ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। সত্য ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাকে। মর্যাদাপূর্ণ এই ব্যক্তিত্বের রূপেই দেখা গেছে বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনকে। তবে সিনেমার পর্দায় নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে।
অনুষ্ঠানের নাম ‘অন্যরকম’। এর নতুন পর্বেই হযরত ওমরের চরিত্রে অভিনয় করেছেন ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই নায়ক। যেখানে ন্যায়বিচারের প্রতীকী চরিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা।
এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। প্রতি মাসের শেষ শুক্রবার এটি প্রচার হয়ে থাকে। ইলিয়াস কাঞ্চনের ধারণকৃত পর্বটি প্রচার হয়েছে ২৫ মার্চ শুক্রবার।
ম্যাগাজিন অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই পর্ব দিয়ে। এখানে শয়তানের ভূমিকায় থাকছেন আবদুল আজীজ।
অনুষ্ঠানের সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে আরও অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।
বিভাগঃ
কুশিয়ারা নিউজ,
বিনোদন