Tuesday, 22 June 2021

৭ জেলা লকডাউনঃ সিলেট-ঢাকা রুটে বন্ধ বাস, দুর্ভোগে যাত্রীরা

৭ জেলা লকডাউনঃ সিলেট-ঢাকা রুটে বন্ধ বাস, দুর্ভোগে যাত্রীরা


নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকার আশপাশের সাত জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। আজ (মঙ্গলবার) ভোর ছয়টা থেকে বিধিনিষেধ শুরু হওয়ায় এসব জেলার উপর দিয়ে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় লকডাউনের কারণে সিলেট থেকে ঢাকায় কোন গাড়ি চলাচল করতে পারছে না। কিংবা ঢাকা থেকে সিলেটেও কোন গাড়ি আসছে না। এতে করে সিলেট-ঢাকা রোডের যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়।   

জানা গেছে, করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঢাকার আশপাশের সাত জেলায় মঙ্গলবার থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এসব জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ থাকবে।   

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব এই সিদ্ধান্ত জানানোর পর রেলপথ বিভাগ থেকে জানানো হয়, ট্রেন এসব জেলার উপর দিয়ে চললে থামবে না। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও দূরপাল্লার সব বাস, লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয়।  

বাস চলাচল বন্ধ প্রসঙ্গে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম মঙ্গলবার বিকেলে সিলেটভিউকে বলেন, গেল রাত (সোমবার)১২টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়। এরপরে আর কোন বাস ছেড়ে যায়নি। কিংবা ঢাকা থেকেও এখন সিলেটে কোন বাস আসছে না।

এদিকে ওই রোডে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছেন বেশ বিড়ম্বনায়।সিলেট ঢাকা রোডের যাত্রী গোলাপগঞ্জের রিয়াদ হোসেন বলেন, মাত্র একদিনের নোটিশে নারায়ণগঞ্জসহ ৭ জেলায় কঠোর বিধিনিষেধ জারী করা হয়েছে। চাকরি সংক্রান্ত কাজে আজ মঙ্গলবার ঢাকায় যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাস ছেড়ে না যাওয়ায় নিরুপায় হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে।

Monday, 21 June 2021

ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন

ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন



ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ জুন রবিবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ পয়েন্টভিউ শপিং সেন্টারের ৩য় তলায় ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর ৫৪০তম শাখার উদ্বোধন করা হয়।

ব্র্যাক ব্যাংক লিঃ সিলেট এরিয়া প্রধান ও শাখা প্রধান মোঃ ইয়াহিয়া এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংকিং ডিভিশনের সিলেট রিজিওনাল হেড মোঃ তোফাজ্জল হোসেন।

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের অফিসার মোঃ আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক আম্বরখানা এজেন্ট ব্যাংকিং আউটলেট এর এজেন্ট মোঃ সিরাজ উদ্দিন, দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরোপ্রধান এসএ শফি, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অফিসার মোঃ নাহিদুল ইসলাম, এসএমই ব্যাংকিং ডিভিশনের বিডিএম মোঃ রুকন উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সুধীসমাজের নেতৃবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মোঃ তাজুল ইসলাম। পরে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে আউটলেটের শুভ উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ


বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রে একটি সড়কের নামকরণ করেছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ সড়কটি নামকরণ করে জিয়াউর রহমান ওয়ে।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র সময় রোববার সড়কটির ফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। তিনি জানান, অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চূয়ালি যোগ দেন জিয়াউর রহমানের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেরিল্যান্ড হাউস মেম্বার ডেলিগেট রবিন টি লুইস, ডেলিগেট হ্যারি ভেন্ডারি, গভর্নর অফিসের কমিশনার ড. স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, স্থানীয় মূলধারার রাজনীতিক গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ, ওয়াশিংটনভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি প্রমুখ।

রবিন টি লুইস বলেন, জিয়াউর রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোরবাসী অত্যন্ত আনন্দিত। তাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে-গণতন্ত্রের প্রতি, মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়া যেমন দেশ গড়েছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন। আজকের এই আনন্দ কেবল বাংলাদেশি কমিউনিটির নয়, সমগ্র এশিয়ান কমিউনিটির। এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে যে সড়কের ফলক উন্মোচিত হলো তা চির অম্লান থাকবে। তিনি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির আরও ব্যাপক অংশগ্রহণ কামনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এমরান সালেহ প্রিন্স জানান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিল্লুর রহমান জিলু, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা, জসিম উদ্দিন ভুইয়া, আব্দুস সবুর প্রমুখ।

Saturday, 19 June 2021

জনতার চাপে’ নির্বাচনে শফি চৌধুরী

জনতার চাপে’ নির্বাচনে শফি চৌধুরী


সিলেট ৩ আসনের সাবেক সাংসদ, সিলেটের সর্বজন পরিচিত এক বনেদি পরিবারের সন্তান দেশের নামকরা ব্যবসায়ী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী  চিকিৎসার জন্য অনেকদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সিলেট-৩ আসনের উপ নির্বাচনের খবর শুনে দ্রুত দেশে ফিরে আসেন তিনি। দল নির্বাচন বয়কট করলেও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।এ ঘটনায় গত মঙ্গলবার শফি আহমদকে নোটিশ প্রদান করে বিএনপি। নোটিশে তাকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।শুক্রবার তিন পৃষ্ঠার নোটিশের জবাব দিয়েছেন। এতে তিনি নির্বাচনী এলাকার 'মানুষের চাপে জীবনের শেষ নির্বাচন' করার কথা উল্লেখ করেছেন।

এখন দল যে সিদ্ধান্ত নিক, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে অটল রয়েছেন। শুক্রবার রাতে সিলেট-৩ আসনের সাবেক এই এমপি বলেন, বিএনপির নোটিশের জবাব দিয়েছি। তিন পৃষ্ঠার জবাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রেক্ষাপট বর্ণনা করেন।

শফি আহমদ বলেন, বিএনপির রাজনীতি করি বলে দলের নোটিশের জবাব দিয়েছি। এতে নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিকতা, রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয় উল্লেখ করেছি। এখন দল সিদ্ধান্ত নেবে। আগামী ২৪ জুন পর্যন্ত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে। তবে তিনি কোনোভাবেই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনী এলাকার মানুষের চাপে প্রার্থী হয়েছি। এখন পিছিয়ে আসার সুযোগ নেই। দলকে দেওয়া চিঠিতে তা উল্লেখ করেছি। এটাই আমার শেষ নির্বাচন।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কয়েসের কাছে পরাজিত হয়েছিলেন শফি আহমদ। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির পর ২০০১ সালে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন তিনি। তবে ২০০৮ সালে কয়েসের কাছে পরাজিত হন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম তিনি এমপি হয়েছিলেন বলে জানান শফি আহমদ। জীবনের শেষ নির্বাচনও 'স্বতন্ত্র প্রার্থী' হিসেবে লড়বেন তিনি।

গত ১৫ জুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন শফি চৌধুরী রাতেই দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

৩০ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আল্টিমেটাম

৩০ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আল্টিমেটাম



করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে ‘শিক্ষক-কর্মচারী-অভিভাবক ফোরাম’

শনিবার (১৯ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘শিক্ষক-কর্মচারী-অভিভাবক ফোরামের’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন বক্তারা।

এ সময় মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রা'স্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আর সময় দেওয়া যাবে না। এক সপ্তাহই যথেষ্ঠ। আমরা শাহবাগের মোড় থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা করব। হাঁট-বাজার, ব্যাংক, অফিস-আদালত সব কিছু খোলা, শুধু বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। আজকে পরীক্ষা নিচ্ছেন না, অটোপাস দিচ্ছেন, এটা জঘন্য ভুল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে।

এর আগে, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর দশ দিনের মাথায় ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর দেয় সরকার। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। পরে কয়েক দফা সেই বন্ধের মেয়াদ বাড়ানো হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক দফা খোলার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। সরকার করোনার প্রকোপ স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলতে চায় না। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩০ জন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

শফি চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার

শফি চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৩ আসন উপনির্বাচনে স্ব'তন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কা'র করা হয়েছে। দলীয় শৃ'ঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকা'ণ্ডের অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

শনিবার (১৯ জুন) রাতে বিএনপির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ'প্তিতে এ তথ্য জানানো হয়ে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দফতরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রি'ন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞ'প্তিতে বলা হয়, দলীয় শৃ'ঙ্খলা ভঙ্গ ও দলের স্বা'র্থবিরোধী কর্মকা'ণ্ডে লিপ্ত থাকার সুস্প'ষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

দলের সিদ্ধা'ন্ত ও শৃ'ঙ্খলা অমান্য করার পরিপ্রে'ক্ষিতে গেল ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক না হওয়ায় বহিষ্কা'রের এ সিদ্ধা'ন্ত নেওয়া হয় বলে বিজ্ঞ'প্তিতে জানানো হয়।

গোলাপগঞ্জে কটলীপাড়া-বসন্তপুর রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জে কটলীপাড়া-বসন্তপুর রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন



নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা-শরীফগঞ্জ ইউনিয়নবাসীর হাজারো মানুুুষের চলাচলের একমাত্র যাতায়াতের মাধ্যম কটলীপাড়া-বসন্তপুর সড়ক। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এই সড়কটিতে উন্নয়নের ছোঁয়া না লাগায় বেহাল দশার সৃষ্টি হয়েছে।


এমন বেহাল দশা থেকে প্রতিকার পেতে মানববন্ধন করেছে কুশিয়ারাবাসী। শুক্রবার বিকেলে বাগলা উত্তর পাড়া গ্রামে এ মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে স্পেন আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম লুৎফুরের সভাপতিত্বে ও সামজসেবী মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, বুলবুল ইসলাম, রশিদ আহমদ, দেলোয়ার হোসেন, মাহিন আহমদ।


মানববন্ধনে উপস্থিত ছিলেন মাসুদ আহমদ, জাবেদ আহমদ, তারেকুর রহমান, সিদ্দিকুর রহমান, আয়ান আহমদ, যুবলীগ নেতা এনু মিয়া, রুবেল আহমদ, নাহিদ আহমদ, নূর মিয়া, সাইদুল ইসলাম প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, কুশিয়ারা পারের দুটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা হচ্ছে কটলিপাড়া-বসন্তপুর সড়ক।এছাড়াও বিয়ানীবাজার, বড়লেখা ও ফেঞ্চুগঞ্জের সাথে গোলাপগঞ্জের সংযোগও স্থাপন করেছে এই রাস্তাটি। বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রাম থেকে শুরু করে শরীফগঞ্জের বসন্তপুর পর্যন্ত প্রায় ১৫কিলোমিটার এই সড়কটি কাদা মাটিতে একেবারে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কুশিয়ার অঞ্চলের লোকজন। এ রাস্তাটি পাকাকরণে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।


বক্তারা বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বাদেপাশা-শরীফগঞ্জ ইউনিয়নে অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছেন। এই রাস্তাটি হয়ে গেলে এলাকাবাসীর আর কোন দাবি থাকবেনা। এলাকাবাসী এই রাস্তাটির উন্নয়নে নুরুল ইসলাম নাহিদ এমপির সুদৃষ্টি কামনা করেছেন।