‏إظهار الرسائل ذات التسميات বিজ্ঞপ্তি. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات বিজ্ঞপ্তি. إظهار كافة الرسائل

الجمعة، 23 أكتوبر 2026

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জের লামাচন্দরপুর গ্রামের সন্তান, সাবেক ছাত্রনেতা আশরাফুল কবির। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে আহমদ হোসেনকে সভাপতি এবং শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদক করে গঠিত পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে আশরাফুল কবিরকে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

আশরাফুল কবির দেশে থাকাকালীন সময়ে বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। বিগত দিনগুলোতে আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

নিউহ্যাম যুবদলের কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বুধবারীবাজার ইউনিয়ন-সহ গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শে যুবদলের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন, এমন প্রত্যাশা তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী নোমান, সহ-সভাপতি ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তরিক আহমদ, কবির উদ্দিন বলাই, আব্দুল কালাম, জুবেল আহমদ, তাজ উদ্দিন, জহুরু মিয়া ও আতিকুর রহমান তুরন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদ, সারোয়ার হুসেন, ছাদিকুর রহমান ও রাসেল আহমদ।

সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আলী আকবর ও জাহেদ আহমদ।

সাংগঠনিক সম্পাদক আল ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাহানুর রহমান, রুকন উদ্দিন ও মিরসাদুল হক।

প্রচার সম্পাদক আবু সুফিয়ান হাসান, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সুমন আহমদ ও শামসুজ্জামান।

দপ্তর সম্পাদক রবিন আহমদ রামিন, সহ-দপ্তর সম্পাদক মো: বাবর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ফাহিম মুন্না, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ সাজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম,

অর্থ বিষয়ক সম্পাদক রিজন মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওহালী আকবর, সহ-আইন বিষয়ক সম্পাদক মুস্তাকিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উসমান আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,

ক্রীড়া বিষয়ক সম্পাদক সারুল মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবরুল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকদার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: আজম।

এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য ওবাইদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মো: খলিল, রনি আহমেদ, ফারজানা আক্তার, জামাল মজুমদার, সাহানুর রহমান ও আব্দুল লতিফ।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত নিউহ্যাম শাখার সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞপ্তি

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সহ-সভাপতি হলেন কবির উদ্দিন বলাই

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সহ-সভাপতি হলেন কবির উদ্দিন বলাই

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের নবগঠিত ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বানিগাজী গ্রামের কৃতি সন্তান কবির উদ্দিন বলাই। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে নিউহ্যাম শাখার পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে আহমদ হোসেনকে সভাপতি এবং শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রবাসজীবনে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করেও কবির উদ্দিন বলাই যুবদলের রাজনীতিতে নিয়মিত সক্রিয় রয়েছেন। তার এ দায়িত্ব প্রাপ্তিতে গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি সংগঠনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন এবং প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতির ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।

কমিটি অনুমোদনের পর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবনির্বাচিত সকল দায়িত্বপ্রাপ্তকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী নোমান, সহ-সভাপতি ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তরিক আহমদ, আব্দুল কালাম, জুবেল আহমদ, তাজ উদ্দিন, জহুরু মিয়া ও আতিকুর রহমান তুরন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদ, সারোয়ার হুসেন, ছাদিকুর রহমান ও রাসেল আহমদ।

সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আলী আকবর ও জাহেদ আহমদ।

সাংগঠনিক সম্পাদক আল ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাহানুর রহমান, রুকন উদ্দিন ও মিরসাদুল হক।

প্রচার সম্পাদক আবু সুফিয়ান হাসান, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সুমন আহমদ ও শামসুজ্জামান।

দপ্তর সম্পাদক রবিন আহমদ রামিন, সহ-দপ্তর সম্পাদক মো: বাবর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ফাহিম মুন্না, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ সাজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম,

অর্থ বিষয়ক সম্পাদক রিজন মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওহালী আকবর, সহ-আইন বিষয়ক সম্পাদক মুস্তাকিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উসমান আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,

ক্রীড়া বিষয়ক সম্পাদক সারুল মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবরুল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকদার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: আজম।

এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য ওবাইদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মো: খলিল, রনি আহমেদ, ফারজানা আক্তার, জামাল মজুমদার, সাহানুর রহমান ও আব্দুল লতিফ।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত নিউহ্যাম শাখার সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞপ্তি

السبت، 17 أكتوبر 2026

ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি কামাল সম্পাদক ছাদিক

ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি কামাল সম্পাদক ছাদিক


পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জ’-এর আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কামাল আহমদকে সভাপতি ও ছাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জের স্থানীয় একটি কনভেনশন হলে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আমার শহর, আমার দায়িত্ব’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম।

সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক এবং সাংগঠনিক সম্পাদক তাজির আলী।

আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরেন সহ-সভাপতি ছাইফ খান।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি ছাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও রেজাউল হক রনি, সাংগঠনিক সম্পাদক তাজির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ ও ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক, সহ-কোষাধ্যক্ষ জিবার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাবুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন জাহিদ, সহ-দপ্তর সম্পাদক মো. এমরান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক তাহের আহমদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. তারেক আহমদ।

এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না খাতুন, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহাদ আহমদ, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয়নুল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবিদ আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমেল আহমদ এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়া উদ্দিন, মো. সুমন আহমদ চৌধুরী, মো. সাহেল আহমদ, মুমিন আহমদ, কয়েছ আহমদ ও কুটাই আলী।

নবগঠিত এ কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


বিজ্ঞপ্তি

الخميس، 15 أكتوبر 2026

লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে কিবরিয়া ইসলাম

লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে কিবরিয়া ইসলাম



যুক্তরাজ্যস্থ লন্ডন মহানগর যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জের বহরগ্রামের কৃতি সন্তান কিবরিয়া ইসলাম। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা দীর্ঘদিন ধরে সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে লন্ডন মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে রুহুল আমীন সাইফুল সভাপতি এবং কিবরিয়া ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনুমোদনপত্রে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে।

কিবরিয়া ইসলাম এর আগেও লন্ডন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসজীবনে তিনি যুবদলের রাজনীতিতে সবসময় সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। বিদেশে অবস্থান করেও দেশের মাটিতে জাতীয়তাবাদী আদর্শের ধারায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার এ নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে বুধবারীবাজার ইউনিয়ন-সহ গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। অনেকেই ব্যক্তিগতভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, প্রবাসের মাটিতে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরও সুসংহত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

বিজ্ঞপ্তি

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সভাপতি হলেন আহমদ হোসেন

যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সভাপতি হলেন আহমদ হোসেন


যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে গোলাপগঞ্জের বনগ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আহমদ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী চেতনায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে আহমদ হোসেনকে সভাপতি এবং শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেয়া হয়।


আহমদ হোসেন দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করে যুবদলের রাজনীতিতে যুক্ত রয়েছেন। তিনি নিউহ্যাম যুবদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবারীবাজার ইউনিয়ন-সহ গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শে যুবদলের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন এমন  প্রত্যাশা তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী নোমান, সহ-সভাপতি ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তরিক আহমদ, কবির উদ্দিন বলাই, আব্দুল কালাম, জুবেল আহমদ, তাজ উদ্দিন, জহুরু মিয়া ও আতিকুর রহমান তুরন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির, শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদ, সারোয়ার হুসেন, ছাদিকুর রহমান ও রাসেল আহমদ।

সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আলী আকবর ও জাহেদ আহমদ।

সাংগঠনিক সম্পাদক আল ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাহানুর রহমান, রুকন উদ্দিন ও মিরসাদুল হক।

প্রচার সম্পাদক আবু সুফিয়ান হাসান, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সুমন আহমদ ও শামসুজ্জামান।

দপ্তর সম্পাদক রবিন আহমদ রামিন, সহ-দপ্তর সম্পাদক মো: বাবর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ফাহিম মুন্না, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ সাজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম,

অর্থ বিষয়ক সম্পাদক রিজন মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওহালী আকবর, সহ-আইন বিষয়ক সম্পাদক মুস্তাকিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উসমান আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,

ক্রীড়া বিষয়ক সম্পাদক সারুল মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবরুল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকদার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: আজম।

এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য ওবাইদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মো: খলিল, রনি আহমেদ, ফারজানা আক্তার, জামাল মজুমদার, সাহানুর রহমান ও আব্দুল লতিফ।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত নিউহ্যাম শাখার সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

الأربعاء، 14 أكتوبر 2026

যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন গোলাপগঞ্জের হাদি দীপু

যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন গোলাপগঞ্জের হাদি দীপু


যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার নবগঠিত ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারোকোট এলাকার বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী এম ডি হাদি দীপু।

গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবদল শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

হাদি দিপু এর আগে লন্ডন সিটি যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন তিনি। এছাড়া বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

الاثنين، 12 أكتوبر 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতিকুর রহমানের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতিকুর রহমানের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আতিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী ও যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আতিক।

তিনি এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

বার্তায় তিনি বলেন, সংবাদমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব এলাকার মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা আরও কার্যকরভাবে তুলে ধরতে সচেষ্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও প্রত্যাশা করেন, নবনির্বাচিত কমিটির হাত ধরে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বাড়বে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে প্রেসক্লাবের ভূমিকা আরও বিস্তৃত হবে।

নতুন কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করে তিনি গোলাপগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের সম্মিলিত উদ্যোগের সফলতা প্রত্যাশা করেন।

الأحد، 11 أكتوبر 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সোহেল আহমদের অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সোহেল আহমদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের গোলাপগঞ্জ শাখার সভাপতি সোহেল আহমদ।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন

অভিনন্দন বার্তায় সোহেল আহমদ বলেন "গোলাপগঞ্জ প্রেসক্লাব আমাদের আবেগের জায়গা। আমরা যারা প্রবাসে থাকি, দেশের মাটি ও মানুষের খবর জানতে আমরা প্রেসক্লাবের সাংবাদিকদের লেখনীর দিকেই তাকিয়ে থাকি। আমি বিশ্বাস করি, সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন এই তরুণ ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত কমিটি গোলাপগঞ্জের উন্নয়ন, প্রবাসীদের সমস্যা এবং সাধারণ মানুষের অধিকারের কথা আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবে। তাদের হাত ধরে প্রেসক্লাব সত্য ও ন্যায়ের পক্ষে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।"

সোহেল আহমদ  নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে রেজাউল কবির রেজার অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, সমাজকর্মী ও শিক্ষানুরাগী রেজাউল কবির রেজা।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান।

বার্তায় রেজাউল কবির রেজা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, “দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।”

পরিশেষে তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন এবং গোলাপগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তানজিম আহাদের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তানজিম আহাদের শুভেচ্ছা

 

নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ। 

নবনির্বাচিত কমিটির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, গোলাপগঞ্জের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় আরও এগিয়ে যাবে।

একই সঙ্গে তিনি নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

السبت، 10 أكتوبر 2026

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আব্দুল হামিদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের সিনিয়র শিক্ষক (আইসিটি) মোহাম্মদ আব্দুল হামিদ।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোহাম্মদ আব্দুল হামিদ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার শিক্ষা, সামাজিক সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও প্রত্যাশা করেন, নতুন কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রেসক্লাব ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।


গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শিপু ইসলামের শুভেচ্ছা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে শিপু ইসলামের শুভেচ্ছা



নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য শিপু ইসলাম।

তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

অভিনন্দন বার্তায় শিপু ইসলাম আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য জোরদার করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে। স্থানীয় মানুষের প্রত্যাশা, এলাকার সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও প্রেসক্লাবের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নবনির্বাচিত কমিটির সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল নেতৃত্বে গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন এবং কমিটির সকল সদস্যের সার্বিক সাফল্য কামনা করেন।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফজলুল হক ফজলু'র অভিনন্দন

 


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি এবং শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলু।

এক অভিনন্দন বার্তায় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোলাপগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

ফজলুল হক ফজলু নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

الأربعاء، 13 أغسطس 2025

চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি



সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরে অবস্থিত আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পাঠদানে দক্ষ ও অভিজ্ঞ ১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীকে লিখিত ও মৌখিক (ভাইভা) উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা স্নাতকোত্তর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

যোগ্য প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, সাম্প্রতিক ছবি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র প্রধান শিক্ষক, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর, ডাক: চন্দরপুর, উপজেলা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট বরাবর জমা দিতে হবে।


বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তি

الخميس، 30 نوفمبر 2023

আছিরগঞ্জস্থ মেডিলাইফ ডায়াগনস্টিক সেন্টার বিক্রয় বিজ্ঞপ্তি

আছিরগঞ্জস্থ মেডিলাইফ ডায়াগনস্টিক সেন্টার বিক্রয় বিজ্ঞপ্তি


কুশিয়ারা তীরবর্তী ঐতিহ্যবাহী বাজার আছিরগঞ্জ বাজারের সুনামধন্য প্রতিষ্ঠান মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। সেবামূলক এ সেন্টারটি দীর্ঘদিন থেকে এতদঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। ২০২২ইং সালের ২১ জানুয়ারি থেকে যাত্রা করা প্রতিষ্ঠানটি গ্রামীণ জনসাধারণকে ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেবা দিয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়াতেও সক্ষম হয়েছে। সেন্টারটি গ্রাম্য বাজারে হলেও শহুরে সেবা যেমন, ইমারজেন্সী চিকিৎসা সেবা, ডক্টর চেম্বার এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা-সহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চিকিৎসাসেবা প্রদানে অটল রয়েছে।

সুনামধন্য সেবামূলক এ সেন্টারটির এবার মালিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। মালিকপক্ষ থেকে জানা যায় ব্যক্তিগত কারণে ব্যবসা সফল এবং সুনামধন্য এ সেন্টারটি বিক্রয় করতে হচ্ছে।এর কর্ণধার শাহীন আহমেদ বলেন, আমি চাই প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রাখুক এবং এ অঞ্চলের মানুষজন যেন বাড়ির পাশেই শহুরে সেবা নিতে পারেন সেজন্য প্রতিষ্ঠানটি ঠিকে থাকা আবশ্যক। এজন্য তিনি প্রতিষ্ঠানটির সকল কিছুই একসাথে বিক্রয় করে শুধু মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন। সেজন্য তিনি আগ্রহী ক্রেতাগণকে সরাসরি অথবা ফোনকলের মাধ্যমে যোগাযোগের আহবান জানান।

যোগাযোগঃ
মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, তোতাব আলী মার্কেট, আছিরগঞ্জ বাজার, বিয়ানীবাজার, সিলেট।

মোবাইলঃ 01754-309867, 01612-103351

الأربعاء، 15 نوفمبر 2023

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন সুমেল

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হলেন সুমেল


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেলেন তোফায়েল আহমেদ সুমেল। সোমবার (১৩ নভেম্বর) সিলেট জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংসদের নির্দেশ মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিতা অব্যাহত রাখার স্বার্থে সিলেট জেলার অধীনস্থ  ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ সুমেলকে ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এই সিন্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য তিনি ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের স্নাতকে অধ্যায়রত ছাত্র ও ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।


السبت، 22 أبريل 2023

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ও কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক ফজলু।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।

যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সবার মঙ্গল কামনা করেন।

الأحد، 29 مايو 2022

গোলাপগঞ্জের ধারাবহরে তারেকের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জের ধারাবহরে তারেকের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান


গোলাপগঞ্জের ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সদস্য তারেক আহমদের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ মে) রাত ৮ টার সময় উপজেলার ধারাবহর একমাইল বাজারে পরিষদের স্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সভাপতি জাবের আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্তার হোসেন  পরিচালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল ইসলাম,  সমাজ সেবা সম্পাদক কবির আহমদ,অফিস সম্পাদক রেজওয়ান আহমদ,  কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম।

সংবর্ধিত অতিথি বক্তব্যে তারেক আহমদ বলেন, আমি দীর্ঘদিন থেকে ধারাবহর একমাইল খাদিমুল কোরআন পরিষদের সঙ্গে কাজ করেছি। সবাই আমাকে নিজের পরিবারের মত ভালোবেসেছেন। আজ আমি চলে যাচ্ছি কিন্তু আমার মন এখানেই পড়ে থাকবে। যদিও পেটের তাড়নায় বিদেশ যাচ্ছি কিন্তু সংগঠনের স্বার্থে বিদেশে থেকে এই সংগঠনের হয়ে কাজ করবো,  আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 

এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মাহবুবুর রহমান, বসির আহমদ, আলী হোসেন  প্রমুখ।

الاثنين، 23 مايو 2022

বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রাদিস

বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রাদিস


বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে আলী হোসেন রাদিসকে। গত শনিবার (২১ মে) বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বুধবারীবাজার ইউনিয়ন শাখায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক-সহ ইউনিয়নের সকল সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আলী হোসেন রাদিস।

বিজ্ঞপ্তি


السبت، 21 مايو 2022

রোটারী সিলেট জোনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ

রোটারী সিলেট জোনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ


রোটারী সিলেট জোনের উদ্যোগে সিলেট নগরীর মেন্দীবাগ এলাকার বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। 

২০ মে শুক্রবার বিকেলে নগরীর বন্যার্তদের মধ্যে খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি এম আতাউর রহমান পীর।

এসিস্ট্যান্ট গভর্নর পিপি রেহান উদ্দিন রায়হান এর সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক ডিস্ট্রিক্ট ট্রেজারার মিজানুর রহমান, পিপি এডভোকেট ইসতিয়াক আহমদ,পিপি রোমান খান, রোটারি ক্লাব অব সিলেট রাইজিং ষ্টার এর প্রেসিডেন্ট ইউনুছ আলী,রোটারী ক্লাব সিলেট ডাউন টাউন এর প্রেসিডেন্ট মোস্তফা আজাদ মাদানী, রোটারি ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারি এস এ শফি।

এসময় এলাকার তিন শতাধিক বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তি