Wednesday, 30 March 2022

গোলাপগঞ্জের চন্দরপুরে ডাকাতদের হাত থেকে ২টি সিএনজি উদ্ধার

গোলাপগঞ্জের চন্দরপুরে ডাকাতদের হাত থেকে ২টি সিএনজি উদ্ধার


গোলাপগঞ্জের চন্দরপুরে ডাকাতদের হাত থেকে ২টি সিএনজি চালিত অটোরিক্সা আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৩০ মার্চ) ফজরের কিছু পূর্বে চন্দরপুর সিএনজি স্ট্যান্ড থেকে অটোরিক্সা দুটি আটক করা হয়। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশে খবর দিলে অটোরিক্সা দুটি থানায় নিয়ে আসা হয়।

জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজারের দিকে থেকে সিলেট নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চন্দরপুর সিএনজি স্ট্যান্ডে গাড়ি দুটি (সুমন পরিবহন ১- মৌলভীবাজার থ ১২-০৫৮০ এবং অপরটি তাহমিদ & তামিম পরিবহন) নিয়ে আসে ডাকাতরা। এখানে এসে একটি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে স্থানীয় ব্যবসায়ী জায়দুল ইসলামকে দেখতে পেয়ে সহযোগিতার অনুরোধ জানায় তারা। এসময় জায়দুল ইসলাম লক্ষ্য করেন গাড়িটির স্টার্টিং তার কেটে গাড়িটিকে চালানো হয়েছে। পরে আরেক ব্যবসায়ী সুহেদ আহমদকে ডাকেন জায়দুল ইসলাম। এসময় জায়দুল ইসলামের বিচক্ষণতা টের পেয়ে গাড়ি দুটি ফেলে রেখেই পালিয়ে যায় ডাকাতরা। তবে অজ্ঞাত এ ডাকাতদের চিনতে পারেননি তিনি।

পরে স্থানীয় জনতা জড়ো হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ এসে গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম। তিনি জানান, স্থানীয় ব্যবসায়ীর বিচক্ষণতায় গাড়ি দুটি ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা। পরে গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ি দুটির মালিক খোঁজা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tuesday, 29 March 2022

স্বপ্নে এসে বারবার ধর্ষণ!

স্বপ্নে এসে বারবার ধর্ষণ!


স্বপ্নে নাকি বারবার ধর্ষণ করেছেন তান্ত্রিক! এবার এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক মহিলা। কয়েক মাস আগে ওই মহিলার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর এরপরই ছেলেকে নিয়ে তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদীর কাছে যান ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকায়। খবর- আজকাল'র।

ছেলেকে নিয়ে গেলে ওই তান্ত্রিক বেশ কিছু মন্ত্র পড়তে এবং আচার মেনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতে কাজ হয়নি। ১৫ দিন পর এই ছেলেটির মৃত্যু হয়। তারপর ওই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের মৃত্যুর কারণ জানতে চান ওই মহিলা। অভিযোগ, সেদিনই তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই তান্ত্রিক। কিন্তু কোনও প্রকারে রক্ষা পান তিনি।

মহিলার অভিযোগ করে বলেন, এরপর থেকেই তান্ত্রিক আমার স্বপ্নে এসেছেন এবং বারবার ধর্ষণ করছেন। পুলিশে অভিযোগ জানানোর পর ওই তান্ত্রিকের খোঁজ করা হয়।

তান্ত্রিককে খুঁজে পাওয়ার পর এ বিষয়ে তিনি বলেন, অভিযোগকারী মহিলাকে আমি চিনি না। কখনো দেখিনি।

তিনি আরও বলেন, উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়েছে।  

সূত্রঃ ডিবিসি নিউজ
উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার সাফল্য অর্জন করেছেঃ ইউএনও গোলাম কবীর

উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার সাফল্য অর্জন করেছেঃ ইউএনও গোলাম কবীর


 গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবীর বলেছেন, সহিংসতা, উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার সাফল্য অর্জন করেছে। কারো ধর্মানুভূতিতে আঘাত করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার সব সময় কঠোর।ধর্মের সঠিক শিক্ষাকে কাজে লাগিয়ে সচেতনা সৃষ্টি করে উগ্রবাদী ও সমাজবিরোধীদের সহিংসতার পথ থেকে ফিরিয়ে আনতে হবে।তিনি গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা আইডিয়া আয়োজিত সেনসিটাইজেশন ওয়ার্কশপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন  গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মোঃ হারুনুর রশীদ চৌধুরী। সহিংসতা উগ্রবাদ প্রতিরোধে স্থানীয়, ধর্মীয় এবং আদিবাসী নেতৃবৃন্দের সাথে সেনসিটাইজেশন ওয়ার্কশপে ফেসিলেটর ছিলেন বেসরকারি সংস্থা আইডিয়ার সুদীপ্ত চৌধুরী, এশিয়া ফাউন্ডেশনের হামিদুল হক ও পিস প্রকল্পের রুজিনা বেগম।সমাপনী অধিবেশনে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, কৈলাশ শাহনূর আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক,সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ। 
জেলা বিএনপির নবনির্বাচিত সম্পাদক এমরান চৌধুরীকে কামিল তালুকদারের অভিনন্দন

জেলা বিএনপির নবনির্বাচিত সম্পাদক এমরান চৌধুরীকে কামিল তালুকদারের অভিনন্দন


সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল তালুকদার।

মঙ্গলবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বার্তায় তিনি এমরান চৌধুরী-সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

এর আগে মঙ্গলবার দিনব্যাপী সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় নেতাদের সমাবেশ শেষে ২য় অধিবেশনে শুরু হয় ভোটগ্রহণ। যা চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। গণনা শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক পদে এড. এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়।

বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ পরবর্তী গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল গফফার।

তিনি বলেন, সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল কাহের শামীম পেয়েছেন ৬৭৫ ভোট।  

সাধারণ সম্পাদক পদে বিজয়ী এমরান আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৭৯৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আলী আহমদ পেয়েছেন ৫৭৪ ভোট। এছাড়া অপর দুই প্রার্থী আফম কামাল ৭২ ও আব্দুল মান্নান ৮১ ভোট।  

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৬২৩ ভোট পেয়ে শামীম আহমদ নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান পেয়েছেন ৪৬৮ ভোট। এছাড়া লোকমান আহমদ পেয়েছেন ৪৩৯ ভোট।  

সম্মেলন পরবর্তী কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে শীর্ষ ৩টি পদে নেতৃত্ব নির্বাচন করেন।

এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।  

নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ১ হাজার ৮১৮ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫৬০ জন।
সিলেট জেলা বিএনপির সম্পাদক হওয়ায় এমরান চৌধুরীকে জায়দুল ইসলাম শিপু'র অভিনন্দন

সিলেট জেলা বিএনপির সম্পাদক হওয়ায় এমরান চৌধুরীকে জায়দুল ইসলাম শিপু'র অভিনন্দন


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এড. এমরান আহমদ চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জায়দুল ইসলাম শিপু ।

মঙ্গলবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় তিনি লিখেন, একজন যোগ্য নেতা হিসেবেই এড. এমরান আহমদ চৌধুরীকে নেতাকর্মীরা নির্বাচিত করেছেন। আশা করি তাঁর হাত ধরেই সিলেট জেলা বিএনপি নিজস্ব গতি ফিরে পাবে।

এসময় তিনি নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও প্রাণঢালা অভিনন্দন জানান। 

এর আগে মঙ্গলবার দিনব্যাপী সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় নেতাদের সমাবেশ শেষে ২য় অধিবেশনে শুরু হয় ভোটগ্রহণ। যা চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। গণনা শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক পদে এড. এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়।

বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ পরবর্তী গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল গফফার।

তিনি বলেন, সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল কাহের শামীম পেয়েছেন ৬৭৫ ভোট।  

সাধারণ সম্পাদক পদে বিজয়ী এমরান আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৭৯৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আলী আহমদ পেয়েছেন ৫৭৪ ভোট। এছাড়া অপর দুই প্রার্থী আফম কামাল ৭২ ও আব্দুল মান্নান ৮১ ভোট।  

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৬২৩ ভোট পেয়ে শামীম আহমদ নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান পেয়েছেন ৪৬৮ ভোট। এছাড়া লোকমান আহমদ পেয়েছেন ৪৩৯ ভোট।  

সম্মেলন পরবর্তী কাউন্সিলররা গোপন ব্যালটের মাধ্যমে শীর্ষ ৩টি পদে নেতৃত্ব নির্বাচন করেন।

এর আগে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।  

নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ১ হাজার ৮১৮ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫৬০ জন।
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর উদ্যোগে আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) ইস্ট লন্ডনের হেনবারি স্ট্রিটস্থ একটি হলে কবি আতাউর রহমান মিলাদের সভাপতিত্বে এবং এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় উপস্থিত সকলে স্বধীনতা সময়কার ও বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন। 

দ্বিতীয় পর্বে ছিল কবিতাপাঠ। প্রথমে মহান স্বাধীনতা নিয়ে কবিতা পাঠ শুরু করা হয়। এরপর ধীরে ধীরে কবিতায় তুমুল আড্ডা জমে। এসময় একের পর এক কবিতা পাঠ করতে থাকেন সকলে। কবিতাপাঠের এই তুমুল আড্ডায় অংশ নেন গবেষক ফারুক আহমেদ, কবি মিলটন রহমান, কবি ইকবাল হোসেন বুল বুল, কবি মোসাইদ খান, কবি শামীম আহমদ, লেখক আনোয়ার শাহজাহান, ছড়াকার হিলাল সাইফ, কবি জুয়েল রাজ, কবি মুহাম্মদ মুহিদ, কবি আতাউর রহমান মিলাদ, এ কে এম আব্দুল্লাহ প্রমূখ। 
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি মো. আব্দুল মালিক বিশ্বব্যাপী অতিমারির সময় ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তীতে সফল প্রবেশ ঘটেছে। এই সময়ে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছে। গত ৫০ বছরে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। অবশ্য নেতিবাচক ভাবমূর্তিও আছে। পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম আর সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী বহির্বিশ্বে বাংলাদেশের যে পরিচিতি আর ভাবমূর্তি ছিল সেটি পাল্টেছে বহুভাবে। স্বাধীনতার ৫ দশকে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যেমন তৈরি হয়েছে তেমনি রাজনীতি ও গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশ সম্পর্কে বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি এখনো আছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পনের মধ্য দিয়ে সৃষ্ট লাল সবুজের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয়। লড়াই সংগ্রাম করে স্বাধীনতা পাওয়া এ দেশটি শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে তলাবিহীন ঝুড়ি হিসেবে তকমা পায়। ৭০ এর দশকে বাংলাদেশের পরিচিতি ছিল দারিদ্র্য, দুর্যোগ আর রাজনৈতিক অস্থিরতার দেশ হিসেবে। ৭০ এর দশকে স্বাধীন বাংলাদেশকে খাদ্য ঘাটতি, দুর্ভিক্ষ আর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এক জনপদ হিসেবে চিনেছে বিশ্ববাসী। কিন্তু গত ৫০ বছরে বাংলাদেশের ভাবমূর্তি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আলোচিত হয়েছে। এখনো বাংলাদশ সম্পর্কে আলোচনায় প্রাধান্য পায় ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই। যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ বলেন, "বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে প্রশংসিত হয় আর সেটা হলো রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়। এছাড়া গণতন্ত্রের প্রশ্ন, অর্থনৈতিক সাফল্যের প্রশ্ন এবং ভূরাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যত অবস্থানের প্রশ্ন এই তিনটি বিষয় ও গুরুত্ব পাচ্ছে।" মি. রীয়াজ আরো বলেন "কোনো দেশেরতো কেবল একটি মাত্র ভাবমূর্তি থাকে না। বিভিন্ন বিষয়ে,,বিভিন্ন সময়ে,বিভিন্নভাবে তার ভাবমূর্তি গড়ে ওঠে। বাংলাদেশের ক্ষেত্রে দুটি বিষয় খুব স্পষ্টভাবে আন্তর্জাতিক মহলে আলোচিত হয় তার একটি হচ্ছে গণতান্ত্রিক পরিস্থিতি। আর দ্বিতীয় বিষয় হলো বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য।" গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বিষয়টিও ইতিবাচক ভাবে দেখা হয়। বহির্বিশ্বে সময়ের পরিক্রমায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে বাংলাদেশের ভাবমূর্তিও বদলেছে। আশির দশকেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ ছিল স্বৈরতন্ত্রের কবলে পড়া বিদেশি সাহায্য নির্ভর একটি দেশ হিসেবে। একটা বড় সময় ধরে দুর্নীতিতে শীর্ষস্থানীয় দেশ ছিল বাংলাদেশ। এই ভাবমূর্তি পরিবর্তন হতেও সময় লেগেছে। রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, “বাংলাদেশের উন্নতি এবং উজ্জ্বল ভাবমূর্তী তুলে ধরতে বরাবরই একটা দুর্বলতা রয়েছে। প্রথম থেকেই বাংলাদেশকে দেখানো হতো অত্যন্ত দরিদ্র একটা দেশ হিসেবে। দেশের লোক খাবার পাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার ছবি। আশি ও নব্বই দশকের মধ্যেই আমরা আমাদের সামাজিক সূচকে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম।" মিস জাহান আরো বলেন, "তখনো বাংলাদেশের ভাবমূর্তি আগের মতোই ছিল। কিন্তু গত দশ পনের বছরে যখন বাংলাদেশে ক্রমাগত জিডিপির প্রবৃদ্ধি বাড়ছে সেটা এখন সবার নজরে এসেছে।" তাঁর মতে, "আন্তর্জাতিক অঙ্গনে এখন বাংলাদেশের ইমেজ হচ্ছে এটা হয় একটা ডেভেলপমেন্ট মিরাকল নতুবা এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট প্যারাডক্স বা উন্নয়নের একটা ধাঁধাঁ।" রোহিঙ্গাদের আশ্রয দান, দুর্যোগ মোকাবেলা এবং শান্তিরক্ষায় বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। গত ৫ দশকে বাংলাদেশের যেসব অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করেছে তার মধ্যে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেয়া, তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের উঠে আসা, শান্তিরক্ষা মিশনে ব্যাপক অংশগ্রহণ ইতিবাচক ইমেজ তৈরি করেছে। জঙ্গীবাদ দমনে সাফল্যের দিকটিও প্রশংসা পাচ্ছে। অন্যদিকে ভারতের সহায়তায় স্বাধীনতা অর্জনের পরও সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এ অঞ্চলে ভূ—রাজনীতিতে একটা নিজস্ব ভাবমূর্তি তৈরি করেছে বাংলাদেশ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ বেশ বিচক্ষণতার সঙ্গেই গত কয়েক দশকে ভাল করছে। বাংলাদেশ একসঙ্গে ভারত, চীন, পাকিস্তান ও জাপানের সঙ্গে নানা রকম চাপ থাকা স্বত্ত্বেও সবার সঙ্গে সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে। এটা অনেকের নজরে এসেছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদশের অবস্থান বিশ্বে প্রশংসিত হচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই প্রাপ্তি সত্যিই গৌরবের।