‏إظهار الرسائل ذات التسميات কুশিয়ারা নিউজ. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات কুশিয়ারা নিউজ. إظهار كافة الرسائل

الاثنين، 26 أكتوبر 2026

বুধবারীবাজার ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে এনাম উদ্দিন

বুধবারীবাজার ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে এনাম উদ্দিন


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ এনাম উদ্দিন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পরিষদ কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন তার হাতে দায়িত্বভার তুলে দেন।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে চেয়ারম্যান হেলাল উদ্দিন আগামী ২৮ অক্টোবর মক্কার পথে রওনা হবেন। সেখানে ২০ দিন অবস্থান শেষে তিনি দেশে ফিরবেন। চেয়ারম্যানের এই অনুপস্থিতিকালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এনাম উদ্দিন।

অনুষ্ঠানে চেয়ারম্যান হেলাল উদ্দিন তার ওমরাহ যাত্রা নির্বিঘ্ন ও সফল হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সর্বাত্মক সহযোগিতা করতে পরিষদের সদস্য-কর্মকর্তা ও ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

দায়িত্বভার গ্রহণ শেষে এনাম উদ্দিন চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত নারী সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়নবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি সবাইকে সঙ্গে নিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-০২ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, বাগিরঘাট ভিলেজ ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম কয়েছ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উস্তার আলী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সালমান কাদের দিপু এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আফিয়া বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল মালেক, সহকারী হিসাবরক্ষক দিব্য রঞ্জন দেবনাথ, উদ্যোক্তা কামরুল হাসান টিপু, সমাজসেবক রুকন আহমদ বাবলু, সমাজকর্মী আলী হোসেন, সুফিয়ান উদ্দিন, আলী আহমদ ও তানভীর রাশিদ প্রমুখ।

الأحد، 25 أكتوبر 2026

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মান্নান, সম্পাদক রুপন, সাংগঠনিক নোমান

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি মান্নান, সম্পাদক রুপন, সাংগঠনিক নোমান


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম ব্যবসাকেন্দ্র ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রুপন এবং সাংগঠনিক সম্পাদক পদে নোমান আহমদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা, যা চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এ সময় ভোট কেন্দ্রের বাইরে ভোটার ও উৎসুক দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

এবারের নির্বাচনে পাচটি ওয়ার্ডের ১৬টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

চূড়ান্ত ফলাফল: ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৪১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিংকু আহমদ খান পেয়েছেন ৩৭৩ ভোট।

সহ-সভাপতি পদে রেজাউল করিম রেজা ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুনিম আহমদ পেয়েছেন ৩৮৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন দুলাল হোসেন রুপন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী মনসুর আহমদ পেয়েছেন ৩৮৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জামালুর রহমান শিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েক আহমদ পেয়েছেন ৩৯৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নোমান আহমদ। তার প্রতিদ্বন্দ্বী রেহান উদ্দিন পেয়েছেন ৪৭৮ ভোট।

ওয়ার্ডভিত্তিক সদস্য পদের ফলাফল: নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রথম, তৃতীয় ও চতুর্থ ওয়ার্ড থেকে দুজন করে এবং পঞ্চম ওয়ার্ড থেকে তিনজন সদস্য নির্বাচিত হওয়ার কথা। তবে দ্বিতীয় ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ওয়ার্ডের ফলাফল স্থগিত করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১নং ওয়ার্ডে ৭১ ভোট পেয়ে প্রথম হয়েছেন বাবুল আহমদ এবং ৬১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জামাল আহমদ।

৩নং ওয়ার্ডে ১৩০ ভোট পেয়ে প্রথম হয়েছেন নাজিম উদ্দিন বাদশা এবং ৭৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুহেল আহমদ।

৪নং ওয়ার্ডে ১৩০ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আদনান খান নবীন এবং ৯৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নিয়ামত মিয়া।

৫নং ওয়ার্ডে মহসিন আহমদ, সামাদুল ইসলাম ও আব্বাস আলী নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনকে ঘিরে দিনভর ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফলাফল ঘোষণা ও গণনাকে কেন্দ্র করে বাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় ছিল লক্ষণীয়।

الجمعة، 23 أكتوبر 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে লিটন আহমদ বলেন, 'সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা এলাকার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেন। একটি এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।'

তিনি আরও বলেন,'আমি চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, সাংবাদিকদের সম্মান করি এবং তাঁদের গঠনমূলক পরামর্শকে সবসময় গুরুত্ব দেব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।'

এসময় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু, কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার, মাহদি রহমান, আব্দুল জলিল, প্রেসক্লাবের সদস্য সুলতান মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন সাকেল, পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ, যুবদল নেতা শাপলু আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে লিটন আহমদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জের লামাচন্দরপুর গ্রামের সন্তান, সাবেক ছাত্রনেতা আশরাফুল কবির। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে আহমদ হোসেনকে সভাপতি এবং শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদক করে গঠিত পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে আশরাফুল কবিরকে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

আশরাফুল কবির দেশে থাকাকালীন সময়ে বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। বিগত দিনগুলোতে আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

নিউহ্যাম যুবদলের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বুধবারীবাজার ইউনিয়ন-সহ গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শে যুবদলের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন, এমন প্রত্যাশা তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী নোমান, সহ-সভাপতি ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তরিক আহমদ, কবির উদ্দিন বলাই, আব্দুল কালাম, জুবেল আহমদ, তাজ উদ্দিন, জহুরু মিয়া ও আতিকুর রহমান তুরন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদ, সারোয়ার হুসেন, ছাদিকুর রহমান ও রাসেল আহমদ।

সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আলী আকবর ও জাহেদ আহমদ।

সাংগঠনিক সম্পাদক আল ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাহানুর রহমান, রুকন উদ্দিন ও মিরসাদুল হক।

প্রচার সম্পাদক আবু সুফিয়ান হাসান, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সুমন আহমদ ও শামসুজ্জামান।

দপ্তর সম্পাদক রবিন আহমদ রামিন, সহ-দপ্তর সম্পাদক মো: বাবর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ফাহিম মুন্না, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ সাজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম,

অর্থ বিষয়ক সম্পাদক রিজন মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওহালী আকবর, সহ-আইন বিষয়ক সম্পাদক মুস্তাকিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উসমান আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,

ক্রীড়া বিষয়ক সম্পাদক সারুল মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবরুল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকদার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: আজম।

এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য ওবাইদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মো: খলিল, রনি আহমেদ, ফারজানা আক্তার, জামাল মজুমদার, সাহানুর রহমান ও আব্দুল লতিফ।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত নিউহ্যাম শাখার সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞপ্তি

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সহ-সভাপতি হলেন কবির উদ্দিন বলাই

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সহ-সভাপতি হলেন কবির উদ্দিন বলাই

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের নবগঠিত ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বানিগাজী গ্রামের কৃতি সন্তান কবির উদ্দিন বলাই। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে নিউহ্যাম শাখার পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে আহমদ হোসেনকে সভাপতি এবং শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রবাসজীবনে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করেও কবির উদ্দিন বলাই যুবদলের রাজনীতিতে নিয়মিত সক্রিয় রয়েছেন। তার এ দায়িত্ব প্রাপ্তিতে গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি সংগঠনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন এবং প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।

কমিটি অনুমোদনের পর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবনির্বাচিত সকল দায়িত্বপ্রাপ্তকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী নোমান, সহ-সভাপতি ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তরিক আহমদ, আব্দুল কালাম, জুবেল আহমদ, তাজ উদ্দিন, জহুরু মিয়া ও আতিকুর রহমান তুরন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদ, সারোয়ার হুসেন, ছাদিকুর রহমান ও রাসেল আহমদ।

সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আলী আকবর ও জাহেদ আহমদ।

সাংগঠনিক সম্পাদক আল ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাহানুর রহমান, রুকন উদ্দিন ও মিরসাদুল হক।

প্রচার সম্পাদক আবু সুফিয়ান হাসান, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সুমন আহমদ ও শামসুজ্জামান।

দপ্তর সম্পাদক রবিন আহমদ রামিন, সহ-দপ্তর সম্পাদক মো: বাবর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ফাহিম মুন্না, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ সাজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম,

অর্থ বিষয়ক সম্পাদক রিজন মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওহালী আকবর, সহ-আইন বিষয়ক সম্পাদক মুস্তাকিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উসমান আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,

ক্রীড়া বিষয়ক সম্পাদক সারুল মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবরুল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকদার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: আজম।

এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য ওবাইদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মো: খলিল, রনি আহমেদ, ফারজানা আক্তার, জামাল মজুমদার, সাহানুর রহমান ও আব্দুল লতিফ।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত নিউহ্যাম শাখার সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞপ্তি

الأربعاء، 21 أكتوبر 2026

দ্বিধা-বিভক্তি নয়, অসাম্প্রদায়িক ঐক্যেই দেশের অগ্রগতি: এমপি এমরান চৌধুরী

দ্বিধা-বিভক্তি নয়, অসাম্প্রদায়িক ঐক্যেই দেশের অগ্রগতি: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যের শুরুতে এমপি শ্রী চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত ঢাকাদক্ষিণ পূজামণ্ডপ ও তীর্থস্থানকে শুধু সিলেট বা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কাছে পরিচিত ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, "আমরা অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে এই দেশ স্বাধীন করেছি। ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র ও নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে।" মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, স্বাধীনতার পর এসব দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, অথচ দ্বিধা-বিভক্তির কারণে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এ অবস্থা আর চলতে দেওয়া যাবে না।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ভূমি, কর্মসংস্থান, আবাসন ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি জানান, পূজা উপলক্ষে কেন্দ্রীয় পূজা কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি নির্ধারিত অনুদানের চেয়ে অনেক বেশি অর্থ স্বেচ্ছায় বরাদ্দ দেন। এমপির ভাষ্যে, রাষ্ট্রনায়কের এমন কল্যাণমুখী পদক্ষেপে তাঁর অসাম্প্রদায়িক ও উদার মানসিকতারই প্রতিফলন ঘটে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে এমপি বলেন, "নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।" সার্বিক উন্নয়নে তাঁর ব্যক্তিগত ও সরকারি কিছু পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ডিও লেটার দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া চলমান।

তিনি জানান, ঢাকাদক্ষিণের ঐতিহাসিক দিঘির চারপাশে একটি আধুনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি আধুনিক শ্মশানঘাট নির্মাণেরও সুনির্দিষ্ট আশ্বাস দেন তিনি।

বক্তব্যের শেষে হিন্দু-মুসলিমসহ সব ধর্ম-বর্ণের মানুষকে মিলেমিশে সমান নাগরিক অধিকার ভোগের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এমপি। একই সঙ্গে ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক ও আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য এম.এ ছায়াদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএ রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আল-নবি চৌধুরী শিপন, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মওদুদ আহমদ চৌধুরী, জেলা যুবদলের সহ-মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, বিএনপি নেতা আব্দুর রউফ মেম্বার, কামাল আহমদ, আব্দুল হামিদ ও এনাম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম, ইউপি সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ, ছাত্রদল নেতা টিপু সুলতান, জাবেদ ও কামরুল, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান হোসেন ও দপ্তর সম্পাদক আব্বাস ইবনে খলিল এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ আরও অনেকে।

الاثنين، 19 أكتوبر 2026

নবনির্বাচিত গোলাপগঞ্জ প্রেসক্লাব কমিটির সাথে ইউএনও'র মতবিনিময়

নবনির্বাচিত গোলাপগঞ্জ প্রেসক্লাব কমিটির সাথে ইউএনও'র মতবিনিময়


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু এবং সদস্য ফখরুল ইসলাম সাকিল।

সভায় ইউএনও মো: রফিকুল ইসলাম বলেন, 'নির্বাচনের মাধ্যমে আপনাদের এই ঐক্য পুরো দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। উৎসব ও আনন্দমুখর নির্বাচনে উপজেলাকে আরো একধাপ এগিয়ে নিয়েছেন।'

তিনি আরো বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশীদার। তাদের লেখনির মাধ্যমে সমাজের উন্নয়ন-অগ্রগতি, অভাব-অভিযোগ উঠে আসে। অর্থনীতিসহ সার্বিক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। যেসব ক্ষেত্রে এখনও উন্নয়নের প্রয়োজন সাংবাদিকদের লেখনির মাধ্যমে জাতির সামনে সেসব বিষয় উঠে আসে।'

মতবিনিময় সভায় গোলাপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে গোলাপগঞ্জ চৌমুহনীর দীর্ঘদিনের যানজট নিরসন, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন এবং উপজেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

السبت، 17 أكتوبر 2026

ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি কামাল সম্পাদক ছাদিক

ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি কামাল সম্পাদক ছাদিক


পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জ’-এর আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কামাল আহমদকে সভাপতি ও ছাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জের স্থানীয় একটি কনভেনশন হলে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আমার শহর, আমার দায়িত্ব’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম।

সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক এবং সাংগঠনিক সম্পাদক তাজির আলী।

আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরেন সহ-সভাপতি ছাইফ খান।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি ছাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও রেজাউল হক রনি, সাংগঠনিক সম্পাদক তাজির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ ও ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক, সহ-কোষাধ্যক্ষ জিবার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাবুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন জাহিদ, সহ-দপ্তর সম্পাদক মো. এমরান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক তাহের আহমদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. তারেক আহমদ।

এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না খাতুন, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহাদ আহমদ, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয়নুল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবিদ আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমেল আহমদ এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়া উদ্দিন, মো. সুমন আহমদ চৌধুরী, মো. সাহেল আহমদ, মুমিন আহমদ, কয়েছ আহমদ ও কুটাই আলী।

নবগঠিত এ কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


বিজ্ঞপ্তি

الجمعة، 16 أكتوبر 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে নির্বাচন কমিশনের দায়িত্ব হস্তান্তর

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে নির্বাচন কমিশনের দায়িত্ব হস্তান্তর


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্সের অফিসে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। 

দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশনের প্রধান এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সদস্য শহিদুর রহমান সুহেদ, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হোসাইন। 

এসময় নির্বাচনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ ফান্ড তুলে দেওয়া হয় এবং আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

الخميس، 15 أكتوبر 2026

লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে কিবরিয়া ইসলাম

লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে কিবরিয়া ইসলাম



যুক্তরাজ্যস্থ লন্ডন মহানগর যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জের বহরগ্রামের কৃতি সন্তান কিবরিয়া ইসলাম। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা দীর্ঘদিন ধরে সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে লন্ডন মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে রুহুল আমীন সাইফুল সভাপতি এবং কিবরিয়া ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনুমোদনপত্রে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

কিবরিয়া ইসলাম এর আগেও লন্ডন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসজীবনে তিনি যুবদলের রাজনীতিতে সবসময় সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। বিদেশে অবস্থান করেও দেশের মাটিতে জাতীয়তাবাদী আদর্শের ধারায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার এ নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে বুধবারীবাজার ইউনিয়ন-সহ গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। অনেকেই ব্যক্তিগতভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, প্রবাসের মাটিতে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরও সুসংহত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

বিজ্ঞপ্তি

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সভাপতি হলেন আহমদ হোসেন

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সভাপতি হলেন আহমদ হোসেন


যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে গোলাপগঞ্জের বনগ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আহমদ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী চেতনায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে আহমদ হোসেনকে সভাপতি এবং শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেয়া হয়।


আহমদ হোসেন দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করে যুবদলের রাজনীতিতে যুক্ত রয়েছেন। তিনি নিউহ্যাম যুবদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবারীবাজার ইউনিয়ন-সহ গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শে যুবদলের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন এমন  প্রত্যাশা তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী নোমান, সহ-সভাপতি ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তরিক আহমদ, কবির উদ্দিন বলাই, আব্দুল কালাম, জুবেল আহমদ, তাজ উদ্দিন, জহুরু মিয়া ও আতিকুর রহমান তুরন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির, শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদ, সারোয়ার হুসেন, ছাদিকুর রহমান ও রাসেল আহমদ।

সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আলী আকবর ও জাহেদ আহমদ।

সাংগঠনিক সম্পাদক আল ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাহানুর রহমান, রুকন উদ্দিন ও মিরসাদুল হক।

প্রচার সম্পাদক আবু সুফিয়ান হাসান, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সুমন আহমদ ও শামসুজ্জামান।

দপ্তর সম্পাদক রবিন আহমদ রামিন, সহ-দপ্তর সম্পাদক মো: বাবর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ফাহিম মুন্না, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ সাজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম,

অর্থ বিষয়ক সম্পাদক রিজন মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওহালী আকবর, সহ-আইন বিষয়ক সম্পাদক মুস্তাকিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উসমান আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,

ক্রীড়া বিষয়ক সম্পাদক সারুল মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবরুল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকদার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: আজম।

এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য ওবাইদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মো: খলিল, রনি আহমেদ, ফারজানা আক্তার, জামাল মজুমদার, সাহানুর রহমান ও আব্দুল লতিফ।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত নিউহ্যাম শাখার সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

الأربعاء، 14 أكتوبر 2026

যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন গোলাপগঞ্জের হাদি দীপু

যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন গোলাপগঞ্জের হাদি দীপু


যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার নবগঠিত ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারোকোট এলাকার বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী এম ডি হাদি দীপু।

গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবদল শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

হাদি দিপু এর আগে লন্ডন সিটি যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন তিনি। এছাড়া বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

الاثنين، 12 أكتوبر 2026

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা


ডেস্ক নিউজঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ইসি। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে ২৭ মে। নির্বাচনের ধাপভিত্তিক সময়সূচি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, জানুয়ারিতে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে বাকি চার ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে নির্বাচনের বিস্তারিত তফসিল, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সূচি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা যাবে।


গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতিকুর রহমানের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতিকুর রহমানের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী ও যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আতিক।

তিনি এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

বার্তায় তিনি বলেন, সংবাদমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব এলাকার মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা আরও কার্যকরভাবে তুলে ধরতে সচেষ্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও প্রত্যাশা করেন, নবনির্বাচিত কমিটির হাত ধরে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বাড়বে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে প্রেসক্লাবের ভূমিকা আরও বিস্তৃত হবে।

নতুন কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করে তিনি গোলাপগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের সম্মিলিত উদ্যোগের সফলতা প্রত্যাশা করেন।

الأحد، 11 أكتوبر 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সোহেল আহমদের অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সোহেল আহমদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের গোলাপগঞ্জ শাখার সভাপতি সোহেল আহমদ।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন

অভিনন্দন বার্তায় সোহেল আহমদ বলেন "গোলাপগঞ্জ প্রেসক্লাব আমাদের আবেগের জায়গা। আমরা যারা প্রবাসে থাকি, দেশের মাটি ও মানুষের খবর জানতে আমরা প্রেসক্লাবের সাংবাদিকদের লেখনীর দিকেই তাকিয়ে থাকি। আমি বিশ্বাস করি, সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন এই তরুণ ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত কমিটি গোলাপগঞ্জের উন্নয়ন, প্রবাসীদের সমস্যা এবং সাধারণ মানুষের অধিকারের কথা আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবে। তাদের হাত ধরে প্রেসক্লাব সত্য ও ন্যায়ের পক্ষে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।"

সোহেল আহমদ  নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, সমাজকর্মী ও শিক্ষানুরাগী রেজাউল কবির রেজা।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান।

বার্তায় রেজাউল কবির রেজা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।”

পরিশেষে তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন এবং গোলাপগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তানজিম আহাদের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তানজিম আহাদের শুভেচ্ছা

 

নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ। 

নবনির্বাচিত কমিটির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, গোলাপগঞ্জের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় আরও এগিয়ে যাবে।

একই সঙ্গে তিনি নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

السبت، 10 أكتوبر 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের সিনিয়র শিক্ষক (আইসিটি) মোহাম্মদ আব্দুল হামিদ।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোহাম্মদ আব্দুল হামিদ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার শিক্ষা, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও প্রত্যাশা করেন, নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রেসক্লাব ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।


গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শিপু ইসলামের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শিপু ইসলামের শুভেচ্ছা



নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য শিপু ইসলাম।

তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

অভিনন্দন বার্তায় শিপু ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য জোরদার করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় মানুষের প্রত্যাশা, এলাকার সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও প্রেসক্লাবের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নবনির্বাচিত কমিটির সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন এবং কমিটির সকল সদস্যের সার্বিক সাফল্য কামনা করেন।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন

 


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলু।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

ফজলুল হক ফজলু নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।