সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উত্তরায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগঃ
বাংলাদেশ
