Tuesday, 3 November 2026

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক সম্মাননায় গোলাপগঞ্জের আবুল কালাম আজাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক সম্মাননা পেয়েছেন গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের কৃতি সন্তান আবুল কালাম আজাদ।

মতিঝিল সার্কেলে অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তিনি এ গৌরব অর্জন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) তার কর্মনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করে।

আবুল কালাম আজাদ গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামের মৃত মোঃ আব্দুশ শহীদের পুত্র। তার এ অনন্য সাফল্যে খুশি পুরো এলাকাবাসী।

এ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আবুল কালাম আজাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং আগামীতেও কর্মদক্ষতায় নিজের এবং এলাকার জন্য সুনাম বয়ে আনবেন বলেও প্রত্যাশা রাখেন। 


বিজ্ঞপ্তি