বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ৪ জন কলেজ ছাত্রী আহত হয়েছেন। আজ (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে অটোরিক্সা যাত্রি ৪ জন কলেজ ছাত্রী আহত হয়েছেন।
এ ঘটনার পর পরই ট্রাক ও অটোরিক্সার চালকরা পারিয়ে যায়। স্থানীয়রা আহত চার ছাত্রীকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং আহত অপরজনকে সিলেট প্রেরণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বশীলরা পরামর্শ দিয়েছেন। সিলেট ‘রেফার্ড’ করা ছাত্রীর পায় ভেঙ্গে গেছে। তার নাম রাশেদা বেগম (১৯)। বাড়ি মোল্লাপুর ইউনিয়নের পাতন এলাকায়।
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অটোরিক্সার সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিপরীত দিক থেকে আসা ঘতক ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিভাগঃ
বিয়ানীবাজার,
সিলেট
