Friday, 24 September 2021

ড. আব্দুস সোবহান গোলাপ এমপির সাথে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের মতবিনিময়

ড. আব্দুস সোবহান গোলাপ এমপির সাথে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের মতবিনিময়



বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং  মাদরীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ-এর সাথে  মতবিনিময় করেছেন  যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

২২ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কের ব্রুকলিনে মতবিনিময়কালে এমপি ড. আব্দুস সোবহান গোলাপকে ফুলেল শুভেচছা জানান যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ। 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহ-সভাপতি এম এ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ যুগ্ন-সাধারণ সম্পাদক লস্কর মইজুর জুয়েল। 

এসময় নেতৃবৃন্দ ব্রুকলিন আওয়ামী লীগ ও চার্চ ম্যাকডোনাল  আওয়ালীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দক্ষিণ সুরমায় শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী পালন

দক্ষিণ সুরমায় শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী পালন


দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর সাবসেন জামে মসজিদের প্রাক্তন মোতাওয়াল্লী, ইক্বরা শাহী ইদগাহের সভাপতি ও ইক্বরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার ভাইস প্রেসিডেন্ট, জিন্দাবাজারস্থ এশিয়া ইন্টারন্যাশনাল মার্কেটের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুর রউফ এর ২য় মৃত্যুবাষির্কী পালন করা হয়েছে। 


এ উপলক্ষ্যে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে ২২ সেপ্টেম্বর বাদ জোহর জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ মর্তুজা আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শফিক আহমদ শফি, মরহুম আব্দুর রউফ এর পুত্র ইমরান আহমদ,  সমাজসেবী ইসলামুল হক, আব্দুল কাইয়ুম, রুবেল আহমদ,মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা রুহুল আমিন, হাফিজ সাহেদ আহমদ প্রমুখ।


এদিকে মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর বুধবার রাতে মরহুমের আলীনগরস্থ নিজবাড়ীতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৩ সেপ্টেম্ব বৃহস্পতিবার দুপুরে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
 উল্লেখ্য, আব্দুর রউফ গত২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সোমবার ইন্তেকাল করেন।
ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সেলিম আহমদের ইন্তেকাল

ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক সেলিম আহমদের ইন্তেকাল



ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক সেলিম আহমদ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় গোলাপগঞ্জ পৌর সদরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি---রাজিউন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল দশটায় ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাঠিজুরা গ্রামে বাদ জুমা দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে বিদেশী নাগরিকের লাশ উদ্ধার

বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে বিদেশী নাগরিকের লাশ উদ্ধার


নিউজ ডেস্কঃ বিয়ানীবাজারের কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত বিদেশী নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকার কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির অর্ধগলিত দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া মুখের ভেতরের জিহবা বেরিয়ে ছিল। অজ্ঞাত লাশটি উদ্ধারকালে একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ পেয়েছে পুলিশ। মানিব্যাগের ভিতরে একজন ভারতীয় এডভোকেট, বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড, একটি সীম কার্ড পাওয়া গেছে। লাশের সাথে পাওয়া কার্ডগুলো দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে লাশটি কোনো ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


তিনি বলেন, উদ্ধার করা অজ্ঞাত লাশটি বাংলাদেশী নাগরিক বলে মনে হচ্ছে না। আমরা ধারনা করছি, লাশটি কোন ভারতীয় নাগরিকের।

Thursday, 23 September 2021

লাইভ ও নিউজ প্রকাশের পর চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কের গর্ত ভরাট করলো 'স ও জ'

লাইভ ও নিউজ প্রকাশের পর চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কের গর্ত ভরাট করলো 'স ও জ'


এলাকার কিছু তরুণ সমাজকর্মীদের ফেসবুক লাইভ এবং কুশিয়ারা নিউজে সংবাদ প্রকাশের পর জনগুরুত্বপূর্ণ বিবেচনায় গোলাপগঞ্জের চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কের ভয়ঙ্কর গর্তটি ভরাট করেছে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তর।


আজ (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গর্তটি ভরাট করতে ট্রাকে করে মালামাল ও লোকজন পাঠায় 'স ও জ'। তারা এসে সড়কের পাশে বাশের গার্ড(আপাতত) তৈরি করে গর্তটি ভরাট করে যান। অতি গুরুত্ব দিয়ে গর্তটি ভরাট করায় সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন লাইভে আসা তরুণ সমাজকর্মীবৃন্দ-সহ এলাকাবাসী ও বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।

এর আগে গতকাল (২২ সেপ্টেম্বর) বিকেলে এলাকার তরুণ সমাজকর্মী জুয়েল হোসেন, শিপু ইসলাম, জাবরুল ইসলাম-সহ অনেকেই বিষয়টি ফেসবুক লাইভে তুলে ধরেন। পাশাপাশি কুশিয়ারা নিউজেও সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ করতে গিয়ে কুশিয়ারা নিউজকে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। এরপর ২৪ ঘন্টা পেরুবার আগেই গর্তটি ভরাট করার প্রয়োজনীয় ব্যবস্থা নেন তিনি।


তবে গর্তটি ভরাট হলেও এটি স্থায়ী সমাধান নয় বলে দাবী এলাকাবাসীর। এপ্রোচ সড়কটির ভাঙ্গন কবলিত স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন তারা। প্রয়োজনীয় অংশের পার্শ্বে গার্ড ওয়াল তৈরি করলেই এর স্থায়ী সমাধান হবে বলে অভিমত তাদের।

এব্যাপারে কুশিয়ারা নিউজকে মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে আপাতত গর্তটি ভরাট করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Wednesday, 22 September 2021

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর করোনাঃ ক্লাস বন্ধ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর করোনাঃ ক্লাস বন্ধ



গোপালগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী করোনা পজিটিভ হওয়ায় ওই শ্রেণির ক্লাস বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ। আক্রান্ত শিক্ষার্থী কোটালীপাড়া উপজেলার ৪নং ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়।


উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী বলেন, এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা ওই বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির পাঠদান দুই সপ্তাহের জন্য স্থগিত করেছি। সার্বক্ষণিক আমরা ওই ছাত্রীর খোঁজখবর নিচ্ছি।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার প্রথমদিন ওই ছাত্রী বিদ্যালয়ে এসেছিল। সেদিন তার মধ্যে করোনার কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি। এরপর সে বাড়িতে জ্বরে আক্রান্ত হয়। গত বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হলে শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। ওই ছাত্রীর মাও করোনায় আক্রান্ত।

তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী জ্বরে আক্রান্ত। তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। তবে আমাদের ওই চার শিক্ষার্থীই বর্তমানে সুস্থ রয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, আক্রান্ত শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে। আমরা তাকে করোনার চিকিৎসা দিয়েছি। বর্তমানে সে হোম আইসোলেশনে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রতিটি বিদ্যালয়েই প্রতিদিন শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। কোনো শিক্ষার্থীর করোনার উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তার নমুনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ এলে আমরা ওই শ্রেণি বা বিদ্যালয় বন্ধ করে দেব।
চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কে ভয়ংকর গর্ত, ঘটছে দুর্ঘটনা (ভিডিও)

চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কে ভয়ংকর গর্ত, ঘটছে দুর্ঘটনা (ভিডিও)



গোলাপগঞ্জের চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কে ভয়ংকর গর্তের সৃষ্টি হয়েছে। আর এতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

সরেজমিন গিয়ে দেখা যায় সেতুর চন্দরপুর অংশের এপ্রোচ সড়কে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর গর্ত। সড়কটিজুড়ে ছোট ছোট আরোও কিছু গর্ত প্রতীয়মান রয়েছে। এছাড়া গর্তগুলোর আকার প্রতিনিয়ত বেড়ে ব্যাপক আকার ধারণ করছে। এতে সড়কটি দিয়ে প্রতিদিন চলা সহস্রাধিক যান ও পথচারীরা পড়ছেন দুর্ভোগে। ঘটছে দুর্ঘটনাও। দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি তুলে ধরার লক্ষ্যে এলাকার তরুণ সমাজকর্মী জুয়েল হোসেন, শিপু ইসলাম, জাবরুল ইসলাম-সহ অনেকেই বিষয়টি ফেসবুক লাইভে তুলে ধরেছেন।


লাইভে একজন সিএনজি অটোরিক্সা চালক জানান, কিছুদিন ধরে সৃষ্টি হওয়া গর্তে ইতোপূর্বে কয়েকটি সিএনজি ও ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। গর্তটি ভরাট করে সড়কটি দিয়ে যানমাল চলাচলের পথ সুগম করে দিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।



এব্যাপারে কথা হলে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী(এল.জি.ই.ডি) মোঃ মাহমুদুল হাসান জানান, সেতু এবং সেতুর দু'পাশের এপ্রোচ রোড দু'টি রয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায়। এব্যাপারে সড়ক ও জনপদে যোগাযোগ করার জন্য বলেন তিনি।


এদিকে সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, সেতু ও এপ্রোচ সড়ক দু'টি এল.জি.ই.ডি'র নিকট হস্তান্তরে প্রক্রিয়াধীন রয়েছে। তবে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।

তবে বিষয়টি মধ্যখানে ঝুলে থাকলেও দমে নেই সড়কটি দিয়ে যান চলাচল। তাই যানমালের নিরাপত্তায় বিষয়টি অতি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে গর্ত ভরাটে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।

ভিডিও-