Thursday, 17 March 2022

সিলেট-৬ আসনের সাবেক এমপি লেচু মিয়া আর নেই

সিলেট-৬ আসনের সাবেক এমপি লেচু মিয়া আর নেই


সিলেট-৬ আসনের সাবেক দুইবারের স্বতন্ত্র সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার(১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাম্পাকো ফয়েলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও লেচু মিয়ার ছেলে সৈয়দ তানভীর হোসেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

ড. সৈয়দ মকবুল হোসেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার- বাসীর কাছে লেচু মিয়া হিসাবেই বেশী পরিচিত ছিলেন।দুইবারের নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হিসাবে তিনি এই নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও নির্বাচনী এলাকার সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে নিশ্চিত করেছেন তাঁর একমাত্র পুত্র সৈয়দ তানভীর হোসেন।

মরহুমের মৃত্যুর সংবাদে গোলাপগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।সৈয়দ মকবুল হোসেন ১৯৪৬ সালে সিলেটের গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং এমএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।মকবুল হোসেন সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে তিনি উপসচিব পদ থেকে পদত্যাগ করে ব্যবসা শুরু করেন।তিনি তাঁর জন্মস্থান আমুড়া ইউনিয়নে  প্রতিষ্ঠাতা করেন ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ।

এছাড়া বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।সৈয়দ মকবুল হোসেন ১৯৮৬ সালের তৃতীয় ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি জড়িত থাকলেও ১৯৯১ সালের পর যোগ দেন বিএনপিতে।

১৯৯১ সালের পঞ্চম ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকে তিনি অবসরে ছিলেন। 

Wednesday, 16 March 2022

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ বইয়ের  মোড়ক উন্মোচন

শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন


গত ১৪ মার্চ, সোমবার ছিল ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পঞ্চদশ বই মেলার সমাপনী দিন। ঐদিন মেলায় ছিল লেখক পাঠক সহ বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। এমনই এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব স্যার সলিমুল্লাহ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী বর্তমানে ভাদেশ্বর মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা, জয়ন্তী রানী চক্রবর্তীর সঞ্চালনায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের উপ—পরিচালক ড. সালাহ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও সংগঠক ড. সেলু বাসিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিএম আল কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ডেভলাপমেন্ট স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক ড. তোফায়েল আহমদ, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিষ্ট্রার (্পিআর) মোহাম্মদ আলমগীর হোসেন।

কবি ও সংগঠক কামাল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক, কলামিস্ট, গীতিকার বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা শামসীর হারুনুর রশিদ, কবি ও কাউন্সিলর নাজনীন আক্তার কনা, কবি ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী মহি, উপনস্যাসিক, গবেষক ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, প্রভাষক মাহবুবুর রব নয়ন, কবি শাহ আব্দুস সালাম, কবি ও শিক্ষক লিলি বেগম, গীতিকার বাহা উদ্দিন বাহার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা বলেন, বইটির লেখক মোঃ আব্দুল মালিক একটি ভালো কাজ করেছেন, তিনি একটি ভালো বই লিখেছেন, সময় উপযোগী বই লিখেছেন, বইটির মূল বিষয়ের বর্ণনা আরো বিস্তৃত হওয়ার প্রয়োজন ছিল। আগামী সংস্করণে বইটি আরো বড় আকারে, আরো তথ্য সমৃদ্ধ করে লেখক প্রকাশ করবেন লেখকের লেখনি অব্যাহত থাকবে। পাঠকরা তাঁর কাছ থেকে আরো মূল্যবান বই উপহার পাবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান বক্তা ড. সেলু বাসিত বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোন ভূমিকা নিয়েছেন এমন কোন লিখিত তথ্য পাওয়া যায় না। তিনি গড়ের মাঠের সভায় উপস্থিত ছিলেন না এ কথা সম্পূর্ণ সত্য। লেখক আব্দুল মালিক বিষয়টির স্বপক্ষে অনেক তথ্য সূত্র দিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তোফায়েল আহমদ বলেন, লেখক মোঃ আব্দুল মালিক উপযুক্ত সময়ে উপযুক্ত বইটি লিখেছেন। একজন স্পষ্টভাষী মানুষ; যা বিশ্বাস করেন তা অকপটে স্বীকার করেন। এ বইটি পাঠে পাঠকরা অনেক বিভ্রান্তি থেকে নিস্কৃতি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মোস্তাক আহমদ বলেন, বিষয়ের তুলনায় বইটির কলেবর অনেক ছোট হয়ে গেছে, আগামী সংস্করণে লেখক আরো বেশি তথ্য সমৃদ্ধ করে বইটি আরো বড় আকারে প্রকাশ করবেন বলে মত প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ড. সালাহ উদ্দিন আহমদ বলেন, শিক্ষক আব্দুল মালিক একটি গবেষণাধর্মী বই আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি নিয়মিত লিখে যাচ্ছেন, তাঁর কাছ থেকে আমরা আরো অনেক অনেক মূল্যবান বই উপহার পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে অতিথিবৃন্দ ও সুধী মন্ডলীকে উপস্থিত হয়ে সভাকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানান। 

বইটির লেখক মোঃ আব্দুল মালিক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিরা উপস্থিত হয়ে বইটির সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য তাঁদেরকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান। এছাড়াও “সার্জন টিভি চ্যানেল” অনলাইনে অনুষ্ঠানটির সম্পূর্ণ লাইভ প্রচার করায় ও উপস্থিত সুধী মন্ডলীকে ধন্যবাদ জানান। 

Tuesday, 15 March 2022

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্নঃ বিজয়ী যারা

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্নঃ বিজয়ী যারা


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত ৮টা থেকে একে একে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।


বিজয়ী যারাঃ

উপজেলার ঐতিহ্যবাহী বাজারের এ নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আলেকুজ্জামান আলেক (আনারস প্রতীক) ৭৬১ ভোট পেয়ে আবাড় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ (চেয়ার প্রতীক) পেয়েছেন ৫২১ ভোট।

সহ-সভাপতি পদে বিলাল আহমদ (টেবিল প্রতীক) ৬২৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমিতির সাবেক সহ-সভাপতি নজমুল ইসলাম (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৩১১ ভোট। অপর প্রার্থী ছয়ফুল হক কফ (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৪৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিপুল ভোট পেয়ে হ্যাট্টিক বিজয় লাভ করেছেন বর্তমান সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। তিনি (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) নিয়ে ৫১২ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১ ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ছালেক আহমদ (ডাব প্রতীক) প্রথমবারের মত ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদুর রহমান শিপার (রিকশা প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। অপর প্রার্থী সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ (মাছ প্রতীক) পেয়েছেন ২৯৪ ভোট ও আফজাল হোসেন (বোতল প্রতীক) পেয়েছেন ২৩৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে সব প্রার্থীর চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে (চাকা প্রতীক) পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৯২৭টি । তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩৪০ ভোট।

এছাড়া ১নং ওয়ার্ডে নাজিম আহমদ (সেলাই মেশিন প্রতীক) ১৬৬ ভোট (প্রথম), নাছির উদ্দীন (নারিকেল গাছ প্রতীক) ১৫৯ ভোট (দ্বিতীয়) ও আপ্তাব আলী (চশমা প্রতীক) ১৪৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

২নং ওয়ার্ডে জাহেদ আহমদ (নারিকেল গাছ প্রতীক) ১৫৮ ভোট পেয়ে (প্রথম), মাহবুবুর রহমান (চশমা প্রতীক) ১৫৬ ভোট পেয়ে +দ্বিতীয়) ও মাছুম আহমদ (দোয়েল প্রতীক) ১৩৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য পদে বিজয়ী হয়েছেন ।

৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান সেলিম (নারিকেল গাছ প্রতীক) ১৪৩ ভোট পেয়ে (প্রথম, মো.মুহিবুর রহমান (চশমা প্রতীক) ১০১ ভোট পেয়ে (দ্বিতীয়) ও সোহেল আহমদ (বালতি প্রতীক) ১০১ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

৪নং ওয়ার্ডে কাওছার আহমদ (বালতি প্রতীক) ২৩০ ভোট পেয়ে(প্রথম), শহিদুর রহমান সুহেদ (নারিকেল গাছ প্রতীক) ২১৯ ভোট পেয়ে (দ্বিতীয়) ও মো.শাকিল আহমদ (সেলাই মেশিন) ১৮৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন।

নির্বাচন পরিচালনা কমিটির সচিব নুরুল হুদা জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তারা অনেক কষ্ট করেছেন। 
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহবুবের বাজিমাত

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহবুবের বাজিমাত


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে বাজিমাত দেখিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে তিনি (চাকা প্রতীক) সকল প্রার্থীদের চেয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৯২৭টি ভোট পেয়ে দ্বিতীয় বারের মত বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল প্রতীক) পেয়েছেন ৩৪০টি ভোট।

উল্লেখ, সোমবার সকাল ৯টা বিকেল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ৪ টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন। 
গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক আব্দুল আহাদের হ্যাট্রিক বিজয়

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক আব্দুল আহাদের হ্যাট্রিক বিজয়


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ। এর আগেও তিনি দুইবার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ভোটাধিকার প্রয়োগ করেন। 

এ নির্বাচনে ব্যবসায়ী বান্ধব নেতা সাংবাদিক আব্দুল আহাদ (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ৫১২ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১টি ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩টি ভোট। 

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন। 

Sunday, 6 March 2022

মুজিববর্ষে শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন

মুজিববর্ষে শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন


মুজিববর্ষে দেশি-বিদেশি কবিদের কালজয়ী শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়ে‌ছে। লেখক, কলামিস্ট ও শিক্ষক আব্দুল মালিক সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শ‌নিবার (৫ মার্চ) সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নুহ-ই ইসলাম সেলু বাসিত। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন, কবি নীপা চৌধুরী, অধ্যক্ষ খান আখতার হোসেন, কবি হাসনাইন সাজ্জাদী প্রমুখ।

বইটি প্রকাশ ক‌রে‌ছে সময়ের সুর প্রকাশনী।

Saturday, 5 March 2022

গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন


গোলাপগঞ্জে দুই দিনব্যাপী ধারাবহর সিক্সসাইড ক্রিকেট টূণামের্ন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুকবার (৪ মার্চ) বিকাল ৫টার সময় উপজেলার প্রস্তাবিত শেখ রাসের মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণের আয়োজন করে ধারাবহর ক্রিকেট টিম।

ধারাবহর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক, তরুণ সেমাজসেবী ও শিক্ষানুরাগী কাওছার আহমদের সভাপতিত্বে এবং ধারাবহর সূর্যদয় তরুণ সংঘের সাধারন সম্পাদক আজমির আহমদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু , বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন ধারাবহর ওয়ার্ডের সাবেক মেম্বার খলিলুর রহমান, বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল, জামাল মিয়া, বরদা চন্দ্র, সেলিম আহমদ, মুহিবুর রহমান, সাবেক ক্রিকেটার জাকের লষ্কর, খাইরুল ইসলাম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, তরুণ সমাজ সেবক সুলতাম মাহমুদ।

এসময় আরও উপাস্থিত ছিলেন ধারাবহর ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য উজ্জল, ফাহিম আহমদ, মুকিত আহমদ, রফি, মাসুদ আহমদ, হানিফ আহমদ।

এসময় নাহি ক্রিকেট টিম রানাপিং বনাম আমুড়া ক্রিকেট ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দুই উইকেট হাতে নিয়ে নাহি ক্রিকেট টিম রানাপিং জয় লাভ করে।

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ টি টিম নিয়ে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।