নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের গোলাপগঞ্জ শাখার সভাপতি সোহেল আহমদ।
এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুনসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন
অভিনন্দন বার্তায় সোহেল আহমদ বলেন "গোলাপগঞ্জ প্রেসক্লাব আমাদের আবেগের জায়গা। আমরা যারা প্রবাসে থাকি, দেশের মাটি ও মানুষের খবর জানতে আমরা প্রেসক্লাবের সাংবাদিকদের লেখনীর দিকেই তাকিয়ে থাকি। আমি বিশ্বাস করি, সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন এই তরুণ ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত কমিটি গোলাপগঞ্জের উন্নয়ন, প্রবাসীদের সমস্যা এবং সাধারণ মানুষের অধিকারের কথা আরও জোরালোভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরবে। তাদের হাত ধরে প্রেসক্লাব সত্য ও ন্যায়ের পক্ষে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।"
সোহেল আহমদ নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং গোলাপগঞ্জের শিক্ষা, সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বিভাগঃ
কুশিয়ারা নিউজ,
গোলাপগঞ্জ,
বিজ্ঞপ্তি
