Monday, 13 September 2021

এক নারীকে ভালোবেসে একসঙ্গেই থাকছেন দুই বন্ধু!

এক নারীকে ভালোবেসে একসঙ্গেই থাকছেন দুই বন্ধু!



বিশ্বে মাঝে মধ্যে এমন কিছু বিচিত্র ঘটনা ঘটে যা অবাক করে দেওয়ার মতো। তেমনই একটা ঘটনা ঘটেছে ফ্রান্সে।

দিনো ডি’সুজা এবং সাওলো গোমসে ফ্রান্সের বাসিন্দা। এক নারীকেই মন দিয়েছেন এই দুই বন্ধু। শুধু তাই নয় ২৭ বছর বয়সী ওলগার সঙ্গে গত দেড় বছর ধরে একসঙ্গে বাস করছেন তারা। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২০১৯ সালে বার্সেলোনায় বেড়াতে গিয়েছিলেন ৪০ বছরের দিনো এবং ৩০ বছরের সাওলো। স্থানীয় এক পানশালায় সুন্দরী ওলগার সাক্ষাত পান দু’জনে। প্রথম দর্শনেই ওলগার প্রেমে পড়ে যান দুই বন্ধু। কিন্তু সাক্ষাতে যাওয়ার প্রস্তাব কে দেবেন আর কেই-বা আত্মত্যাগ করবেন, এ নিয়ে দ্বিধায় পড়ে যান দুই জনেই।

অল্পক্ষণেই অবশ্য সেই দ্বিধা দূর হয়ে যায়। ঠিক করেন দুই জনে একসঙ্গে সুন্দরীর সঙ্গে সময় কাটাবেন। কারণ দুই জনেই যে ওলগার ভীষণ পছন্দ হয়। আর সেই থেকেই একসঙ্গে রয়েছেন তারা।


প্রথম দিকে পরিবার ও বন্ধুদের বোঝাতে অনেক ঝামেলা হলেও পরবর্তীতে ঠিকই মানিয়ে নেন তারা। একসঙ্গে থাকছেন, ঘুরছেন এভাবেই বেশ আনন্দে দিন পার করছেন তারা।
২০২৩ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম

২০২৩ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময়ে এইচএসসি পরীক্ষার নাম ও ধরনেও পরিবর্তন আসবে।

আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। এক্ষেত্রে প্রাথমিকে প্রথম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। আর প্রয়োগ শুরু হবে আগামী ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যযাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তায়ন করা হবে। নতুন শিক্ষাক্রমে যেসব পরিবর্তন আসবে


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামীতে একাদশ ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এখন থেকে তিনটি পাবলিক পরীক্ষা হবে। দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। দশম শ্রেণির সমাপনী পরীক্ষা এসএসসি এবং একাদশ ও দ্বাদশ সমাপনী পরীক্ষার ফলাফল মিলিয়ে প্রকাশ করা হবে এইচএসসির ফল।

উঠে যাচ্ছে পিইসি ও জেএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন কারিকুলামে যে শিক্ষা কার্যক্রম চলবে, তাতে থাকবে না পিইসি ও জেএসসি পরীক্ষা।বার্ষিক পরীক্ষা থাকছে না তৃতীয় শ্রেণি পর্যন্ত

আগামীতে যে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হবে তাতে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না।

কারিগরি শিক্ষায় প্রাধান্য

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমে কারিগরি শিক্ষাকে আরও বেশি প্রাধান্য দেওয়া হবে।


দশম শ্রেণি পর্যন্ত থাকছে না বিভাজন

নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণি পর্যন্ত আর কোনো গ্রুপ বিভাজন অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থাকছে না। একাদশ শ্রেণিতে গিয়ে এই বিভাজন শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন। আগামী বছর থেকেই পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে। এদিন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোগলাবাজারে ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোগলাবাজারে ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন



প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার, সিলেট জেলা, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ আইয়ুব হোসেন।

১৩ সেপ্টেম্বর সোমবার সকালে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের খালোমুখ বাজারে ‘খাদ্যবান্ধব চালের ডিলার মেসার্স টুনু মিয়া এর দোকানে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনা “বাংলাদেশে কোনো মানুষ যেন দরিদ্র না থাকে বাংলাদেশ উন্নত হবে,সমৃদ্ধ হবে- সে লক্ষ্যে এই কর্মসূচি চালু করেছেন।”


‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হচ্ছে।

হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস এই সুবিধা পাচ্ছেন। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবে তারা। নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এ কর্মসূচিতে।

এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটি প্রতি ৫০০ পরিবারের জন্য একজন করে ডিলার নিয়োগ দিয়েছেন। আর সুবিধাভোগী প্রত‌্যেক পরিবারকে দেওয়া হয়েছে একটি করে কার্ড। সেই কার্ড তুলে দিয়েই কর্মসূচির সূচনা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গকন্যা শেখ হাসিনা। 

অনুষ্ঠানে মোগলাবাজার ইউনিয়ন ২-৩-৫-৬ নং ওয়ার্ডের উপকারভোগিদের হাতে কার্ড ও ৩০ কেজি চালের বস্তা তুলে দেন তিনি।

Sunday, 12 September 2021

মুজিব শতবর্ষে বিবিদইল বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপন

মুজিব শতবর্ষে বিবিদইল বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপন




মুজিব শতবর্ষ উপলক্ষে  দক্ষিণ সুরমার বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 ১২ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙনে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা। 


এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মোহিত, রোটারী ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারি রোটাঃ এস এ শফি, সহকারী প্রধান শিক্ষক জাহিদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ মাওলানা মাহবুবুল আলম, সায়মা বাহার চৌধুরী, শ্যামল দেব নাথ,গোলাম মোস্তফা,আলী হাসান, শেলিনা বেগম, বজলুর রহমান, কামরুল হাসান, ছবির আহমদ।
শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার



নিজস্ব প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


শনিবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও নামে এক গ্রামের একটি ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। রাতে সাপটি দেখে গ্রামের লোকজন শ্রীমঙ্গলের বন্য প্রাণী ফাউন্ডেশনে খবর দেয়। এ খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগরটি ওই গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘের অজগর সাপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের মাঝেরগাঁও গ্রামের ধানক্ষেতে একটি অজগর পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে থানীয় লোকজনের সহায়তায় অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।


রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যদের নিয়ে অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান অজগরটির ওজন প্রায় ১৬ কেজি এবং লম্বায় ১২ ফুট। বন জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় এসব বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে বলে অনেকে মনে করছেন।
শপথ নিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিব

শপথ নিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিব



সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব  শপথ নিয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান।


জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।


উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের অনুষ্ঠিত উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। হাবিব পান ৮৯ হাজার ৭০৫ ভোট।
সিলেটের নুবায়শা তাক লাগিয়ে দিলো বিশ্ববাসীকে

সিলেটের নুবায়শা তাক লাগিয়ে দিলো বিশ্ববাসীকে



সিলেটের নুবায়শা তাক লাগিয়ে দিলো বিশ্ববাসীকে। বিশ্বপত্র লিখন প্রতিযোগিতায় নগরীর আনন্দ নিকেতনের ছাত্রী নুবায়শা ইসলাম বিশ্বের লক্ষ লক্ষ কিশোর-কিশোরীকে পরাজিত করে বিশ্ব জয় করেছে। বিশ্ব ডাক সংস্থার (ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন-ইউপিইউ) আয়োজিত ৫০ তম পত্র লিখন প্রতিযোগিতায় নুবায়শা প্রথম পুরস্কার লাভ করেছে।


পত্র লেখার বিষয় ছিলো কোভিড-১৯। নুবায়শা তার অনাগত বোনকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে করোনাকালে মৃত্যুভয়, স্বজন হারানোর ভয়ের কথা উল্লেখ করেও প্রচন্ড আশাবাদ ব্যক্ত করে একটি ভালো সময়ের জন্যে প্রত্যাশা করেছে। সিলেটের আনন্দ নিকেতন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী চৌদ্দ বছর বয়েসী নুবায়শা ইসলাম সুইজারল্যান্ডে গিয়ে পুরস্কার গ্রহণ করবে। তার সাফল্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার নিজের ফেইসবুক আইডিতে সবাইকে চিঠিটি পড়ার আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ‘নুবায়শাকে অভিনন্দন।


পাশাপাশি আমরা তার পিতা-মাতা ও শিক্ষা প্রতিষ্ঠানকেও অভিনন্দন জানাই। জয় বাংলা। ভালো থাকো আমাদের স্বর্ণকিশোরী।’ নুবায়শা বাংলাদেশ ব্যাংক সিলেট-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সিলেট গ্রামার স্কুলের সিনিয়র শিক্ষিকা জেসমিন আক্তার দম্পতির একমাত্র কন্যা। নুবায়শার শখ বই পড়া এবং তার পছন্দের রং কালো। এদিকে, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট-এর পক্ষ থেকে নুবায়শাকে অভিনন্দন জানানো হয়েছে। নুবায়শার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম মাধবপুর অ্যাসোসিয়েশন, সিলেট-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক।