Wednesday, 16 March 2022

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ বইয়ের  মোড়ক উন্মোচন

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন


গত ১৪ মার্চ, সোমবার ছিল ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পঞ্চদশ বই মেলার সমাপনী দিন। ঐদিন মেলায় ছিল লেখক পাঠক সহ বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। এমনই এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী বর্তমানে ভাদেশ্বর মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা, জয়ন্তী রানী চক্রবর্তীর সঞ্চালনায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের উপ—পরিচালক ড. সালাহ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও সংগঠক ড. সেলু বাসিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএম আল কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ডেভলাপমেন্ট স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক ড. তোফায়েল আহমদ, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিষ্ট্রার (্পিআর) মোহাম্মদ আলমগীর হোসেন।

কবি ও সংগঠক কামাল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক, কলামিস্ট, গীতিকার বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা শামসীর হারুনুর রশিদ, কবি ও কাউন্সিলর নাজনীন আক্তার কনা, কবি ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী মহি, উপনস্যাসিক, গবেষক ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, প্রভাষক মাহবুবুর রব নয়ন, কবি শাহ আব্দুস সালাম, কবি ও শিক্ষক লিলি বেগম, গীতিকার বাহা উদ্দিন বাহার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা বলেন, বইটির লেখক মোঃ আব্দুল মালিক একটি ভালো কাজ করেছেন, তিনি একটি ভালো বই লিখেছেন, সময় উপযোগী বই লিখেছেন, বইটির মূল বিষয়ের বর্ণনা আরো বিস্তৃত হওয়ার প্রয়োজন ছিল। আগামী সংস্করণে বইটি আরো বড় আকারে, আরো তথ্য সমৃদ্ধ করে লেখক প্রকাশ করবেন লেখকের লেখনি অব্যাহত থাকবে। পাঠকরা তাঁর কাছ থেকে আরো মূল্যবান বই উপহার পাবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান বক্তা ড. সেলু বাসিত বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোন ভূমিকা নিয়েছেন এমন কোন লিখিত তথ্য পাওয়া যায় না। তিনি গড়ের মাঠের সভায় উপস্থিত ছিলেন না এ কথা সম্পূর্ণ সত্য। লেখক আব্দুল মালিক বিষয়টির স্বপক্ষে অনেক তথ্য সূত্র দিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তোফায়েল আহমদ বলেন, লেখক মোঃ আব্দুল মালিক উপযুক্ত সময়ে উপযুক্ত বইটি লিখেছেন। একজন স্পষ্টভাষী মানুষ; যা বিশ্বাস করেন তা অকপটে স্বীকার করেন। এ বইটি পাঠে পাঠকরা অনেক বিভ্রান্তি থেকে নিস্কৃতি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মোস্তাক আহমদ বলেন, বিষয়ের তুলনায় বইটির কলেবর অনেক ছোট হয়ে গেছে, আগামী সংস্করণে লেখক আরো বেশি তথ্য সমৃদ্ধ করে বইটি আরো বড় আকারে প্রকাশ করবেন বলে মত প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ড. সালাহ উদ্দিন আহমদ বলেন, শিক্ষক আব্দুল মালিক একটি গবেষণাধর্মী বই আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি নিয়মিত লিখে যাচ্ছেন, তাঁর কাছ থেকে আমরা আরো অনেক অনেক মূল্যবান বই উপহার পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে অতিথিবৃন্দ ও সুধী মন্ডলীকে উপস্থিত হয়ে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানান। 

বইটির লেখক মোঃ আব্দুল মালিক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিরা উপস্থিত হয়ে বইটির সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য তাঁদেরকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান। এছাড়াও “সার্জন টিভি চ্যানেল” অনলাইনে অনুষ্ঠানটির সম্পূর্ণ লাইভ প্রচার করায় ও উপস্থিত সুধী মন্ডলীকে ধন্যবাদ জানান। 

Tuesday, 15 March 2022

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্নঃ বিজয়ী যারা

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্নঃ বিজয়ী যারা


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত ৮টা থেকে একে একে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।


বিজয়ী যারাঃ

উপজেলার ঐতিহ্যবাহী বাজারের এ নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আলেকুজ্জামান আলেক (আনারস প্রতীক) ৭৬১ ভোট পেয়ে আবাড় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ (চেয়ার প্রতীক) পেয়েছেন ৫২১ ভোট।

সহ-সভাপতি পদে বিলাল আহমদ (টেবিল প্রতীক) ৬২৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমিতির সাবেক সহ-সভাপতি নজমুল ইসলাম (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৩১১ ভোট। অপর প্রার্থী ছয়ফুল হক কফ (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৪৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিপুল ভোট পেয়ে হ্যাট্টিক বিজয় লাভ করেছেন বর্তমান সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। তিনি (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) নিয়ে ৫১২ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১ ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ছালেক আহমদ (ডাব প্রতীক) প্রথমবারের মত ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদুর রহমান শিপার (রিকশা প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। অপর প্রার্থী সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ (মাছ প্রতীক) পেয়েছেন ২৯৪ ভোট ও আফজাল হোসেন (বোতল প্রতীক) পেয়েছেন ২৩৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে সব প্রার্থীর চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে (চাকা প্রতীক) পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৯২৭টি । তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩৪০ ভোট।

এছাড়া ১নং ওয়ার্ডে নাজিম আহমদ (সেলাই মেশিন প্রতীক) ১৬৬ ভোট (প্রথম), নাছির উদ্দীন (নারিকেল গাছ প্রতীক) ১৫৯ ভোট (দ্বিতীয়) ও আপ্তাব আলী (চশমা প্রতীক) ১৪৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

২নং ওয়ার্ডে জাহেদ আহমদ (নারিকেল গাছ প্রতীক) ১৫৮ ভোট পেয়ে (প্রথম), মাহবুবুর রহমান (চশমা প্রতীক) ১৫৬ ভোট পেয়ে +দ্বিতীয়) ও মাছুম আহমদ (দোয়েল প্রতীক) ১৩৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য পদে বিজয়ী হয়েছেন ।

৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান সেলিম (নারিকেল গাছ প্রতীক) ১৪৩ ভোট পেয়ে (প্রথম, মো.মুহিবুর রহমান (চশমা প্রতীক) ১০১ ভোট পেয়ে (দ্বিতীয়) ও সোহেল আহমদ (বালতি প্রতীক) ১০১ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

৪নং ওয়ার্ডে কাওছার আহমদ (বালতি প্রতীক) ২৩০ ভোট পেয়ে(প্রথম), শহিদুর রহমান সুহেদ (নারিকেল গাছ প্রতীক) ২১৯ ভোট পেয়ে (দ্বিতীয়) ও মো.শাকিল আহমদ (সেলাই মেশিন) ১৮৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন।

নির্বাচন পরিচালনা কমিটির সচিব নুরুল হুদা জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তারা অনেক কষ্ট করেছেন। 
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহবুবের বাজিমাত

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহবুবের বাজিমাত


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে বাজিমাত দেখিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে তিনি (চাকা প্রতীক) সকল প্রার্থীদের চেয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৯২৭টি ভোট পেয়ে দ্বিতীয় বারের মত বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল প্রতীক) পেয়েছেন ৩৪০টি ভোট।

উল্লেখ, সোমবার সকাল ৯টা বিকেল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ৪ টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন। 
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক আব্দুল আহাদের হ্যাট্রিক বিজয়

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক আব্দুল আহাদের হ্যাট্রিক বিজয়


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ। এর আগেও তিনি দুইবার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ভোটাধিকার প্রয়োগ করেন। 

এ নির্বাচনে ব্যবসায়ী বান্ধব নেতা সাংবাদিক আব্দুল আহাদ (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ৫১২ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১টি ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩টি ভোট। 

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন। 

Sunday, 6 March 2022

মুজিববর্ষে শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন

মুজিববর্ষে শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন


মুজিববর্ষে দেশি-বিদেশি কবিদের কালজয়ী শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়ে‌ছে। লেখক, কলামিস্ট ও শিক্ষক আব্দুল মালিক সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শ‌নিবার (৫ মার্চ) সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নুহ-ই ইসলাম সেলু বাসিত। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন, কবি নীপা চৌধুরী, অধ্যক্ষ খান আখতার হোসেন, কবি হাসনাইন সাজ্জাদী প্রমুখ।

বইটি প্রকাশ ক‌রে‌ছে সময়ের সুর প্রকাশনী।

Saturday, 5 March 2022

গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন


গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টূণামের্ন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুকবার (৪ মার্চ) বিকাল ৫টার সময় উপজেলার প্রস্তাবিত শেখ রাসের মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণের আয়োজন করে ধারাবহর ক্রিকেট টিম।

ধারাবহর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক, তরুণ সেমাজসেবী ও শিক্ষানুরাগী কাওছার আহমদের সভাপতিত্বে এবং ধারাবহর সূর্যদয় তরুণ সংঘের সাধারন সম্পাদক আজমির আহমদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু , বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন ধারাবহর ওয়ার্ডের সাবেক মেম্বার খলিলুর রহমান, বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল, জামাল মিয়া, বরদা চন্দ্র, সেলিম আহমদ, মুহিবুর রহমান, সাবেক ক্রিকেটার জাকের লষ্কর, খাইরুল ইসলাম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, তরুণ সমাজ সেবক সুলতাম মাহমুদ।

এসময় আরও উপাস্থিত ছিলেন ধারাবহর ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য উজ্জল, ফাহিম আহমদ, মুকিত আহমদ, রফি, মাসুদ আহমদ, হানিফ আহমদ।

এসময় নাহি ক্রিকেট টিম রানাপিং বনাম আমুড়া ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দুই উইকেট হাতে নিয়ে নাহি ক্রিকেট টিম রানাপিং জয় লাভ করে।

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ টি টিম নিয়ে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Tuesday, 1 March 2022

পারমাণবিক অস্ত্রের ব্যবহারে সতর্কাবস্থায় রাশিয়া, পরিস্থিতি সংকটপূর্ণ

পারমাণবিক অস্ত্রের ব্যবহারে সতর্কাবস্থায় রাশিয়া, পরিস্থিতি সংকটপূর্ণ


পারমাণবিক শক্তিধর রাশিয়ার সেনাবাহিনীর পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা দলকে যুদ্ধকালীন প্রস্তুতিতে রাখার জন্য প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় টেলিভিশনে ২৭ ফেব্রুয়ারি সম্প্রচারিত এক ভাষণে তিনি এমন নির্দেশ দেন- ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ব্যাপারে অবন্ধুত্বসুলভ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে উচ্চ সতর্কতায় নিয়ে এসেছেন। বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য আদেশ দেবার পর ন্যাটো জোটের প্রধান একে "বিপজ্জনক ও দায়িত্বহীন" বলে বর্ণনা করেছেন।

ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর একটি পরিস্থিতি আরো গুরুতর করে তুলছে।রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা। মি. পুতিন তার ভাষায় “নেটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি”র পর এ ঘোষণা দেন। 

যুক্তরাষ্ট্র একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছে। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, মি. পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন, যা “সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
 
পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়ার অবস্থান দ্বিতীয় এ ছাড়া দেশটির হাতে বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনে হামলার পর যখন বিশ্বজুড়ে উত্তেজনা চরমে, সে মুহূর্তে পুতিনের ওই নির্দেশ পরিস্থিতি আরও সংকটপূর্ণ করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুতিনের পারমাণবিক হুমকিকে রাজনৌতিক বিশ্লেষকরা বিভ্রান্তিকর বলে মনে করছেন। ২০২০ সালে, মস্কো কখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এ বিষয়ে পুতিন চারটি ক্ষেত্রে "মৌলিক নীতি"কে  অনুমোদন করেছিলেন।

এগুলো ছিল যখন রাশিয়ার বা মিত্র অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে, যখন কোনো শত্রু পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, কোনও রাশিয়ান পারমাণবিক অস্ত্রের সাইটে আক্রমণ করে বা রাশিয়ান রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে। বর্তমান সংঘাতে সেসব মানদণ্ডের কোনোটিই পূরণ হয়নি। এছাড়াও  রাশিয়া জানুয়ারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্য চার স্থায়ী সদস্যদের সাথে যোগ দিয়েছিল এবং একটি নথিতে স্বাক্ষর করে যে "পরমাণু যুদ্ধে জয়ী হওয়া যায় না এবং কখনোই এ লড়াই করা উচিত নয়"।(সূত্র: এএফপি) মস্কো-ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ারের মতে, 'পুতিন শক্ত অবস্থানে আছেন। একবার যদি পশ্চিমারা রাশিয়ান সেন্ট্রাল ব্যাংকের সম্পদ আটকে রাখে এবং রাশিয়ার অর্থনীতি বিপর্যস্ত হয়, এতে পুতিনের কাছে তেমন বেশি বিকল্প পথ নেই। পুতিনের কাছে একটি পথ হচ্ছে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া, এতে ইউরোপিয়ানরা ধাক্কা পাবে। আরেকটি বিকল্প পথ হচ্ছে ব্রিটেন ও ডেনমার্কের মধ্যে উত্তর সাগরের কোথাও পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করা (বিবিসি) ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী অভিযান যুক্তরাষ্ট্রকে ইউরোপে তার অবস্থান সুসংহত করতে সহায়তা করছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল জার্মানি ও ফ্রান্সকে নিজ বলয়ে ধরে রাখা। ইউরোপজুড়ে আবারো ন্যাটো নড়েচড়ে বসছে।  যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইউরোপকে রাশিয়ার ভয় দেখিয়ে আয়ত্তে রেখেছে।
  
ইউক্রেন যুদ্ধে আধিপত্য বিস্তারে নতুন রাস্তা যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে খোলে গেছে। আফগানিস্তানে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে সহায়তা করবে এ সঙ্কট। সবদিক বিবেচনা করেই ইউক্রেন পরিস্থিতি সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক এক মেরুভিত্তিক বিশ্বব্যবস্থার পরিবর্তে বহু মেরুকেন্দ্রিক অবস্থার উন্মেষ ঘটছে বলে আলাপ প্রচলিত আছে। রাশিয়া নিজের পেশিশক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্রের নতুন করে আধিপত্য বিস্তারের  মেরুভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার পথকে প্রশস্থ করে দিলো। পারমাণবিক বিকল্পের প্রচার নিঃসন্দেহে রাশিয়ার একটি মরিয়া পদক্ষেপ যে পদক্ষেপের ধারাবাহিকতায় বেলারুশ ও তার পারমাণবিক শক্তির ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। 

হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইউক্রেনে রুশ হামলা গড়াল পঞ্চম দিনে। এমন পরিস্থিতিতে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে দুই দেশেরই অসংখ্য সেনা-বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে মিত্র ও সহযোগীদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
 
নজিরবিহীন ছায়াযুদ্ধে পশ্চিমারা/ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানি, গ্রিস
ইউক্রেন থেকে হাজার কিলোমিটার দূরে বসে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই যুদ্ধে লড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে জয়লাভের জন্য যত উপায় অবলম্বন সম্ভব, পশ্চিমা দেশগুলো তার কোনোটিই বাকি রাখেনি। তবে একটি যুদ্ধে সশরীরে অংশগ্রহণের যে বেদনা, হাজারো ক্ষত নিয়ে সেই বেদনা ইউক্রেন একাই সয়ে যাচ্ছে। পরাশক্তিগুলোর দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক লড়াই ইউক্রেনের মাটিতে মর্টার শেল ও মিসাইলের রূপে দেখা দিচ্ছে। এ কথা নিশ্চিত, ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে ইতিহাসের নজিরবিহীন ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে পশ্চিমারা। ইউক্রেন হামলার আগের কয়েক মাসজুড়ে এই ছায়াযুদ্ধেরই মহড়া চলেছে। যে ইউক্রেনকে কেন্দ্র করে সংকট তৈরি হয়েছিল, মাসব্যাপী একাধিক কূটনৈতিক আলোচনায় সেই ইউক্রেনই অনুপস্থিত ছিল। তার বদলে আলোচনার টেবিলে দরকষাকষি করেছে ইউক্রেনের পশ্চিমা বন্ধুরা। নিজেদের স্বার্থ ও চাহিদাকে প্রাধান্য দিতে গিয়ে কোনো সমাধানে না পৌঁছে ইউক্রেনকে এক প্রকার যুদ্ধের মাঠে ঠেলে দিয়েছে সেই পশ্চিমারাই। একটি যুদ্ধের যে ভয়াবহতা, তার সামনে এখন বিপন্ন হয়ে দাঁড়িয়ে আছে ইউক্রেনবাসী। আর অর্থ, অস্ত্র, প্রযুক্তি ও মিডিয়াকে ব্যবহার করে সেই যুদ্ধের আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ উৎকণ্ঠায় শান্তিপ্রিয় মানুষ। সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধ করতে এখনই বিশ্বনেতৃবৃন্ধকে  আলোচনায় বসতে হবে ইউক্রেনে মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে বৈশ্বিক মনোযোগ সৃষ্টির সময় ও সুযোগ যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে।