এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জের স্থানীয় একটি কনভেনশন হলে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আমার শহর, আমার দায়িত্ব’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম।
সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক এবং সাংগঠনিক সম্পাদক তাজির আলী।
আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরেন সহ-সভাপতি ছাইফ খান।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি ছাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও রেজাউল হক রনি, সাংগঠনিক সম্পাদক তাজির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ ও ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক, সহ-কোষাধ্যক্ষ জিবার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাবুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন জাহিদ, সহ-দপ্তর সম্পাদক মো. এমরান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক তাহের আহমদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. তারেক আহমদ।
এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না খাতুন, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহাদ আহমদ, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয়নুল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবিদ আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমেল আহমদ এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়া উদ্দিন, মো. সুমন আহমদ চৌধুরী, মো. সাহেল আহমদ, মুমিন আহমদ, কয়েছ আহমদ ও কুটাই আলী।
নবগঠিত এ কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
