাই‌সেন্স লাগ‌বে না। আবেদনকারীর ভিসা আবেদন দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে যাচাই কর‌বে হোম অ‌ফিস।

নতুন ভিসার ক্ষে‌ত্রে শর্তগু‌লো হলো- ন্যূনতম বেতন বছ‌রে ৩৩ হাজার পাউন্ড হ‌তে হ‌বে, নি‌য়োগকারী কোম্পানি কমপ‌ক্ষে তিন বছ‌রের পুর‌নো ও কোম্পানিতে ন্যূনতম দশজন কর্মী এবং কোম্পানির বছ‌রে ২০ শতাংশ প্রবৃদ্ধি থাক‌তে হ‌বে। ভিসার আবেদনকারী জব অফার লেটার ও নি‌য়োগদাতা কোম্পানির কাগজপত্র দি‌য়ে ভিসা পা‌বেন।


ব্রিটেনে ছাত্র ও অভিবাসী ভিসার পরামর্শক স্টাডি এইডের প‌রিচালক আহ‌মেদ বখত চৌধুরী রতন রবিবার বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, এ ভিসার সব‌চে‌য়ে বড় সু‌বিধা হলো এতে ব্রিটে‌নে পাঁচ বছর বসবা‌সের পর আবেদনকারী ব্রিটে‌নে ‘ইন‌ডে‌ফি‌নিট লিভ টু রি‌মেইন’ বা স্থায়ী বসবা‌সের সু‌বিধা পা‌বেন। বাংলা‌দেশ থে‌কে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, নার্সসহ পেশাজী‌বীরা এ ভিসায় ব্রিটে‌নে আস‌তে পার‌বেন। ত‌বে সর্বনিম্ন বেতনসীমা ৩৩ হাজার পাউন্ড হওয়ায় কম দক্ষ কোনও কর্মীর ক্ষে‌ত্রে এ ভিসার সু‌বিধা নেওয়া ক‌ঠিন হ‌বে।

তিনি আরও বলেন, ব্রিটেনে বর্তমা‌নে স্টুডেন্ট ভিসায় যারা বসবাস কর‌ছেন বা আস‌ছেন তারাও কোর্স শে‌ষে এ ভিসার জন্য আবেদন কর‌তে পার‌বেন।