Friday, 18 June 2021

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ‘সিংকহোল’

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ‘সিংকহোল’


বিশ্বজুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে দানবাকৃতির ‘সিংকহোল’। গত এক মাসে ৫ দেশে দানবাকৃতির গর্ত তৈরির পর আলোচনায় এসেছে এই প্রাকৃতিক দুর্যোগের উৎপত্তি ও কারণ। সম্প্রতি ঝড়-বৃষ্টি, ভূমিধ্বসের মতোই বাড়ছে সিংকহোল।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু সংকটের সরাসরি প্রভাব পড়ছে দানবীয় গর্ত তৈরিতে। তবে প্রকৃতিতে এমন দানবীয় গর্ত তৈরির ঘটনা নতুন নয়। যুগে যুগে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে বিভিন্ন দেশে। তবে সম্প্রতি অনেকটা বেড়েছে এর হার।

গেল বছর ডিসেম্বরে এক ভূমিকম্পের পর একশ’র বেশি সিংকহোল তৈরি হয় ক্রোয়েশিয়ায়। গত এক মাসে তুরস্ক, ইতালি, মেক্সিকো, ইসরায়েলের পর এবার ভারতেও তৈরি হয়েছে সিংকহোল।

বিজ্ঞানীরা বলছেন, কয়েক দশক এমনকি শতাব্দী লাগে একটি সিংকহোল তৈরি হতে। ইউএসজিএস বলছে, ভূগর্ভস্থ পানি অথবা খনিজ উত্তোলন করা হলে মাটির অভ্যন্তরে ফাঁপা জায়গা তৈরি হয়। নিচের স্তরের মাটি যখন ভূমির উপরের চাপ নিতে পারে না তখনই ধসে পড়ে আর তৈরি হয় বিশালাকার গর্ত।

প্রকৃতিতে হঠাৎ সিংকহোল তৈরির ঘটনা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধিতে বেড়েছে খরা।

কমেছে পানির স্তর। মাটি ক্ষয়, মিথেন গ্যাসের প্রভাব, অধিক হারে ভূগর্ভস্থ পানি ও খনিজ পদার্থ উত্তোলনও দায়ী। অপরিকল্পিত ভূগর্ভস্থ সুয়ারেজ লাইন বা মাটির নিচে নির্মাণ কাজকেই মনে করা হচ্ছে শহরে সিংকহোল বৃদ্ধির কারণ।

বিশ্বে সবচেয়ে বেশি সিংকহোল তৈরি হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এর পরের অবস্থানেই তুরস্কের কোনিয়া। মাত্র এক বছরেই দ্বিগুণ হয়েছে দেশটির দানবগর্ত। চলতি বছরই সন্ধান মিলেছে ৬ শতাধিক সিংকহোলের। চীন আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলেও বিশালাকার গর্ত আছে বেশ কিছু।

জানা গেছে, একেক এলাকায় সিংকহোলের আকার বা গভীরতা একেক রকম। এখন পর্যন্ত সবচেয়ে বড় সিংকহোলের সন্ধান পাওয়া গেছে সাইবেরিয়ায়। সেখানে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এমন দানবগর্ত।

Wednesday, 16 June 2021

উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিনঃ আতিকুর রহমান আতিক

উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিনঃ আতিকুর রহমান আতিক


জাতীয় পাটির প্রেসিড়িয়াম সদস্য, সিলেট ৩-(দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ) আসনের উপনিবার্চনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশকে আধুনিক উন্নয়নের জনক ছিলেন। উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিন। গ্রামগঞ্জকে পরিবর্তন করেছেন। 

তিনি বলেন, দেশেকে উন্নয়নেন ধারা অব্যাহত রাখতে ক্ষমতায় নিয়ে যেতে হবে। দলমত নির্বিশেষে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

আলহাজ্ব আতিকুর রহমান মঙ্গলবার(১৫) জুন রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে জাহানপুরস্ত নিজ বাড়িতে মোগলাবাজার ইউনিয়নবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জাপা নেতা সোনা মিয়া মেম্বার’র সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয়পাটির সদস্য আব্দুস শহিদ পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পাটির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সদস্য নিমার আলী, মোতাহির আলী,মতিউর রহমান, জেলা যুব সংহতি নেতা হেলাল আহমদ, জাপা নেতা মকবুল হোসেন,বদরুল ইসলাম, রমজান হোসেন সহ এলাকার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

মিডল্যান্ডস আ'লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল'র ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণা!

মিডল্যান্ডস আ'লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল'র ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণা!

 


যুক্তরাজ্যের মিডল্যান্ডস আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এক সময়ের তুখোড় ছাত্রনেতা নুরুল ইসলাম বেলাল-এর ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণা চালাচ্ছে কতিপয় অসাধু ব্যক্তি/চক্র।

সাবেক এ ছাত্রনেতার নিজস্ব আইডিকে হুবহু ক্লোন করে বিভিন্ন পরিচিত/অপরিচিতজনের কাছে আর্থিক লেনদেনের জন্য মেসেজ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

এব্যাপারে নুরুল ইসলাম বেলাল জানান, আমার নিজস্ব আইডির নাম Nurul Islam Belal এবং আইডির লিংক হচ্ছে https://www.facebook.com/mohammed.islam.961 । কিন্তু কতিপয় প্রতারক আমার আইডির হুবহু নাম (Nurul Islam Belal) ও প্রোফাইল ছবি লাগিয়ে মানুষজনকে বিভ্রান্ত করছে, যার ফেক প্রোফাইল লিংক হচ্ছে https://www.facebook.com/profile.php?id=100017057651019। এমতাবস্থায় কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি আরোও জানান, ইতোপূর্বেও আমার নামে ফেক একাউন্ট খুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কে বা কারা এর সাথে জড়িত তা খুব শীঘ্রই উদঘাটন হবে বলেও জানান তিনি।

এছাড়া সাবেক এ ছাত্রনেতা জানান, আমার একমাত্র ফেসবুক আইডি ছাড়া দ্বিতীয় কোনো আইডি নেই। তাই কোনো আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট কিংবা কোনো বার্তা গেলে তা এড়িয়ে চলার অনুরোধ জানান এবং ঐ আইডিতে রিপোর্ট করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নুরুল ইসলাম বেলাল-এর নিজস্ব আইডিঃ https://www.facebook.com/mohammed.islam.961

ফেক আইডিঃ https://www.facebook.com/profile.php?id=100017057651019

Tuesday, 15 June 2021

সিলেট-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা

সিলেট-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা




সিলেট-৩ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৫ জন। মঙ্গলবার (১৫ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ ৫জন মনোনয়নপত্র জমা করেন বলে জানান সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের।

মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের আসনে লড়তে যাওয়া পাঁচ প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন রুমা।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত দিনের বিভিন্ন সময় তারা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এসময় তাদের সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে

নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে


ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় সাতদিন করে এবং গ্রেপ্তার বাকী তিনজন নারীকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে এ দিন বিকাল ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।  এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। 

সোমবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

এর আগে পরীমণির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় অমি'র বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তাদের ৩ রক্ষিতাকে গ্রেফতার করে ডিবি।  অভিযানে অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।


পরীমনিকে ধর্ষণচেষ্টার আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

পরীমনিকে ধর্ষণচেষ্টার আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন


পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচ আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।  এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।  ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে এ রিমান্ড শুনানি হবে।

মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থানায় মামলার বাদী গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।  আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।’

এর আগে পরীমণির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় অমি'র বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তাদের ৩ রক্ষিতাকে গ্রেফতার করে ডিবি।  অভিযানে অমি'র বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

জকিগঞ্জে গ্যাস কূপের সন্ধান

জকিগঞ্জে গ্যাস কূপের সন্ধান


নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জে গ্যাস কূপের আলামত পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। উপজেলার আনন্দপুর গ্রামে এ কূপের সন্ধান পায় বাপেক্স। সবকিছু ঠিক থাকলে এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টায় ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি।

কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেছেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা ভালো কিছু আশা করছি, অনেক সময় পকেট থাকতে পারে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঘণ্টা দু’য়েক পর্যবেক্ষণের পর বলতে পারবো। তার আগে বললে সেটি সঠিক নাও হতে পারে।

সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান ওই ফিল্ডটি সম্পর্কে বলেছিলেন, আমরা নতুন একটি ফিল্ডে সফল হতে চলেছি। সেখানে কুপের প্রেসার ৬০ হাজারের অধিক রয়েছে। পরীক্ষা চলছে এটি আমাদের জন্য দারুণ সুখবর হতে পারে। আশা করছি খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো।

বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিএসএফ’র মতো।

১১৩টি কূপ দিয়ে প্রতি বছরে উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফ’র মতো। এরমধ্যে দেশীয় কম্পানির ৭০টি কূপের(দৈনিক) ১ হাজার ১৪৫ এমএমসিএফডি, আইওসির ৪৫টি কূপের উৎপাদন সক্ষমতা রয়েছে্ ১ হাজার ৬১৫ এমএমসিএফ(মিলিয়ন ঘনফুট)। দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। গ্যাসের ঘাটতি মোকাবেলায় এলএনজি আমদানি করতে হচ্ছে।