Wednesday, 18 January 2023

যুবলীগ নেতা খাইরুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান

যুবলীগ নেতা খাইরুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান


বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা খাইরুল ইসলামের যুক্তরাজ্য গমন উপলক্ষে চন্দরপুর যুবসমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় চন্দরপুর ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের পক্ষ থেকেও বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সাবেক এ ছাত্রলীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় যুক্তরাজ্য প্রবাসী কফিল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলী হোসেন, সমাজকর্মী বাহার উদ্দিন, সাইফুল হক, ফয়সল মাহমুদ, সাইদুল ইসলাম লাল, জুনেদ আহমদ, আলী হোসেন রাদিস প্রমুখ।

এসময় বক্তারা খাইরুল ইসলামের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। সমাজকর্ম থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তার অবদান তুলে ধরে নতুন প্রজন্মকে তার রেখে যাওয়া পথ অনুসরণ করবে বলে বক্তাগণ প্রত্যাশা রাখেন। এসময় উপস্থিত সকলেই খাইরুল ইসলামের প্রবাস জীবনের মঙ্গল কামনা করেন।
 
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- সমাজকর্মী সালেহ আহমদ, তারেক আহমদ, সুহেল আহমদ, কাওছার আহমদ, বাহার আহমদ, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, পাপ্পু আহমদ, হোসাইন সারোয়ার, সায়েক রহমান, সুজেল আহমদ, রাহী, রেদওয়ান, লাভলু, মুহিব সুন্নাহ-সহ চন্দরপুর যুব সমাজের সকল সদস্যবৃন্দ এবং চন্দরপুর ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
‘উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল’

‘উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন উল্লেখ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য অঞ্চল এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। পার্বত্য অঞ্চল এখন দেশের সম্পদ। সমতলের মতোই পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন দেশের উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখছে। 

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এমপি এসব কথা বলেন।

সভার সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম।

সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়া পার্বত্য মেলা প্রসঙ্গে মন্ত্রী বীর বাহাদুর বলেন, মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য তিন জেলা পরিষদ ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দর, সফল ও আকর্ষণীয়ভাবে মেলার কাজ সম্পন্ন করেছেন। এ জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, আমাদের চলমান প্রকল্পগুলো যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রীকে যেন বলতে পারি, আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা আপনার দিকনির্দেশনায় সঠিকভাবে সম্পন্ন করেছি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ উপস্থিত ছিলেন। 
বিরোধীরা ছানি অপারেশন করালে দেশের উন্নয়ন দেখতে পাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিরোধীরা ছানি অপারেশন করালে দেশের উন্নয়ন দেখতে পাবে: স্বাস্থ্যমন্ত্রী


বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা চোখের ছানি দূর করালে উন্নয়ন দেখতে পাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার সকালে দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন। কিন্তু আমাদের বিরোধীরা সে উন্নয়নগুলো চোখে দেখে না। আমার মনে হয়, কমিউনিটি ভিশন সেন্টারে বা আমাদের চক্ষু ইনস্টিটিউটে এসে চক্ষু পরীক্ষা করিয়ে, ছানি দূর করতে পারলে সব উন্নয়ন কাজ তারা ভালো করে দেখতে পারবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে অন্ধত্বের হার ভারতে পৌনে ২ শতাংশ ও নেপালে আড়াই শতাংশ। সেখানে আমাদের দেশে দেড় শতাংশ। ত্রিশোর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে পাকিস্তানে অন্ধত্বের হার পৌনে ৩ শতাংশ, আমাদের দেশে শূন্য দশমিক ৭ শতাংশ।

এ সময় চোখের চিকিৎসায় সরকারের নেওয়া নানা উদ্যোগগুলো তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 
লন্ডন মহানগর যুবলীগ নেতা আরিফুল ইসলাম ও হোসাইন আহমকে সংবর্ধনা প্রদান

লন্ডন মহানগর যুবলীগ নেতা আরিফুল ইসলাম ও হোসাইন আহমকে সংবর্ধনা প্রদান


লন্ডন মহানগর যুবলীগের সাংঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসাইন আহমদের স্বদেশ আগমন উপলক্ষে চন্দরপুর ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছ।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সাবেক এ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় যুক্তরাজ্য প্রবাসী কফিল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলী হোসেন, সমাজকর্মী বাহার উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল হক, ফয়সল মাহমুদ, আলী হোসেন রাদিস প্রমুখ।

এসময় বক্তারা সাবেক এ ছাত্রলীগ নেতাদের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে তাঁদের ভূয়সী প্রশংসা করেন। সমাজকর্ম থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অবদান তুলে ধরে তৃনমূল নেতা-কর্মীকে একই পথ অনুসরণ করার আহবান জানান বক্তারা। এসময় উপস্থিত সকলে সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের প্রবাস জীবনের মঙ্গল কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করেন। 
 
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা সালেহ আহমদ, তারেক আহমদ, সুহেল আহমদ, কাওছার আহমদ, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, পাপ্পু আহমদ, সায়েক রহমান, সুজেল আহমদ, রাহী, শাহীন, রেদওয়ান, লাভলু, মুহিব সুন্নাহ-সহ চন্দরপুর ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

Friday, 13 January 2023

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৬ কোটি ৩২ লাখ টাকা দেবে যুক্তরাজ্য

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৬ কোটি ৩২ লাখ টাকা দেবে যুক্তরাজ্য


বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে দেশটি অতিরিক্ত পাঁচ লাখ পাউন্ড দেবে। বাংলা মুদ্রায় যা ছয় কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা।

ব্র্যাক থেকে বিতরণ করা এই তহবিল সুনামগঞ্জ, সিলেটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পানি, বাসস্থান, জীবিকার সুযোগ ও উন্নত পুষ্টি প্রদান করবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল বলেছেন, সিলেট অঞ্চলের গত বছরের বিধ্বংসী বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে এখনও ঝুঁকিপূর্ণ তা নির্দেশ করে। এই নতুন তহবিল সুনামগঞ্জ, সিলেটের সবচেয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অত্যাবশ্যক পানি, পুষ্টি, আশ্রয় ও জীবিকার সুযোগ প্রদান করে। এই সহায়তা প্রদানের জন্য ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত।

যুক্তরাজ্যের এই নতুন সহায়তা প্রায় ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ও আশ্রয় নিশ্চিত করবে। পাঁচ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জীবিকা ও খাদ্য নিরাপত্তা পুনরুদ্ধার করবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, গত বছর জুন মাসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যায় ৭২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয় এই বন্যায়। নয়টি জেলায় এ বন্যা ধ্বংসের চিহ্ন রেখে গেছে, যার মধ্যে সুনামগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ হাইকমিশন ও ব্র্যাকের মধ্যে এই অংশীদারিত্ব সুনামগঞ্জের জনগণের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
সিলেট পবিস-১ এর সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল আহাদকে বিভিন্ন মহলের অভিনন্দন

সিলেট পবিস-১ এর সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল আহাদকে বিভিন্ন মহলের অভিনন্দন


সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সভাপতি পদে সাংবাদিক আব্দুল আহাদ ২য় বারের মত নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি মহল।

যারা অভিনন্দন জানিয়েছেন তারা হলেন, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি সারওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি লৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ হেলালুজ্জামান হেলাল, ১ নং বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ আহমদ, ৪ নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ৫ নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ৮ নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ১০নং বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসাইন, ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি মহি উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ মাইক্রোবাস চালক সমিতির সভাপতি সামাদ আহমদ, সেক্রেটারি আব্দুর রহিম লিলু, গোলাপগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম, সেক্রেটারি ছায়েল আহমদ, ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় মৎসজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল আলী, গোলাপগঞ্জ মৎসজীবী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সহ প্রমুখ।


উল্লেখ, গত ০৫ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধিদের উপস্হিতিতে ৮টি উপজেলার নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে গোলাপগঞ্জ এলাকা পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ কে সভাপতি, বিয়ানীবাজার ও জকিগঞ্জ এলাকা মনোনীত পরিচালক নজরুল হক তাপাদারকে সহ-সভাপতি , ফেঞ্চুগঞ্জ এলাকা পরিচালক মোহাম্মদ আব্দুল হাইকে সচিব ও জকিগঞ্জ এলাকা পরিচালক সহিদুল হাসান কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। 
বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালু

বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালু


বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে প্রসূতি নারীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব নিয়েছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ কর্মসূচির মাধ্যমে এখন থেকে বিনামূল্যে নরমাল ডেলিভারি-সহ চিকিৎসাসেবা পাবেন প্রসূতি নারীগণ। বুধবারীবাজার ইউনিয়ন-সহ আসপাশ অঞ্চলের প্রসূতি নারীগণ এ সেবা নিতে পারবেন।

বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে সরকারীভাবে বিভিন্ন চিকিৎসাসেবা পাওয়া গেলেও এখানে প্রসব সেবা কিংবা প্রসূতি নারীদের ডেলিভারি সেবা প্রদানে সরকারী কোনো বরাদ্ধ নেই। আজ (১২ জানুয়ারী) থেকে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে যেকোনো প্রসূতি নারী চিকিৎসাসেবা-সহ এখান থেকে বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা গ্রহণ করতে পারবেন।

আজ, বৃহস্পতিবার (১২ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের দায়িত্বভার গ্রহণ করেছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বভার গ্রহণ করেন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র সভাপতি মোঃ মকলু মিয়া।

অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ফরেনসিক প্রধান প্রফেসর ডাঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবী সামছুল হক, কালীজুরী প্রভাতি সংঘের সাবেক সভাপতি হিফজুর রহমান, বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের পরিদর্শক সাব্বির আহমদ, স্পেন প্রবাসী হানুর ইসলাম, কালীজুরী প্রভাতি সংঘের সভাপতি হালিমুর রশিদ রাপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, আবুল কাশেম, সালমান কাদের দিপু প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী মামুন বাবু, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, ইউপি সদস্যা আফিয়া বেগম, সমাজকর্মী খাইরুল ইসলাম, শিপু ইসলাম, সাব্বির আহমদ, সাহেদ আহমদ, আব্দুল হানিফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ভূয়সী প্রশংসা করেন। অতীতে ট্রাস্টের বিভিন্ন আর্ত্মমানবতার কার্যক্রমের কথা স্মরণ করে তারা এ ট্রাস্টের আরোও সমৃদ্ধি কামনা করেন এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করায় এ ট্রাস্টের সকল নেতৃবৃন্দের প্রতি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।