Saturday, 26 June 2021

সিলেটে সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটে সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা সিলেটে নগরীর মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

২৫ জুন শুক্রবার সকালে সীমান্তিকের চেয়ারপার্সন শফিকুল হক তপাদারের সভাপতিত্বে ও মহাসচিব, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ  মোঃ শামীম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক এর চীফ পেট্রোন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন ও মানব সম্পদ তৈরী সহ সকল ক্ষেত্রে সীমান্তিক সুনামের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সীমান্তিক প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতীর কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে।

তিনি সীমান্তিকের সুনাম ধরে রেখে সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবসম্পদে রূপন্তর করতে গুরুত্বসহকারে কাজ করে এগিয়ে যেতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আরটি এম আল কবির ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ নাজমুল হক, আরটিএম ইন্টারন্যাশনাল এর কো চেয়ারম্যান ও সীমান্তিকের ঢাকা কমিটির চেয়ারম্যান ড.আহমদ আল ওয়ালী । স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকে’র চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।

প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান।

বক্তব্য রাখেন সীমান্তিকের ভাইস চেয়ারপার্সন সাজনা সুলতানা হক চৌধুরী, উপ-পরিচালক কাজী হুমায়ূন কবীর,পরিচালক পারভেজ আহমদ, পরিচালক (শিক্ষা)অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার,ফাইন্যান্স ম্যানেজার আলতাফ হোসেইন, বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী রিলন, মালেক আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল হাই,আব্দুল্লাহ আল সুমন, কক্সবাজার আরটিএম এর প্রকল্প সম্বন্বয়কারী মিস নাসরীন মনিকা,সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান, অধ্যক্ষ জালাল আহমদ,পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক  আখতার হোসেন রাজু, আবু মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন প্রফেসর মিনহাজুল হক, ডাঃ মোঃ রুহুল আমিন, মিডওয়াইফারী প্রকল্পের পিএম জান্নাত আরা মৌ,সমাজসেবী আব্দুল মালেক চৌধুরী মানিক,ময়নূল হক,  আহমদুল হক চৌধুরী বেলাল,আহমদ আল ফয়সাল, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের  সাধারন সম্পাদক মোস্তফা আহমদ তাপাদার প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানের আগে মুজিববর্ষ উপলক্ষে সীমান্তিক কমপ্লেক্স প্রাঙ্গণে সম্মানিত অথিতিবৃন্দকে নিয়ে  বৃক্ষরোপন কর্মসূচির শুভ  উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির।

বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খানের মৃত্যুতে আবুদৌলত মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খানের মৃত্যুতে আবুদৌলত মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

 


দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল নিবাসী বিশিষ্ট সালিশীব্যক্তিত্ব বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খান খোকা  খান এর মৃত্যুতে  ২৫  জুন  শুক্রবার বাদ জুমআ বিবিদইলস্হ আবুদৌলত - শাহ জাকারিয়া মডেল মাদরাসা মসজিদে একআলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশিষ্ট সমাজসেবী জিলু মিয়া চৌধুরী, সমাজসেবা কামারুজ্জামান খান ফয়ছল,মুরাদ খান ,বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম,আব্দুল হক,মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, হিফজ শাখার প্রধান হাফিজ মামুনুর রশীদ,  মাদরাসার সহকারী শিক্ষক আবদুল কাদিরসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Friday, 25 June 2021

আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবকদলের  শোক

আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবকদলের শোক


দক্ষিণ সুরমা উপজেলার প্রবীন শালিস ব্যক্তিত্ব  আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ)’র মৃত্যুতে গভীর 

শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মিশিগান স্টেইট  সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম মূর্শেদ ও সিনিয়র সহসভাপতি মারুফ খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ) এর মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসী একজন অভিভাবককে হারালো। তার মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসীর সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি সাধিত হয়েছে , তা কখনও পুরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

৬০ ফুট উঁচু নারকেল গাছে উঠে অজ্ঞান গৃহবধূ!

৬০ ফুট উঁচু নারকেল গাছে উঠে অজ্ঞান গৃহবধূ!


৬০ ফুট উঁচু এক নারিকেল গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের এক গৃহবধূ ।  গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের ৬০ ফুট উঁচু নারিকেল গাছে চড়ে বসেন ওই গৃহবধূ। কিন্তু গাছের ডগায় পৌছে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এসময় তার মাথা গাছের ডাগোরে (নারকেল গাছের ডাল) ঝুলে থাকাবস্থায় দেখেন গ্রামের মানুষ। 

এঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসেন। এসময় দুজন সদস্য ঘাড়ে করে গাছ থেকে নামিয়ে আনেন তাকে। 

ওই নারী গ্রামের হাসান আলীর স্ত্রী তাছলিমা খাতুন (২২)। রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য এলাকার লোকজন ভিড় করেন হাসানের বাড়িতে। 

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জমির জামির মো. হাসিবুস সাত্তার বলেন, গভীর রাতে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভোরের দিকে তিনি বাড়ি চলে গেছেন। তিনি বলেন, মানসিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটে থাকে। 

এ ধরনের রোগীরা মানসিক শক্তি দিয়ে যে কোনো কাজ করতে পারে। গ্রামের মেয়ে, গাছে ওঠার অভ্যাস আগে থেকে থাকতে পারে। ওই নারী গাছে উঠেছেন মানসিক শক্তির জোরে। গ্রামের লোকজন কুসংস্কারবশত জিন-ভূতের আসর বলে প্রচার করে থাকেন। এর কোনো ভিত্তি নেই।

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রমেশ কুমার সাহা জানান, ফায়ারম্যান শামিউল ইসলাম ও ড্রাইভার মামুনার রশিদ রশি বেঁধে পাশের ছাদে ওঠেন। এরপর নারকেল গাছে মই লাগানো হয়। ধীরে ধীরে রশি বেঁধে কাঁধে করে নামানো হয় তাকে। মাথায় পানি দেওয়ার কিছু সময় পর জ্ঞান ফিরে আসে তার। 

মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে জানতে পেরেছেন তারা। স্বামী ও গ্রামবাসীর ধারণা, জিনের আসরের কারণে এমনটি করেন ওই গৃহবধূ।

পুলিশ-বিজিবির সঙ্গে ‘থাকবে’ সেনাবাহিনীও

পুলিশ-বিজিবির সঙ্গে ‘থাকবে’ সেনাবাহিনীও


কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন ২০২১ থেকে পরবর্তী নির্র্দেশ  না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ, বিজিবি'র সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন থাকতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। 

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

সৌদি আরবে ট্যাংকলরির চাপায় নিহত হন গোলাপগঞ্জের শ্যালক-দুলাভাই

সৌদি আরবে ট্যাংকলরির চাপায় নিহত হন গোলাপগঞ্জের শ্যালক-দুলাভাই


সৌদি আরবে পানির ট্যাংকলরির চাপায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন গোলাপঞ্জের কালিকৃষ্ণপুর গ্রামের ফরমুজ আলী (৫৫) ও তার আপন শ্যালক একই গ্রামের আনোয়ার হোসেন (৪০)। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দা শহরে নির্মম এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরোও ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিয়া শহরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন দুলাভাই ফরমুজ আলী (৫৫) ও তার শ্যালক আনোয়ার হোসেনসহ (৪০) আরোও ৬ জন। এ সময় তাদের বহনকারী গাড়িতে একটি পানির ট্যাংকলরি ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়েন গাড়িতে থাকা লোকজন। এ সময় ঘটনাস্থল থেকে টেনেহিঁচড়ে উদ্ধার করা হয় তাদের।

এ সময় ঘটনাস্থলেই মারা যান উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মৃত আবুল হামিদের ছেলে ফরমুজ আলী (৫৫) ও তার শ্যালক কালিকৃষ্ণপুর গ্রামের আবু বক্করের পুত্র আনোয়ার হোসেন (৪০)। এ সময় অপর আহত আব্দুল আলিম, সাইফুল ইসলাম, জাকির হোসেন ও ছাদিক আহমদসহ ৪ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

Thursday, 24 June 2021

 আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে ফ্রিডম ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের শোক

আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে ফ্রিডম ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের শোক


দক্ষিণ সুরমা উপজেলার প্রবীন শালিস ব্যক্তিত্ব  আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ)’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফ্রিডম ব্লাড ডোনেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মো: আমিনুল ইসলাম আনহার ও সাধারণ সম্পাদক আবু সালেহ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ) এর মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসী একজন অভিভাবক হারালো। তার মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসীর সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি সাধিত হয়েছে , তা কখনও পুরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।