Monday, 19 October 2026
Saturday, 17 October 2026
ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি কামাল সম্পাদক ছাদিক
এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জের স্থানীয় একটি কনভেনশন হলে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আমার শহর, আমার দায়িত্ব’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম।
সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক এবং সাংগঠনিক সম্পাদক তাজির আলী।
আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরেন সহ-সভাপতি ছাইফ খান।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি ছাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ ও রেজাউল হক রনি, সাংগঠনিক সম্পাদক তাজির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ ও ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ছাদিকুর রহমান ছাদিক, সহ-কোষাধ্যক্ষ জিবার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাবুল আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ জাবের আহমদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন জাহিদ, সহ-দপ্তর সম্পাদক মো. এমরান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক তাহের আহমদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. তারেক আহমদ।
এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না খাতুন, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহাদ আহমদ, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয়নুল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবিদ আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মুজিবুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমেল আহমদ এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম চৌধুরী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়া উদ্দিন, মো. সুমন আহমদ চৌধুরী, মো. সাহেল আহমদ, মুমিন আহমদ, কয়েছ আহমদ ও কুটাই আলী।
নবগঠিত এ কমিটির মাধ্যমে গোলাপগঞ্জের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Friday, 16 October 2026
গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে নির্বাচন কমিশনের দায়িত্ব হস্তান্তর
Thursday, 15 October 2026
লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে কিবরিয়া ইসলাম
গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে লন্ডন মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে রুহুল আমীন সাইফুল সভাপতি এবং কিবরিয়া ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনুমোদনপত্রে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে।
কিবরিয়া ইসলাম এর আগেও লন্ডন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসজীবনে তিনি যুবদলের রাজনীতিতে সবসময় সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। বিদেশে অবস্থান করেও দেশের মাটিতে জাতীয়তাবাদী আদর্শের ধারায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তার এ নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে বুধবারীবাজার ইউনিয়ন-সহ গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। অনেকেই ব্যক্তিগতভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, প্রবাসের মাটিতে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরও সুসংহত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
বিজ্ঞপ্তি
যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের সভাপতি হলেন আহমদ হোসেন
যুক্তরাজ্যস্থ নিউহ্যাম যুবদলের ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে গোলাপগঞ্জের বনগ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আহমদ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী চেতনায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে আহমদ হোসেনকে সভাপতি এবং শাহ বাবলা আহমদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি হোসেন আলী নোমান, সহ-সভাপতি ইমরান আহমদ, লায়েক মিয়া, বদরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জয়নাল আহমদ, তরিক আহমদ, কবির উদ্দিন বলাই, আব্দুল কালাম, জুবেল আহমদ, তাজ উদ্দিন, জহুরু মিয়া ও আতিকুর রহমান তুরন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির, শিপার আহমদ, শিপন আহমদ, সোহেল আহমদ, সারোয়ার হুসেন, ছাদিকুর রহমান ও রাসেল আহমদ।
সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আলী আকবর ও জাহেদ আহমদ।
সাংগঠনিক সম্পাদক আল ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সাহানুর রহমান, রুকন উদ্দিন ও মিরসাদুল হক।
প্রচার সম্পাদক আবু সুফিয়ান হাসান, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন, সুমন আহমদ ও শামসুজ্জামান।
দপ্তর সম্পাদক রবিন আহমদ রামিন, সহ-দপ্তর সম্পাদক মো: বাবর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ফাহিম মুন্না, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ সাজু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন ইসলাম,
অর্থ বিষয়ক সম্পাদক রিজন মিয়া, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওহালী আকবর, সহ-আইন বিষয়ক সম্পাদক মুস্তাকিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উসমান আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,
ক্রীড়া বিষয়ক সম্পাদক সারুল মিয়া, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবরুল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকদার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: আজম।
এছাড়া কমিটিতে সিনিয়র সদস্য ওবাইদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মো: খলিল, রনি আহমেদ, ফারজানা আক্তার, জামাল মজুমদার, সাহানুর রহমান ও আব্দুল লতিফ।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী নবগঠিত নিউহ্যাম শাখার সকল দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধির আহ্বান জানান।
Wednesday, 14 October 2026
যুক্তরাজ্যস্থ ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি হলেন গোলাপগঞ্জের হাদি দীপু
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবদল শাখার সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।
হাদি দিপু এর আগে লন্ডন সিটি যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন তিনি। এছাড়া বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
Monday, 12 October 2026
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
ডেস্ক নিউজঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ইসি। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে ২৭ মে। নির্বাচনের ধাপভিত্তিক সময়সূচি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, জানুয়ারিতে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে বাকি চার ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে নির্বাচনের বিস্তারিত তফসিল, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সূচি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা যাবে।